খেলাফত মজলিস লুটন

খেলাফত মজলিস লুটন জ্ঞ্যান অর্জন, চরিত্র গঠনের মাধ্যমে স?

শুভেচ্ছা বার্তানবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেলাফত মজলিসের অভিনন্দনঢাকা ২০ আগস্ট ২০২৬: আজ জাতীয় সং...
20/08/2026

শুভেচ্ছা বার্তা

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে খেলাফত মজলিসের অভিনন্দন

ঢাকা ২০ আগস্ট ২০২৬: আজ জাতীয় সংসদের বিশেষ অধিবেশনে সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন প্রবীণ রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছে খেলাফত মজলিস।

আজ প্রদত্ত এক যৌথ শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সফলতা কামনা করেন। শুভেচ্ছা বার্তায় খেলাফত মজলিস নেতৃদ্বয় তাঁর সুস্বাস্থ্য কামনা করেন এবং দেশ ও জাতির স্বার্থে তিনি সাংবিধানিক আমানত যথাযথভাবে রক্ষা করবেন - এই প্রত্যাশা ব্যক্ত করেন।

https://dailynayadiganta.com/bangladesh/emigration/hLPiOjG95YI5
17/08/2026

https://dailynayadiganta.com/bangladesh/emigration/hLPiOjG95YI5

‘সিলেট বিমানবন্দরকে প্রকৃত অর্থে একটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর করতে বৈশ্বিক বিমান সংস্থাগু...

17/08/2026

বিদেশে কোনো প্রবাসী মারা গেলে মরদেহ দেশে ফিরিয়ে আনা ও দাফন-কাফনের ক্ষেত্রে প্রবাসী পরিবারগুলোকে দ্রুত প্রাতিষ্.....

লুটনে খেলাফত মজলিসের সুধী সমাবেশ ও মুফতি আবুল হাসান এমপিকে সংবর্ধনাখেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে সিলেট-৫ (জকিগঞ্জ-কানা...
16/08/2026

লুটনে খেলাফত মজলিসের সুধী সমাবেশ ও মুফতি আবুল হাসান এমপিকে সংবর্ধনা

খেলাফত মজলিস লুটন শাখার উদ্যোগে সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি আবুল হাসান এমপিকে সংবর্ধনা এবং সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬, লুটনের ঈসা হলে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস লুটন শাখার সভাপতি মুফতি মাসরুর আহমদ বুরহান। অনুষ্ঠান পরিচালনা করেন মুহাম্মদ উবায়দুল্লাহ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করেন খেলাফত মজলিস লুটন শাখার প্রচার সম্পাদক মাওলানা হাফিজ কে. আই. ফেরদৌস।

সভাপতির স্বাগত বক্তব্যের পর সংক্ষিপ্ত বক্তব্য রাখেন লুটন ব্যারিপার্ক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হাফিজ ফিরদাউস।

“আমি শুধু কানাইঘাট-জকিগঞ্জের এমপি নই; আমি পুরো বাংলাদেশের এমপি”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জকিগঞ্জ-কানাইঘাট আসন থেকে নির্বাচিত হলেও তাঁর দায়িত্ব শুধু ওই এলাকার মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি বলেন, “আমাকে জকিগঞ্জ-কানাইঘাটের মানুষ নির্বাচিত করেছেন, আমার জন্য দোয়া করেছেন পুরো দেশের মানুষ। তাই আমি শুধু জকিগঞ্জের এমপি নই; আমি পুরো বাংলাদেশের এমপি। পুরো বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যেতে চাই।”
তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা, বিশেষ করে নদীভাঙন, প্রবাসীদের অধিকার, বিমানবন্দর সেবা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তাঁর ভূমিকা ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। নদীভাঙনের কারণে দেশের ভূখণ্ড ও সীমান্তের ওপর যে প্রভাব পড়ছে, সে বিষয়টি জাতীয় সংসদে তুলে ধরার কথা উল্লেখ করে তিনি বলেন, বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য কাজ চলছে।

"প্রবাসীদের অধিকার রক্ষায় কাজ করার প্রত্যয়"

মুফতি আবুল হাসান এমপি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখছে। তাই রেমিট্যান্স যোদ্ধাদের অধিকার ও মর্যাদা রক্ষায় তিনি কাজ করে যাবেন।
বিদেশে কোনো প্রবাসী মারা গেলে তাঁদের মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং দাফন-কাফনের ব্যবস্থা করার ক্ষেত্রে ইতোমধ্যে তাঁর নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতিতে প্রবাসী পরিবারগুলো যাতে দ্রুত ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা পায়, সে জন্য একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে তিনি কাজ করবেন।

"সিলেট বিমানবন্দরকে প্রকৃত আন্তর্জাতিক বিমানবন্দর করার দাবি"

সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি এবং পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকার বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
তিনি প্রশ্ন রাখেন, নামে আন্তর্জাতিক বিমানবন্দর হলেও সেখানে পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট থাকবে না—এটি কীভাবে একটি কার্যকর আন্তর্জাতিক বিমানবন্দর হতে পারে?
সিলেট বিমানবন্দরকে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তর, আন্তর্জাতিক বিমান সংস্থার ফ্লাইট বৃদ্ধি, প্রবাসীদের হয়রানি বন্ধ এবং বিমানভাড়া যৌক্তিক করার বিষয়ে তিনি সিলেটের সংশ্লিষ্ট মন্ত্রী ও দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান।
তিনি বলেন, সিলেট বিমানবন্দরে আরও বেশি আন্তর্জাতিক ফ্লাইটের অবতরণ নিশ্চিত করা এবং প্রবাসীদের জন্য বিমানযাত্রা সহজ ও সাশ্রয়ী করতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে, ইনশাআল্লাহ।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সাধারণ সম্পাদক মাওলানা আবদুল করিম মামরোখানি এবং সাউথ শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান জাকির।

অনুষ্ঠানে খেলাফত মজলিস লুটন শাখার সহকারী সাধারণ সম্পাদক মাওলানা নুমান আহমদ কমিউনিটির পক্ষ থেকে নবনির্বাচিত এমপি মুফতি আবুল হাসানের কাছে বিভিন্ন জনমুখী প্রত্যাশা ও প্রস্তাব তুলে ধরেন।
এর মধ্যে জাতীয় সংস্কার ও জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন, কওমি মাদরাসার সনদের কার্যকর মূল্যায়ন, খতমে নবুওয়াতের আকীদার সুরক্ষা, ধর্মীয় অনুভূতির সুরক্ষা, যুবসমাজকে মাদক ও নৈতিক অবক্ষয় থেকে রক্ষা এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে প্রকৃত অর্থে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের বিষয়গুলো উল্লেখযোগ্য।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন আলেম ও সংসদ সদস্য হিসেবে মুফতি আবুল হাসানের কাছে জনগণের প্রত্যাশা তুলনামূলকভাবে বেশি। তাঁরা আশা প্রকাশ করেন, তিনি জাতীয় সংসদে মানুষের অধিকার, ন্যায়বিচার, প্রবাসীদের স্বার্থ এবং দেশের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফার্লি-হিল মসজিদের ইমাম ও খতিব হাফিজ তৈয়ব আহমদ, জমিয়তে উলামায়ে ইসলাম লুটন শাখার সেক্রেটারি ও জুহরী একাডেমির ইমাম ও খতিব মাওলানা নাবিল আহমদ, মসজিদ বিলালের ইমাম মাওলানা হাফিজ ফারহাত, মাদীনা মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহিদ আহমদ, মাওলানা আব্দুল মালিক, জনাব বিলাল আহমদ, মাওলানা শাহজাহান, মিফতাউর রহমান, জাহেদ আহমদ, আহমদ হুসাইন, হাফিজ আলম, মাওলানা নাজির আহমদ, মাওলানা জাহিদুল ইসলাম, শাহিদুল ইসলাম প্রমুখ।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলিমে দীন মুফতি আবুল হাসান এম,পি।

16/08/2026

প্রধান অতিথির বক্তব্য রাখছেন খেলাফত মজলিস মনোনীত সিলেট ৫ আসনের এমপি মুফতি আবুল হাসান হাফি:

15/08/2026

খেলাফত লুটন শাখার উদ্যোগে সুধী সমাবেশ ২০২৬।

15/08/2026

ইসলাহী বায়ান
মুফতি আবুল হাসান এমপি
ব্যারিপার্ক জামে মসজিদ, লুটন, ইউকে

15/08/2026

ইসলাহি বায়ান।
মুফতি আবুল হাসান এমপি
ব্যারীপার্ক জামে মসজিদ, লুটন ইউকে

সবাই আমন্ত্রিত
11/08/2026

সবাই আমন্ত্রিত

খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর সম্পন্ন।-----------------------------------------------------খেলাফত মজলিস লুটন ইউ,কে ...
04/08/2026

খেলাফত মজলিস লুটন শাখার শিক্ষা সফর সম্পন্ন।
-----------------------------------------------------
খেলাফত মজলিস লুটন ইউ,কে শাখার উদ্যোগে আজ ৩ আগষ্ট ২০২৬ সোমবার এক আনন্দঘন ও শিক্ষামূলক শিক্ষা সফর ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সফরের শুরুতে প্রতিনিধিদল বিশ্বখ্যাত ক্যামব্রিজ ইকো মসজিদ পরিদর্শন করেন। মসজিদের দৃষ্টিনন্দন স্থাপত্য, পরিবেশবান্ধব নির্মাণশৈলী এবং ইসলামী মূল্যবোধের সমন্বয়ে গড়ে ওঠা অনন্য বৈশিষ্ট্য সম্পর্কে অংশগ্রহণকারীরা বিস্তারিত ধারণা লাভ করেন।

যুহরের নামাজ আদায়ের পর খেলাফত মজলিস ক্যামব্রিজ শাখার সভাপতি মাওলানা নোমান উদ্দিন, সাধারণ সম্পাদক জনাব হারুন মিয়া এবং সাংগঠনিক সম্পাদক ওয়াহিদুল ইসলাম আন্তরিকভাবে সফরকারী প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। তাঁদের আন্তরিক আতিথেয়তা ও সৌহার্দ্যপূর্ণ আচরণ উপস্থিত সকলকে মুগ্ধ করে। এ সময় উভয় শাখার নেতৃবৃন্দের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে প্রতিনিধিদল বিশ্ববিখ্যাত ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়সহ শহরের বিভিন্ন ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শন করেন। সফরের সমাপনী পর্বে অংশগ্রহণকারীদের মধ্যে একটি প্রাণবন্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, যেখানে সবাই উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন।

খেলাফত মজলিস লুটন শাখার পক্ষ থেকে সফরে অংশগ্রহণ করেন শাখা সভাপতি মাওলানা মাসরুর আহমদ বুরহান, সাধারণ সম্পাদক মুহাম্মাদ উবায়দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা নোমান আহমদ, সাংগঠনিক সম্পাদক জনাব মিফতাউর রহমান, প্রচার সম্পাদক মাওলানা কে. আই. ফিরদাউস, বায়তুলমাল সম্পাদক কারী আহমদ হুসাইন, নির্বাহী সদস্য জনাব হাফিজ আলম। এছাড়াও ব্যারিপার্ক শাখার পক্ষ থেকে সহ-সভাপতি জনাব সেলিম আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মাওলানা নাহিদ আহমদ জুয়েল এবং জনাব শাহিদুল ইসলাম সফরে অংশগ্রহণ করেন।

সফর শেষে অংশগ্রহণকারীরা এ ধরনের শিক্ষা সফর নিয়মিত আয়োজনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন এবং আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Address

Luton

Alerts

Be the first to know and let us send you an email when খেলাফত মজলিস লুটন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to খেলাফত মজলিস লুটন:

Shortcuts

Share