31/08/2026
১ম পর্ব
১৯৭৮ সালের ১লা সেপ্টেম্বর রমনা রেস্তোরাঁয় প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষণা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তৎকালিন বিভিন্ন সংবাদ পত্র এবং বই এর আলোকে সব গুলো প্রশ্ন উত্তর আপনাদের সামনে ধারাবাহিক ভাবে তুলে ধরার চেষ্টা থাকবে।
প্র: বৃহত্তর জাতীয় ঐক্যের জন্য আপনার প্রেরণার জাগদল সৃষ্টি হয়। এখন নতুন দল করিলেন কেন ?
উঃ ৩রা জুনের নির্বাচনের পর অনেক চিত্তাভাবনার পর আমরা মনে করি নতুন দল গঠন করা দরকার এবং ইহার মাধ্যমে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় হইবে ।
প্র: ন্যাশনালিষ্ট পার্টি ডান ও বাম উভয় পন্থীই হইতে পারে। আপনার জাতীয়তাবাদী দলকে কোনপন্থী বলা যায় ?
উঃ ডানপন্থী এবং বামপন্থী যাহারা আছেন, তাহারাই ইহার ব্যাখ্যা দিতে পারেন।
প্রঃ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান হিসাবে শান্তিবাহিনী চুক্তি সম্পর্কে আপনার মন্তব্য কি ?
উ: গত দুই মাস অনেকেই অনেক ব্যাখ্যা দিয়াছেন। ইহা মার্কিন কারিগরি সহযোগিতার অবভূক্ত। ইহার মাধ্যমে কিছু টেকনিসিয়ান আসিবেন এবং তাহাদের কাজ যদি আমাদের স্বার্থের বিরোধী হয় তখন আমরা চিন্তা করিব ।
প্র: বিগত আমলে সোভিয়েত ইউনিয়নের সহিত চুক্তি করার যে দোষে শেখ মুজিবুর রহমানকে দোষারোপ করা হইয়াছিল । শান্তিবাহিনী চুক্তির ব্যাপারেও কি একটি দোষে দোষারোপ করা যায় না?
উঃ আমি আগেই বলিয়াছি, ইহা পরিষ্কার একটি কারিগরি চুক্তি।
প্রঃ আপনার দলে কাহারা আছেন ?
উ: ফ্রন্টে যাহারা আছেন।
তাহাতো জানেনই। ইহাছাড়াও ছোট গ্রুপে বা ব্যক্তিগত আলাপ- আালোচনা চলিইতেছে তবে এসব আগামী কয়েকদিনের মধ্যে দেখিতে পারি যেন।
প্রঃ আপনার নূতন দল কি
পিপি আর অনুযায়ী অনুমতি পাইয়াছে ?
উঃ পাওয়া গিয়াছে ।
প্রঃ আপনি মনে করেন বাংলাদেশে এখনও আধিপত্যবাদ ও সম্প্রসারণবাদের প্রভাবআছে?
উঃ আছে। তবে আমরা ঐক্যবদ্ধ না হইলে ইহা বাহির হইতে আরও জোরদার হইবে।
প্রঃ আপনার এই নূতন দলের মাধ্যমে আপনি কি চান দেশে একটিই দল থাকিবে?
উঃ আমরা একাধিক দল চাই। গণতন্ত্র করিতে হইলে দেশে একাধিক দল থাকিতে হইবে। তবে ইহা মনে রাখিতে হইবে যে, বেশী দল হইলে দেশে অরাজকতা সৃষ্টি হয় ।
প্রঃ নূতন দল করার প্রেক্ষিতে মন্ত্রিসভার রদবদল হইবে কি?
উঃ এমন কোন চিন্তাভাবনা নাই।
প্রঃ নূতন দলের চেয়ারম্যান হিসাবে সামরিক আইন প্রত্যাহার সম্পর্কে আপনার মত কি ?
উঃ এ ব্যাপারে আগেও বক্তব্য রাখিয়াছি। এখনও বলিতেছি পর্যায়ক্রমে তুলিয়া নিব।
প্রঃ বাকশালীদের আপনার দলে নিবেন কি?
উঃ না।