Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ

Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ Khelafat Majlish was establish in 1989 in Bangladesh.It is a islamic organization of Bangladesh.This organization was establish to spread Quran&Sunna.

Khelafat Majlish was establish in December1989.It is a Islamic organization of Bangladesh.Ahale sunnat wal jamat bangladesh support this organization.This organization was establish to spread Quran and Sunnah all over the world and to the soul of muslim.The main motto of this organization to LOVE THE PROPHET (sm) and take physical,mental,religion ...

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমানযুক্তরাজ্য, ১৪ সেপ্টেম্বর ২০২৬: সংখ্যাগর...
14/09/2026

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে:

মাওলানা সাদিকুর রহমান

যুক্তরাজ্য, ১৪ সেপ্টেম্বর ২০২৬: সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য সাউথ শাখার সভাপতি মাওলানা সাদিকুর রহমান।

গত ১৩ সেপ্টেম্বর, রবিবার যুক্তরাজ্য সাউথ শাখা আয়োজিত নির্বাহী কমিটির এক সভায় সভাপতির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

মাওলানা সাদিকুর রহমান বলেন, সম্প্রতি বাংলাদেশের জাতীয় সংসদে সম্পত্তি হস্তান্তর সংশোধন যে বিলটি পাস করা হয়েছে, তা শরিয়াহর বিধানের সাথে সরাসরি সাংঘর্ষিক। এই আইনে ইসলামী শরিয়াহকে রীতিমতো অবজ্ঞা করা হয়েছে।

তিনি গভীর ক্ষোভ প্রকাশ করে বলেন, বাংলাদেশের মতো একটি মুসলিম প্রধান দেশে এই ধরনের স্পর্শকাতর বিল উত্থাপন করার আগে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উচিত ছিল দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম ও শরিয়াহ বিশেষজ্ঞদের মতামত নেওয়া। জনগণের ধর্মীয় অনুভূতি ও শরিয়াহর স্বার্থে তিনি অবিলম্বে এই বিতর্কিত আইনটি প্রত্যাহার করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

শাখার সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কারীম মামরোখানীর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত নির্বাহী কমিটির সভায় আরও উপস্থিত ছিলেন হাফিজ মাওলানা এনামুল হক, এ কে এম আব্দুল কাদির, আব্দুল করিম উবায়েদ, শেখ মস্তাক আহমদ, মাওলানা আতাউর রহমান জাকির, মাওলানা কামরুল হাছান খান, মাওলানা মাহবুবর রহমান তালুকদার, মাওলানা আব্দুল আহাদ, হাফিজ কাজী আব্দুর রহমান, আব্দুল গফুর, মাওলানা শায়েখ কাজী লুৎফুর রহমান, মাওলানা আনিসুর রহমান, মাওলানা নুরুল আমীন মুন্না, মাওলানা মাসরুর আহমদ বুরহান, মাওলানা জাবির আহমদ, মুহাম্মদ উবায়দুল্লাহ প্রমুখ।

সভায় নেতৃবৃন্দ দেশের সমসাময়িক পরিস্থিতি ও সংগঠনের ভবিষ্যৎ করনীয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বার্তা প্রেরক:

(ফুজায়েল আহমাদ নাজমুল)
প্রচার সম্পাদক, খেলাফত মজলিস, যুক্তরাজ্য সাউথ শাখা।

07/09/2026

শরিয়া বিশেষজ্ঞদের প্রকাশ্য মতামত ছাড়া সম্পত্তি হস্তান্তর আইনের সংশোধনী গ্রহণযোগ্য হবে না - খেলাফত মজলিস

ঢাকা, ০৭ সেপ্টেম্বর ২০২৬: ইসলামী শরিয়া বিশেষজ্ঞদের সাথে অধিকতর পর্যালোচনা এবং প্রকাশ্য মতামত গ্রহণ না করে তড়িঘড়ি করে জাতীয় সংসদে গতকাল সরকারি দল কর্তৃক পাশ হওয়া সম্পত্তি হস্তান্তর (সংশোধন) বিল ২০২৬ গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।

আজ এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমীর মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেন, সম্পত্তি হস্তান্তর আইন-১৮৮২ এর সাথে ১২২এ ও ১২২বি ধারা দু’টি সংযুক্ত করে জীবনকালীন ভোগাধিকার সংরক্ষণপূর্বক দান নামে পিতা-মাতা কর্তৃক সন্তানদেরকে সম্পত্তি হস্তান্তরের এই নতুন পদ্ধতিতে দাতা মৃত্যুর আগ পর্যন্ত সম্পত্তি ব্যবহার ও ভোগ করবেন। দাতার মৃত্যুর পূর্বে গ্রহীতা মারা গেলে সম্পত্তি তার ওয়ারিশদের কাছে যাবে।

এই সিভিল আইনটি বাহ্যতদৃষ্টিতে সুন্দর মনে হলেও, এর মাধ্যমে একজন বা কয়েকজন উত্তরাধিকারীকে বিশেষ সুবিধা দেওয়া এবং অন্যদেরকে বঞ্চিত করার হাতিয়ারও হতে পার। যার ফলে শরিয়াহ সম্মত ন্যায়বিচার ও ফারায়েজের চেতনা লঙ্ঘিত হতে পারে। সংশোধিত এ আইনের কিছু দিক হানাফি ফিকহের প্রচলিত হেবার ধারণার সঙ্গেও গুরুতর বিতর্ক সৃষ্টি করে।

সুতরাং সংশোধিত আইনটি শরিয়তের নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, সরকার কর্তৃক তা বিজ্ঞ আলেম ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করা এবং প্রকাশ্যে তাঁদের মতামত গ্রহণ করা উচিত। ইসলামী আইনের নিজস্ব কাঠামোকে কাজে লাগিয়ে সংশোধিত সিভিল আইনটির বিপরীতে আরও শরিয়তসম্মত সমাধান বের করা সম্ভব।সরকারকে মনে রাখতে হবে, শরিয়া অনুমোদন করে না এমন আইন বাংলাদেশে আর গ্রহণযোগ্য হবে না।

বার্তা প্রেরক

(প্রকৌশলী আবদুল হাফিজ খসরু)
কেন্দ্রীয় প্রচার সম্পাদক
খেলাফত মজলিস

05/09/2026
17/08/2026

Address

London

Alerts

Be the first to know and let us send you an email when Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organisation

Send a message to Khelafat Majlis Europe খেলাফত মজলিস ইউরোপ:

Shortcuts

Share