14/06/2024
তার পরিচয়টা শুনেন : সে একজন নও মুসলিম , থাকতো রায়ের বাজার , মুসলিম পরিবারে বিবাহ করেছে। একটা বাচ্চার বয়স ৩-৪ বছর এবং স্ত্রী নতুন সন্তানের মা হতে যাচ্ছে। চরমোনাই মাদ্রাসা থেকে এক বছরের মত হল পড়াশুনা (মাওলানা ) শেষ করেছে। বর্তমান নাম আবু বক্কর।
আল্লাহর হিসাব বান্দার পক্ষে মিলানো সম্ভব না আবার কখনো কখনো ধর্য্য ধরাও মুশকিল হয়ে যায়। ....................
আমি যখন রায়ের বাজার মসজিদে গালিব ভাইর কণ্ঠে জানাজার পূর্বে তার কারগুজারি শুনছিলাম , চোখের পানি ধরে রাখা কঠিন ছিল , গালিব ভাইও কেঁদে দিয়েছিলো কারণ তার কাছেই সে ভাইয়ের মর্যাদায় ছিল।
চির নিদ্রায় শায়িত হল চরমোনাইতে।