International MARMA Brotherhood

International MARMA Brotherhood Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de International MARMA Brotherhood, Service social, Paris.

আমরা হাজারো প্রদীপ একসাথে প্রকাশমান হয়ে সূর্যের ন্যায় সমাজকে আলোকিত করব। সমাজ সেবার পাশাপাশি বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী মারমাদের এক প্ল্যাটফর্মের মধ্যে একতাবদ্ধ করে কঠিন সময়ে সকল দেশের সকল প্রবাসী আর্থিক মানসিকভাবে সহায়তায় IMB কাজ করে যাবে।

  mission Scholarship 2026 IMB কর্তৃক ৩য় তম বার্ষিক মেধা শিক্ষা বৃত্তি ও শিক্ষা সেমিনার সম্পন্ন হয়েছে। সমাজের জন্য প্র...
26/02/2026

mission Scholarship 2026

IMB কর্তৃক ৩য় তম বার্ষিক মেধা শিক্ষা বৃত্তি ও শিক্ষা সেমিনার সম্পন্ন হয়েছে। সমাজের জন্য প্রবাসীদের এই ত্যাগ তিতিক্ষা, জাতিপ্রেম, সামাজিক দায়বদ্ধতা ও সমাজ সেবার এক অনন্য উদাহরণ। ১ম শ্রেণী থেকে দশম শ্রেণী রোল নাম্বার ১ দশ জন এবং তিন পার্বত্য জেলা থেকে HSC/ SSC ১৩ জন গরীব মেধাবীদের এই শিক্ষা বৃত্তির আওতায় আনা হয়েছে। নিঃসন্দেহে এটি একটি মানবিক কুশল ধর্ম এবং উত্তম সমাজ সেবা। এই সমাজ সেবার পেছনে অনেকেই আর্থিক , শারীরিক ও মানসিকভাবে ত্যাগ স্বীকার করেছেন। হ্যাঁ একটি সমাজ বিনির্মাণে নানান ত্যাগ, তিতিক্ষা, বলিদান করতে হয়। এই ত্যাগ এই বলিদান হতে হয় প্রকৃতির ন্যায় স্বার্থহীন। প্রকৃতি আমাদের যা কিছু দেয় তার বিনিময়ে সে কিছুই প্রত্যাশা করে না। বড়ুয়া সমাজ ও চাকমা সমাজের শিক্ষা,আর্থিক , সমাজিক অবকাঠামো উন্নয়নের পেছনে অনেক অনেক মহর্ষি নিঃস্বার্থ ত্যাগী যুগপুরুষের অবদান রয়েছে। প্রতি ১০০ বছরে নাকি একজন ত্যাগী যুগপুরুষ উৎপন্ন হয়। প্রশ্ন হল মার্মাদের কবে এমন ত্যাগী যুগপুরুষ উৎপন্ন হবে??

!এই শিক্ষা বৃত্তি কেবল একটি আর্থিক সহায়তা নয়, এই বৃত্তি প্রদানকে কেন্দ্র করে প্রাইমারি, হাইস্কুল, কলেজ পড়ুয়াদের উৎসাহ, অনুপ্রেরণার যোগান দেওয়াও আমাদের আরেকটি উদ্দেশ্য। উৎসাহ, অনুপ্রেরণা বিকশিত করার জন্য আমরা প্রত্যেকবার শিক্ষা সেমিনার ও ভাল বক্তার ব্যবস্থা করতে চেষ্টা করেছি। আমাদের মার্মা সমাজে motivational speaker বা সামনে এগিয়ে যাওয়ার জন্য রক্ত শিহরিত হয় এমন বক্তাকে খুব বেশি মুল্যায়ন দেওয়া হয় না, বিদেশে মোটিভেশনাল স্পিকারের কদর অনেক।
উদাহরণ স্বরূপ গন্তব্যে পৌঁছাতে কেবল গাড়ি আর ড্রাইভার থাকলে হয়না, ইঞ্জিন চালানোর জন্য পর্যাপ্ত তেল বা ডিজেল থাকতে হবে। মোটিভেশনাল স্পিকার হল এই তেলের মত যা মনকে শক্তিতে পরিণত করে।

পরিশেষে আমাদের এই বৃত্তি আয়োজনের পেছনে যারা শ্রম, ত্যাগ স্বীকার করেছেন সবাইকে IMB পক্ষ থেকে সার্বিক মঙ্গল কামনা ও নীরোগ দীর্ঘায়ু কামনা করছি।

23/02/2026

@ বৃত্তি বিজ্ঞপ্তি
বৃত্তির জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আগামী ২৫ ফেব্রুয়ারী ২০২৬ রোজ বোধবার শিক্ষা সেমিনার ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সকাল ১০ টায় অনুষ্ঠিত হবে। প্রত্যেকে প্রত্যক্ষভাবে উপস্থিত থেকে বৃত্তি গ্রহণ করা বাধ্যাতামূলক।
#বান্দরবান এবং রাঙামাটি থেকে যেসকল শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন তারা যদি সকাল ১০ টার মধ্যে উপস্থিত হতে না পারে তাহলে একদিন পূর্বে গিয়ে অনুষ্ঠানস্থল বিহারে রাত্রি যাপন করতে পারবেন। ওখানে সবধরনের ব্যবস্থা করা হয়েছে।

20/02/2026

#বিজ্ঞপ্তি📢
scholarship 2026
এতদ্বারা IMB কর্তৃক বৃত্তির জন্য নির্বাচিত সকল শিক্ষার্থীদের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আগামী ২৫ ফেব্রুয়ারী ২০২৬ নিন্মোক্ত ঠিকানায় বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বৃত্তি গ্রহণ করতে যাবার সময় সকল অরিজিনাল ডকুমেন্ট সাথে নিয়ে যেতে হবে( 🆔 card, certificate, marksheet, bonafide letter etc)

ঠিকানা: দেওয়ানপাড়া বৌদ্ধ মিশন বিহার, যৌথ খামার বৌদ্ধ মিশন রোড, গুইমারা, খাগ়াছড়ি। যাতায়াতের সমস্যা হলে ভান্তের নাম্বারে কল করতে পারেন।
সংঘরত্ন ভিক্ষু: ০১৮১৩৩৯৯০২০/০১৮৭৮৮৬৬৬০৬

বিশেষ দৃষ্টিআর্কষণ: বৃত্তি গ্রহণ করতে তারাই যাবে যাদেরকে ফোনে বা ইমেইলে জানানো হয়েছে। কয়েকজন টেলিটক সিম ব্যবহার করছে তাদেরকে যোগাযোগ করতে পারিনি। তাঁরা শীঘ্রই আমাদের ইমেইলে বা ইনবক্সে যোগাযোগ করতে পারেন। অনেকেই বৃত্তির জন্য আবেদন করেছেন কিন্তু আমাদের ফান্ডে যথেষ্ট অনুদান না থাকায় আমারা বৃত্তির জন্য সবাইকে সিলেকশন করতে পারিনি। এই অসামর্থ্যতার জন্য IMB সদস্যগণ আন্তরিকভাবে দুঃখিত।

 scholarship 2026IMB বার্ষিক মেধা শিক্ষা বৃত্তি সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ৫১০০ টাকা অনুদান দিয়ে সমাজ সেবায় এগিয়ে এলেন...
18/02/2026

scholarship 2026

IMB বার্ষিক মেধা শিক্ষা বৃত্তি সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে ৫১০০ টাকা অনুদান দিয়ে সমাজ সেবায় এগিয়ে এলেন রাঙামাটি থেকে ফ্রান্স প্রবাসী Aongsithui Marma . প্রবাসী তরুনদের সমাজ সেবার সৎ চিন্তা শক্তিই আমাদের মূল শক্তি।
iMB পক্ষ থেকে দাতার উজ্জ্বল প্রবাস জীবন ও নীরোগ দীর্ঘায়ু কামনা করছি।

বিঃদ্রঃ বৃত্তি পাওয়ার জন্য যারা নির্বাচিত হয়েছেন তাদেরকে ফোনে বা ইমেইলে জানিয়ে দেওয়া হয়েছে।
২৫ ফেব্রুয়ারী বৃত্তি গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুতি নেওয়ার অনুরোধ করছি। কয়েকজনকে ফোনে পাচ্ছিনা। তাঁরা দয়া করে ইমেইল চেক করে নেবেন।

  scholarship 2026বার্ষিক শিক্ষা বৃত্তি ২০২৬  সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বান্দরবান সদর থেকে ফ্রান্স প্রবাসী বাবু Ukyaw Ma...
15/02/2026

scholarship 2026

বার্ষিক শিক্ষা বৃত্তি ২০২৬ সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে বান্দরবান সদর থেকে ফ্রান্স প্রবাসী বাবু Ukyaw Marma পরিবার ৫,৭৬০ টাকা অনুদান দিয়ে সমাজ সেবায় অবদান রাখলেন। সদ্য নবজাত ইমি মার্মা ফ্রঁসেস সহ পরিবারিক সকলকে IMB পক্ষ থেকে প্রবাস জীবন উত্তরোত্তর সুখ সমৃদ্ধিময় ও নীরোগ দীর্ঘায়ু কামনা করছি।

বিঃদ্রঃ আবেদন গ্রহণ ১০ ফেব্রুয়ারি শেষ হয়েছে। যারা বৃত্তির জন্য নির্বাচিত হয়েছেন তাদেরকে ফোন করে বা ইমেইল দিয়ে জানানো হবে। বৃত্তি দেওয়ার স্থান নির্ধারিত সময়ের আগে এই পেইজে আপডেট দেওয়া হবে।

  scholarship 2026 ২০২৬ মেধা শিক্ষা বৃত্তিকে সামনে রেখে আমাদের আরও দুইজন তরুণ সদস্য সমাজ তথা জাতির সেবায় অবদান রাখলেন।ফ...
13/02/2026

scholarship 2026

২০২৬ মেধা শিক্ষা বৃত্তিকে সামনে রেখে আমাদের আরও দুইজন তরুণ সদস্য সমাজ তথা জাতির সেবায় অবদান রাখলেন।
ফ্রান্স প্রবাসী Thowai Rk 7200 tk এবং
কোরিয়া প্রবাসী Shwe Kyaw Marma Kr 4000 tk.
ব্যক্তিজীবন ও পারিবারিক ভরণপোষণের পাশাপাশি প্রবাসের কষ্টার্জিত অর্থ অনেকের পক্ষে সমাজের জন্য ত্যাগ করা সম্ভব নয়। চিত্ত সম্পদ বা বিশাল মনের অধিকারী না হলে সমাজের জন্য এমন ত্যাগ যে কেউ দেখাতে পারেনা। তাই সমাজের প্রতি তাদের দায়িত্ববোধ, জাতীপ্রেম, সমাজ সেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

IMB পক্ষ থেকে দাতাদের প্রবাস জীবন সুখ সমৃদ্ধি ও সার্বিক মঙ্গল কামনা করছি।

      International Marma Brotherhood–Probashi Sikkha Sheba Foundation এর ২০২৪–২০২৫ ব্যাচের মেধা শিক্ষা বৃত্তি কার্যক্রম...
08/02/2026

International Marma Brotherhood–Probashi Sikkha Sheba Foundation এর ২০২৪–২০২৫ ব্যাচের মেধা শিক্ষা বৃত্তি কার্যক্রমের জন্য আমেরিকা ও কানাডা প্রবাসী ভাই বোনেরা আন্তরিকভাবে আর্থিক অনুদান প্রদান করেছেন। ওনাদের এই মহৎ অবদানের মাধ্যমে আমাদের সমাজের মেধাবী ও অসহায় শিক্ষার্থীরা শিক্ষার পথে এগিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। এই সহযোগিতা সামাজিক দায়বদ্ধতা মানবিকতা ও সমাজপ্রেমের এক উজ্জ্বল দৃষ্টান্ত। IMB এর পক্ষ থেকে সকল দাতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ওনাদের প্রবাস জীবন উত্তরোত্তর সফলতা ও সমৃদ্ধিতে ভরে উঠুক এই কামনা করছি।
১/ Mahla Marma(Family)-America
২/ Nunupru Marma(Family)-America
৩/ Paiching Marma - Canada
৪/ Mong A Prue Marma - America

বি.দ্র.: যাঁরা মেধাবী ও অসহায় শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে এই মহৎ উদ্যোগে অংশ নিতে আগ্রহী, অনুগ্রহ করে যোগাযোগ করুন।

👉আমাদের বৃত্তি প্রদান অনুষ্ঠান 25 ফেব্রুয়ারী 2026 অনুষ্ঠিত হবে।

স্থান: দেওয়ানপাড়া বৌদ্ধ মিশন বিহার। পরিচালক- ভদন্ত সংঘরত্ন মহাথেরো। গুইমারা বাজার থেকে পূর্ব দিকে ৫ কিলোমিটার / খাগড়াছড়ি থেকে আসলে যৌথখামার বুদ্ধ মিশন রোড হয়ে সোজা বিহারে।

  scholarship 2026.IMB তথা প্রবাসী শিক্ষা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য বাবু Indigenous Thoaisuiching ২০২৬ মেধা শিক...
15/01/2026

scholarship 2026.
IMB তথা প্রবাসী শিক্ষা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য বাবু Indigenous Thoaisuiching ২০২৬ মেধা শিক্ষা বৃত্তির জন্য ৭১০০ টাকা অনুদান দিয়ে সমাজ সেবায় অবদান রাখলেন। দেশে জাতি ভাই বোনদের সকল সমস্যায় দাতা সবসময় তার উদার হাত বাড়িয়ে দিয়ে আসছে। দাতার জাতিপ্রেম ও সামাজিক দায়িত্ববোধ সত্যিই প্রশংসনীয়। নিজের এবং পারিবারিক জীবন সংগ্রামের পাশাপাশি সমাজের জন্য কিছু ত্যাগ করাটা সবার পক্ষে সম্ভব হয় না। বিশ্বে ছড়িয়ে থাকা মার্মা ভাতৃবৃন্দদের নিয়ে একে অপরের পাশে থেকে সমাজের জন্য নিস্বার্থভাবে কিছু করাটাই আমাদের লক্ষ্য। আমরা IMB পক্ষ থেকে দাতার প্রবাস জীবন সুখময় ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বি দ্রঃ আমাদের ফান্ড কালেকশান এবং মেধাবীদের আবেদন গ্রহণ ১০ ফেব্রুয়ারী ২০২৬ পর্যন্ত চলমান থাকব। যে কেউ প্রবাসীগণ সমাজ সেবায় অবদান রাখতে চাইলে সানন্দে গ্রহণ করা হবে।

  scholarship 2026তিন পার্বত্য জেলা থেকে HSC  এবং SSC (২৪-২৫) শিক্ষাবর্ষে A /A+ প্রাপ্ত মেধাবীদের শিক্ষাবৃত্তি ঘোষণা করে...
12/01/2026

scholarship 2026
তিন পার্বত্য জেলা থেকে HSC এবং SSC (২৪-২৫) শিক্ষাবর্ষে A /A+ প্রাপ্ত মেধাবীদের শিক্ষাবৃত্তি ঘোষণা করেছিলাম। এখন পর্যন্ত আমাদের কাছে শুধুমাত্র একটি আবেদন পত্র জমা পড়েছে। আমাদের সমাজে কি মেধাশূন্য হয়ে গেছে? নাকি কেউ এই বৃত্তির ব্যাপারে জানেনা? যদি না জেনে থাকে তাহলে সবাইকে অনুরোধ করবো একটু শেয়ার করে এই বৃত্তির খবর ছড়িয়ে দিন। গতবছর তিন পার্বত্য জেলা থেকে HSC/SSC মিলে আমরা মাত্র ৭ জন মেধাবী পেয়েছিলাম।মেধাবীদের এই পরিসংখ্যান খুবই হতাশজনক যেখানে তিন পার্বত্য জেলা থেকে আমরা আশা করেছিলাম কমপক্ষে ১৫-২০ জন মেধাবী পাব। নিরক্ষর মেধাশূন্য এর কবল থেকে মুক্তির জন্য কিছু প্রবাসী তরুণ যুবকদের উদ্যোগে আমরা এই বার্ষিক মেধা বৃত্তি চালো করেছিলাম। কিন্তু সমাজে শিক্ষার এই দুরাবস্থা আমাদেরকে খুবই হতাশ করেছে। কেউ কেউ না পেয়ে খেতে পাইনা আবার কেউ কেউ পেয়েও খেতে পারেনা।

বি দ্রঃ আবেদন গ্রহণ চলমান রয়েছে। ১০ ফেব্রুয়ারী ভেতরে আবেদন করার জন্য অনুরোধ রইল।

  Merit scholarship 2026.IMB তথা প্রবাসী শিক্ষা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী বাবু Uthoai Ching Mar...
03/01/2026

Merit scholarship 2026.
IMB তথা প্রবাসী শিক্ষা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য আমেরিকা প্রবাসী বাবু Uthoai Ching Marma মেধা শিক্ষা বৃত্তির জন্য ৬০০০ টাকা অনুদান দিয়ে সমাজ সেবায় অবদান রেখেছেন। সমাজ পরিবর্তনে শিক্ষার কোন বিকল্প নেই । যে ব্যক্তি বা সমাজ শিক্ষার মর্ম উপলব্ধি করতে পারে না সেই ব্যক্তি বা জাতি জীবন দুর্দশা থেকে মুক্তি অসম্ভব। সামাজিক দায়িত্ববোধ ও সমাজপ্রেম বজায় রাখার জন্য IMB পক্ষ থেকে দাতার প্রবাস জীবন উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি।

বি দ্রঃ এসএসসি ও এইচএসসি পরীক্ষায় A এবং A+ প্রাপ্ত মেধাবীদের জন্য আবেদন প্রক্রিয়া এখনো চলমান ১০ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত। এর পরে আর কোন আবেদন গ্রহণ করা হবে না।

IMB তথা প্রবাসী শিক্ষা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য বাবু Khyashiching Chowdhury পরিবার ২০২৬ মেধা শিক্ষা বৃত্তির জন...
31/12/2025

IMB তথা প্রবাসী শিক্ষা সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য বাবু Khyashiching Chowdhury পরিবার ২০২৬ মেধা শিক্ষা বৃত্তির জন্য ৫,০০০ টাকা অনুদান দিয়ে সমাজ সেবায় অবদান রেখেছেন। ব্যক্তি হিসেবে সবাই অসামর্থ্য থাকতে পারে কিন্তু একতাবদ্ধভাবে আমরা খুবই শক্তিশালী। বিশ্বে বিভিন্ন প্রান্তে থাকা মার্মা প্রবাসিরা ৩য় বারের মত দেশে দারিদ্র্য পীড়িত মেধাবীদের এবং অনাথ আশ্রমের শিক্ষার্থীদের বার্ষিক মেধা শিক্ষা বৃত্তি ও একবেলা খাবার দান করতে যাচ্ছে। সমাজ কল্যাণ তথা সমাজ সেবায় আপনিও অংশগ্রহন করতে পারেন। সমাজের জন্য আপনার কিঞ্চিৎ ত্যাগ একজন মেধাবীর স্বপ্ন পূরণের সহায়ক হতে পারে।

Adresse

Paris

Heures d'ouverture

Lundi 00:00 - 17:00
Mardi 00:00 - 17:00
Mercredi 00:00 - 17:00
Jeudi 09:00 - 17:00
Vendredi 09:00 - 17:00

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque International MARMA Brotherhood publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Partager