KM Media Cell

Directions Website Contact the organisation

KM Media Cell খেলাফত মজলিসের
সকল কর্মসূচি ও রাজনৈতিক
আপডেটের নির্ভরযোগ্য মাধ্যম

জকিগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিতসিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্...
13/09/2026

জকিগঞ্জে খেলাফত মজলিসের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৬নং সুলতানপুর ইউনিয়ন খেলাফত মজলিসের উদ্যোগে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১২ সেপ্টেম্বর) স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সংগঠনকে শক্তিশালী করা ও নির্বাচনী প্রস্তুতি জোরদার করার লক্ষ্য নিয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

​সুলতানপুর ইউনিয়ন খেলাফত মজলিসের সভাপতি আবদুল আহাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আব্দুল কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শায়খ আব্দুল মুসাব্বির। প্রধান অতিথি তাঁর বক্তব্যে তৃণমূল পর্যায়ে সংগঠনের কাজকে আরো গতিশীল করার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও ৫নং জকিগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আলাউদ্দিন তাপাদার, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোহাম্মদ সেলিম এবং ইসলামী যুব মজলিস জকিগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক যুবনেতা জনাব আহমদ উল্লাহ গুলজার।

​অনুষ্ঠানে স্থানীয় খেলাফত মজলিস ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তারা আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঐক্যবদ্ধভাবে মাঠপর্যায়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নির্বাহী পরিষদ সদস্যদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত।খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সি...
13/09/2026

খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার নির্বাহী পরিষদ সদস্যদের তরবিয়তী মজলিস অনুষ্ঠিত।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সিলেট সফর কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর শাখার নির্বাহী পরিষদ সদস্যদের এক বিশেষ তরবিয়তী মজলিস গতকাল ১২ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ভাষাসৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান।

"ইসলামী আন্দোলন ঈমানের অপরিহার্য দাবি" শীর্ষক বিশেষ অতিথির আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব শায়খ এবিএম সিরাজুল মামুন। "দাওয়াত ও সাংগঠনিক বিস্তৃতি" বিষয়ে আলোচনা পেশ করেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক মোঃ আব্দুল জলিল।

সিলেট মহানগর সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত তরবিয়তী সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কারী সিরাজুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের ঢাকা আলিয়া মাদরাসা শাখার সাবেক সভাপতি ড. তুতিউর রহমান, খেলাফত মজলিস সিলেট মহানগর সহ-সভাপতি মাওঃ শাহ আশিকুর রহমান, মাওলানা শামসুদ্দিন মুহাম্মদ ইলয়াস, আব্দুল হান্নান তাপাদার, ইঞ্জিনিয়ার আনোয়ারুল ইসলাম, ডাঃ মুহাম্মদ ফয়জুল হক, কে এম আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ।

লাকসামে খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত। খেলাফাত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আজ ১২ সেপ্টেম্বর, ...
12/09/2026

লাকসামে খেলাফত মজলিসের উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত।

খেলাফাত মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা শাখার উদ্যোগে আজ ১২ সেপ্টেম্বর, শনিবার লাকসামে এক উলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ডাক্তার বোরহান উদ্দিন সিদ্দিকী, মুফতি আব্দুল হক আমিনী, ফেনী জেলা সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী, শর্শদি দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মুহতামিম ও ফেনী জেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হায়দার, কুমিল্লা মহানগরীর সহ-সভাপতি মাওলানা আমির হামজা, কুমিল্লা দক্ষিণ জেলা সহসভাপতি মাওলানা আব্দুল্লাহ আল আশরাফী, মাওলানা নুরুল ইসলাম ফয়জী, মাওলানা মহিব্বুল্লাহ, দক্ষিণ জেলার সেক্রেটারি ডাক্তার জোবায়ের হোসেন মিয়াজী, দক্ষিণ জেলার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার জাহিদ।

দক্ষিণ জেলার সহ সাধারণ সম্পাদক মাওলানা আবু দাউদ বিন হাসান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো উপস্থিত ছিলেন সংগঠনের ফেনী জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা আজিজ উল্লাহ আহমদী , মাওলানা আব্দুল আউয়াল, মাওলানা ইলিয়াস শরাফতী, মাওলানা হাফেজ কামাল হুসাইন, মাওলানা হাফেজ নুরুন্নবী, মাওলানা হাফেজ ওসমান গনি, মাওলানা হাফেজ ওমর ফারুক, ইসলামী ছাত্র মজলিস কুমিল্লা দক্ষিণ জেলা সভাপতি মোঃ আরিফুল ইসলাম,মাওলানা হারুনুর রশিদমাওলানা হিফজুর রহমান, মাওলানা শফিকুল্লাহ, মাওলানা এমদাদুল্লাহ শিবলী প্রমুখ।

আজ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন চৌধুরী রহ. এর জানাযায় শরিক হন খেলাফত মজলিস নায়েবে আমির মাওলানা আ...
12/09/2026

আজ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা রুহুল আমিন চৌধুরী রহ. এর জানাযায় শরিক হন খেলাফত মজলিস নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল হক আমিনী, নোয়াখালী জোন পরিচালক হাফেজ আবুল সালমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, নোয়াখালী জেলা সভাপতি মাওলানা শামসুদ্দিন সহ স্থানীয় নেতৃবৃন্দ।

চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিতখেলাফত মজলিসের কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে এক ওলামা ও সুধী সম...
12/09/2026

চান্দিনায় খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

খেলাফত মজলিসের কুমিল্লা জেলা উত্তর শাখার উদ্যোগে এক ওলামা ও সুধী সমাবেশ আজ শনিবার, ১২ সেপ্টেম্বর সকালে চান্দিনা উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

কুমিল্লা উত্তর জেলা খেলাফত মজলিসের সভাপতি প্রিন্সিপাল মাওলানা এমদাদ উল্লাহ খাঁন-এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব মুহাম্মাদ মুনতাসির আলী। দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস শেখ মোহাম্মদ সালাহ উদ্দিন।

উক্ত ওলামা ও সুধী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন হেফাজত ইসলাম বাংলাদেশ-এর নির্বাহী সদস্য শাইখুল হাদিস মুফতি দ্বীন মুহাম্মদ আশরাফ এবং উত্তরা বাবুস সালাম মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি কেফায়েত উল্লাহ নোমানী।

বক্তারা দেশের বর্তমান ওলামা সমাজ ও সুধীজনদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

সমাবেশে স্থানীয় খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতাকর্মী, ওলামায়ে কেরাম এবং গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দ্বীনি মারকায ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নে কর্মী, সূধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে...
12/09/2026

খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে দ্বীনি মারকায ও মজলিস কমপ্লেক্স বাস্তবায়নে কর্মী, সূধী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আজ ১২ সেপ্টেম্বর, শনিবার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুগ্ম-মহাসচিব অধ্যাপক মুহাম্মদ আব্দুল জলিল।

শিশু-কিশোর সংগঠন অংকুর এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিতমহানবী সা. এর জীবনচর্চা সমাজ ও রাষ্...
12/09/2026

শিশু-কিশোর সংগঠন অংকুর এর সীরাতুন্নবী সা. কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

মহানবী সা. এর জীবনচর্চা সমাজ ও রাষ্ট্রের জন্য আদর্শ নাগরিক তৈরী করবে

- অধ্যাপক কাজী মিনহাজুল আলম

বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক কাজী মিনহাজুল আলম Kazi Minhazul Alam বলেছেন, হযরত মোহাম্মদ সা. এর মহান আদর্শের চর্চা আমাদেরকে উত্তম মানুষ হিসেবে গড়ে তুলবে। এজন্য মহানবীর সা. সীরাত আলোচনা ব্যাপকভাবে করতে হবে। আদর্শ সমাজ গঠন করতে হলে শিশু কিশোরদের মাঝে ছোট থেকেই এই আদর্শ বুনে দিতে হবে। এ ক্ষেত্রে অংকুর এর উদ্যোগ প্রশংসনীয়।

মাহে রবিউল আউয়াল উপলক্ষে জাতীয় শিশু-কিশোর সংগঠন- অংকুর আয়োজিত সীরাতুন্নবী সা. কুইজ ও নাতে রাসূল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গতকাল ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে রাজধানীর পল্টনস্থ এফপিএবি হলে অংকুর পরিচালক শাহ শিহাব উদ্দিনের Shah Shihab Uddin সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মো: নিজাম উদ্দিনের Nizam Uddin পরিচালনায় অনুষ্ঠিত শিশু-কিশোর সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রারম্ভে 'পবিত্র কুরআনের শিক্ষা' বিষয়ে আলোচনা করেন অংকুর উপদেষ্টা অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান ফয়সল। Mostafizur Rahman Faisal
প্রতিযোগিতায় লিখিত ও মৌখিক কুইজ প্রতিযোগিতা ইভেন্টের বয়স ভিত্তিক ক ও খ গ্রুপে ২০ জন ও নাতে রাসূল সা. প্রতিযোগিতায় ১০ জন বিজয়ীকে পুরস্কার হাতে তুলে দেন অতিথিরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অংকুর উপদেষ্টা অধ্যাপক আবদুল জলিল Abdul Jalil , ইসলামি ছাত্র মজলিসের কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক আহসান আহমদ খান, উপদেষ্টা কাজী আরিফুর রহমান, এডভোকেট রফিকুল ইসলাম MD Rafiqul Islam , কে এম আফতাব উদ্দিন, ইসলামি ছাত্র মজলিস ঢাকা মহানগরী সেক্রেটারি মুহাম্মদ শাহজাহান।

অংকুর পরিচালনা পরিষদ সদস্যদের মাঝে উপস্থিত ছিলেন সহ পরিচালক এবিএম শহীদুল ইসলাম Abm Shahidul Islam , মাওলানা আবু সালেহ, অর্থ সম্পাদক এডভোকেট এনায়েত রাব্বি একরাম এড.এনায়েত রাব্বী একরাম , সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আহমদ আইমান আন্দালিব Ahmad Ayman Andalib, প্রশিক্ষণ সম্পাদক সাদমান মুজতবা রাফিদ, সাংস্কৃতিক সম্পাদক শহিদুল ইসলাম সামী, সদস্য রাফকাতুল রাকিব, মুশফিকুর রহমান Mushfiqur Rahman , ওয়াফি আবরার জাহিন Wafi Abrar সহ অন্যান্যরা।

12/09/2026

কুমিল্লা জেলা উত্তর খেলাফত মজলিস আয়োজিত আজ ১২ সেপ্টেম্বর, শনিবার এক উলামা ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংগঠনের যুগ্ম-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

সিলেট মহানগর খেলাফত মজলিসের  মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল ১১ সেপ্টেম্বর, শুক্রবার নগরীর ইউনাইটেড সেন্টারে কেন্দ্রীয় মজল...
12/09/2026

সিলেট মহানগর খেলাফত মজলিসের মতবিনিময় সভা অনুষ্ঠিত।

গতকাল ১১ সেপ্টেম্বর, শুক্রবার নগরীর ইউনাইটেড সেন্টারে কেন্দ্রীয় মজলিস কমপ্লেক্স ও দ্বীনি মারকাজ বাস্তবায়নে আয়োজিত মতবিনিময় সভায় বিষয়ভিত্তিক আলোচনা পেশ করেন সংগঠনের যুগ্ম-মহাসচিব শায়খ এ বি এম সিরাজুল মামুন।

সিলেট মহানগর শাখার সভাপতি হাফিজ মাওলানা তাজুল ইসলাম হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ জাবেদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন মহাসচিব ও ভাষাসৈনিক অধ্যক্ষ মোহাম্মদ মাসউদ খান।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন নায়েবে আমীর হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, যুগ্ম-মহাসচিব এবিএম সিরাজুল মামুন, জাতীয় সংসদ সদস্য (সিলেট-৫) ও খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মুফতি মোহাম্মদ আবুল হাসান, যুগ্ম-মহাসচিব অধ্যাপক ডাঃ এ.এ তাওসিফ, অধ্যাপক মোঃ আব্দুল জলিল।

বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় উপদেষ্টা ও সাবেক সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা কারী সিরাজুল ইসলাম, সিলেট মহানগর উপদেষ্টা মাওলানা কারী মোজাম্মিল হোসাইন, সিলেট জেলা সভাপতি মাওলানা নেহাল আহমদ, বিশিষ্ট চিকিৎসক ডাঃ সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী জনাব রফিকুল ইসলাম বাদল প্রমুখ।

সভায় উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, সূধী-শুভকাংখী ও দায়িত্বশীলগণ কেন্দ্রীয় পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ পরামর্শ ও আর্থিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

কুয়েত শাখার উদ্যোগে সিরাত সম্মেলন অনুষ্ঠিত। খেলাফত মজলিস কুয়েত শাখার উদ্যোগে "আদর্শ সমাজ বিনির্মাণে মহানবী সা. এর জীবন...
12/09/2026

কুয়েত শাখার উদ্যোগে সিরাত সম্মেলন অনুষ্ঠিত।

খেলাফত মজলিস কুয়েত শাখার উদ্যোগে "আদর্শ সমাজ বিনির্মাণে মহানবী সা. এর জীবনাদর্শ শীর্ষক সম্মেলন গতকাল ১১ সেপ্টেম্বর, শুক্রবার বাদ জুম'আ কুয়েত সিটির মুরগাব রাজবাড়ী হোটেলে অনুষ্ঠিত হয়।

সংগঠনের কুয়েত শাখা সভাপতি মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি হাফেজ ওযায়ের আহমেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ হায়দার আলী এবং মুফতী হোসাইন আদনানের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা মুফতী হোসাইন আদনান।

মহানবী সা. এর জীবনী থেকে আলোচনা করেন, শায়েখ নুরুল ইসলাম, শায়েখ হাসান বিন আমীর, মাওঃ নিজাম উদ্দিন, হাফিজ মাওঃ মুফতী হোসাইন আদনান, মাওঃ, তারেক আহমদ, মাওঃ মুফতী তাজুল ইসলাম, মাওঃ গোলাম সারওয়ার সিরাজী, হাফিজ মাওঃ এমদাদ উল্লাহ হেলালী প্রমূখ৷

Address

London
E14

Alerts

Be the first to know and let us send you an email when KM Media Cell posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to KM Media Cell:

Shortcuts

Share