Sabbir Ahmad Siddiquee

Sabbir Ahmad Siddiquee Bangladesh Islami Student Shibir.

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির৷

12/08/2026
12/08/2026

মৌলভীবাজারে নারী শিক্ষার্থীকে টমটম চালকের অনৈতিক প্রস্তাব, প্রতিবাদ করতেই ধ/র্ষণের হুমকি!

মৌলভীবাজার জেলা শহরের ব্যস্ত সড়কে চলন্ত টমটমে এক নারী শিক্ষার্থীকে যৌ'ন হয়রানি ও উত্ত্যক্ত করার অভূতপূর্ব ও উদ্বেগের ঘটনা ঘটেছে। ঘটনার তীব্র প্রতিবাদ জানালে ভুক্তভোগী নারী শিক্ষার্থী ও তাঁর স্বামীকে প্রকাশ্যে ধ/র্ষ/ণে/র হুমকি, ধাক্কাধাক্কি এবং ওষুধের দোকানে ঢুকিয়ে একদল বখাটে ও টমটম চালক মিলে হামলার চেষ্টা চালায়। এ ঘটনায় জড়িত মূল টমটম চালক ও তার সহযোগীদের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অবৈধ টমটমটি আটক করে ট্রাফিক পুলিশ হেফাজতে পাঠিয়েছে।

প্রাপ্ত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৮ আগস্ট) সকাল আনুমানিক ১০টা ১০ মিনিটের দিকে ওই নারী শিক্ষার্থী মৌলভীবাজার সার্কিট হাউসের সামনে থেকে ‘বিসিএস কনফিডেন্স কোচিং সেন্টারে’ যাওয়ার উদ্দেশে একটি টমটমে (রেজিস্ট্রেশন নম্বর: মৌলভীবাজার ফ-১১-০৯৪৭) ওঠেন। গাড়িটি শহরের চৌমোহনা পয়েন্টের লোটো শোরুমের সামনে পৌঁছালে অন্য যাত্রীরা নেমে যান।

নির্জনতার সুযোগ বুঝে চালক নেছার আহমেদ ওই নারী শিক্ষার্থীর কাছে তাঁর ব্যক্তিগত মোবাইল নম্বর দাবি করে বসে। শিক্ষার্থী এর তীব্র প্রতিবাদ জানালে চালক তাঁর সাথে অত্যন্ত অশালীন, অশোভন ও আপত্তিকর আচরণ শুরু করে।

ভুক্তভোগী শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে ঘটনাটি মুঠোফোনে তাঁর স্বামীকে জানান। খবর পেয়ে তাঁর স্বামী দ্রুত চৌমোহনা পয়েন্টে পৌঁছান এবং কর্তব্যরত ট্রাফিক পুলিশ সদস্যদের বিষয়টি অবহিত করেন। ট্রাফিক সার্জেন্ট ও পুলিশ সদস্য চালক নেছার আহমেদের কাছে ড্রাইভিং লাইসেন্স ও যানবাহনের বৈধ কাগজপত্র দেখতে চাইলে সে তা প্রদর্শনে ব্যর্থ হয়। পরে আইন অমান্য ও অবৈধ যানবাহনের দায়ে ট্রাফিক পুলিশ গাড়িটির বিরুদ্ধে মামলা দায়ের করে তা জব্দ করে ট্রাফিক অফিসে পাঠানোর ব্যবস্থা করে।

নিজের টমটমটি আটক হতে দেখে চালক নেছার আহমেদ ফোনে তার সহযোগী কালু মিয়াসহ আরও ১০ থেকে ১৫ জন বহিরাগত বখাটে ও চালককে ঘটনাস্থলে ডেকে আনে। সংঘবদ্ধ দলটি চৌমোহনার রাজমহল ফুডসের সামনে এসে ওই নারী শিক্ষার্থী ও তাঁর স্বামীকে চারদিক থেকে ঘিরে ফেলে। তারা প্রকাশ্যে বেপরোয়া ভাষায় ধ/র্ষ/ণে/র হুমকি দেয় এবং তাঁদের ধাক্কাধাক্কি করতে থাকে।

পরিস্থিতি আশঙ্কাজনক রূপ নিলে এবং হামলার তীব্র আশঙ্কায় ট্রাফিক পুলিশ ও স্থানীয় পথচারীদের সহায়তায় ওই দম্পতি আত্মরক্ষার্থে নিকটস্থ 'সুপার ড্রাগ' নামের একটি ওষুধের দোকানে আশ্রয় নেন। অভিযোগ রয়েছে, অপরাধীরা আইনশৃঙ্খলা এবং পুলিশের তোয়াক্কা না করে দোকানের ভেতর জোরপূর্বক প্রবেশ করে তাঁদের ওপর শারীরিক হামলার চেষ্টা চালায়।

ঘটনাটি জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের দ্রুত অবহিত করা হলে মৌলভীবাজার মডেল থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও পথচারীদের সহায়তায় অবরুদ্ধ ও আতঙ্কিত অবস্থায় থাকা নারী শিক্ষার্থী ও তাঁর স্বামীকে নিরাপদে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় নারী শিক্ষার্থীর স্বামী মো. হুমায়ূন রহমান বাপ্পী বাদী হয়ে নেছার আহমেদ ও কালু মিয়ার নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জনকে আসামি করে মৌলভীবাজার মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগের বিষয়ে জানতে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে থানার পুলিশ সূত্র নিশ্চিত করেছে যে, ঘটনার বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং সঠিক তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, শহরের প্রাণকেন্দ্রে একজন নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত করা এবং পুলিশের উপস্থিতিতেই ধ/র্ষ/ণে/র হুমকি ও হামলার ঘটনায় স্থানীয় সচেতন মহলে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

#মৌলভীবাজার #মৌলভীবাজারের_খবর #মৌলভীবাজার_পৌর_পার্ক

সব দোষ জামাত - শিবির এর.......... এটাই বাংলাদেশ।
09/08/2026

সব দোষ জামাত - শিবির এর.......... এটাই বাংলাদেশ।

Address

London

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sabbir Ahmad Siddiquee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share