18/08/2026
যতজন নারী ড্রাইভারের সাক্ষাৎকার দেখলাম সবাই দেখি সেই মানের শিক্ষিত, মার্জিত ও ট্যালেন্টেড।
এদের অনেকের কথাবার্তা ও মিডিয়া ফেস করার ক্যাপাবিলিটি যথেষ্ট ভালো।
মেইন রুটে অন্য বাসের সাথে পাল্লা দিয়ে ড্রাইভিং করার মত যথেষ্ট ক্যাপেবল তারা। কারণ, তারা প্রত্যেকে ছিলেন বিভিন্ন ড্রাইভিং স্কুলের ইনিস্ট্রাকটর। তারা হাতে কলমের পাশাপাশি রুটেও ড্রাইভিং ট্রেনিং করিয়ে আসছেন বহুদিন ধরে। পাশাপাশি, গত ১মাস যাবত বড় গাড়ি রুটে চালানোর ট্রেনিং নিয়েছেন।
অর্থাৎ, যথেষ্ট প্রশিক্ষণ দিয়েই তাদের ফিল্ডে নামানো হয়েছে, তারপরেও এক্সিডেন্ট হলে হতেও পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। এক্সিডেন্ট তো পুরুষ চালকদের দ্বারাও হয়।
এক শ্রেণী ইতিমধ্যেই এই নারী ড্রাইভিং এর বিরোধিতায় ফতোয়া নিয়ে হাজির হয়েছে। হোক, তাদের কথায় তো আর দুনিয়া থেমে থাকে না।
যাই হোক, এক সাংবাদিক নারী ড্রাইভারকে প্রশ্ন করেছে,এই ড্রাইভিং নিয়ে মানুষের কটু কথাকে ভয় পান কিনা?
জবাবে সে বলছে, তাদের কথা শুনলে কি আর এতদিন ড্রাইভিং instructor হিসেবে কাজ করতে যেতে পারতাম? আজ,দোতালা বাসের মত বড় গাড়ি চালানোর সাহস করতে পারতাম?....🫡 🔥