30/09/2026
*আয়ারল্যান্ডে বাংলাদেশ হাইকমিশন গঠন ও একজন সাইদামুনা তাসনিম*
আয়ারল্যান্ডে বাংলাদেশের নিজস্ব হাইকমিশন/দূতাবাস প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির পেছনে এখানকার প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের নিরলস প্রচেষ্টা, দাবি ও প্রত্যাশার কথা অবশ্যই সবার আগে স্মরণ করতে হবে। একই সঙ্গে এই উদ্যোগকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যাঁদের আন্তরিক আগ্রহ ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, তাঁদের অবদানও যথাযথভাবে স্বীকার করা উচিত।
তাঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বাংলাদেশের সাবেক হাইকমিশনার (যুক্তরাজ্য) এবং আয়ারল্যান্ডে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনিম এবং সাবেক সংসদ এবং সাবেক পররাষ্ট্র বিষয়ক স্থায়ী কমিটির সদস্য ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না l
তাঁর রাজনৈতিক অবস্থান, প্রশাসনিক ভূমিকা কিংবা অতীতের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে মানুষের ভিন্নমত, সমালোচনা বা বিতর্ক থাকতে পারে। কিন্তু সেই মতপার্থক্যের ঊর্ধ্বে উঠে ভালো কাজের স্বীকৃতি দেওয়াটাও আমাদের নৈতিক দায়িত্ব।
আয়ারল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের দীর্ঘদিনের ভোগান্তি—বিশেষ করে পাসপোর্ট, ভিসা, এনভিআরসহ বিভিন্ন কনস্যুলার সেবা পেতে যে অসুবিধা ও দুর্ভোগ পোহাতে হয়েছে—সেসব বিষয় সামনে আনা এবং আয়ারল্যান্ডে বাংলাদেশের স্থায়ী কূটনৈতিক উপস্থিতির প্রয়োজনীয়তা তুলে ধরার ক্ষেত্রে সাঈদা মুনা তাসনিমের আগ্রহ ও প্রচেষ্টা স্মরণযোগ্য।
একজন ব্যক্তির সব কর্মকাণ্ডের সঙ্গে একমত না হয়েও তাঁর একটি ভালো কাজকে ভালো বলা যায়। সমালোচনা যেমন ন্যায্য হওয়া উচিত, তেমনি প্রাপ্য কৃতিত্বের স্বীকৃতিও দেওয়া উচিত।
আয়ারল্যান্ডে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে যাঁরা বছরের পর বছর কাজ করেছেন, দাবি তুলেছেন এবং বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নিয়েছেন—সবার প্রতি কৃতজ্ঞতা ও সম্মান। আর সেই পথচলায় সাঈদা মুনা তাসনিমের ইতিবাচক ভূমিকার কথাও আয়ারল্যান্ডে বাংলাদেশী কমিউনিটিতে যথাযথভাবে স্মরণীয় হয়ে থাকবে।