09/06/2026
🚀 বিদ্যা বিকাশ পাঠাগার – শেষ অধ্যায়ের শুরু ---
আগামী জুলাই–আগস্ট মাসে
Bidya Bikash Library পৌঁছে যাচ্ছে
লালমাই উপজেলার বেলঘর উত্তর ও বেলঘর দক্ষিণ ইউনিয়নের ১৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।
📍 বেলঘর উত্তর ইউনিয়ন
চৌদ্দদোনা
টি বেলঘর
গৈয়ারভাঙ্গা
পালপাড়া
ভুশ্চি সমবায়
তুলাতলী আদর্শ
ইছাপুরা
সাধূর কলমিয়া
📍 বেলঘর দক্ষিণ ইউনিয়ন
প্রেমনল
জালগাঁও
খিলপাড়া
যুক্তিখোলা
রাজসা
ধানোড়া
কালোরা
বাংলাবাজার
এই ১৬টি বিদ্যালয়ে পাঠাগার স্থাপন সম্পন্ন হলেই
লালমাই উপজেলার সর্বমোট ৬৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
বিদ্যা বিকাশ পাঠাগারের কার্যক্রম সম্পূর্ণ হবে।
📚 শিশুদের হাতে বই পৌঁছে দেওয়ার এই দীর্ঘ যাত্রায়
আমরা কৃতজ্ঞ আপনাদের ভালোবাসা, সহযোগিতা ও বিশ্বাসের জন্য।
উপরোক্ত বিদ্যালয়গুলোর সাথে সংশ্লিষ্ট
সাবেক শিক্ষার্থী, শিক্ষক–শিক্ষিকা, অভিভাবক, শুভানুধ্যায়ী ও আগ্রহী সকলকে
বিদ্যা বিকাশ পাঠাগারের প্রতিনিধিদের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো যাচ্ছে।
🙏 আপনাদের সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।
— বিদ্যা বিকাশ পাঠাগার 📖✨