08/03/2026
পরিবেশ🌴পরিচ্ছন্নতা সেবা💚মানবতা।
আমরা ছুটে চলি সংঘবদ্ধ উদ্যোগ এর সাথে
মানবতার পথে—
আপনিও চলুন আমাদের সাথে।
আমরা জানি না,
কিভাবে লিখলে আপনারা রিয়েলাইজ করতে পারবেন।
শিশুটির জন্মের সময় তার পায়ুপথ ছিলো না।
৭ দিন বয়সে তাকে চট্টগ্রাম শিশু হাসপাতালে সার্জারি করে পেটের নিচে বাইপাস করে দেওয়া হয়।
বর্তমানে তার বয়স ৭ বছর হয়েছে।
এই সাত বছরে, ৭ বার অপারেশন করেও বাংলাদেশের ডাক্তারেরা শিশুটির পায়ুপথ ঠিক করে দিতে পারেননি। প্রতিবারই ব্যর্থ হয়েছেন।
এই অবস্থায় শিশুটিকে দেশের বাহিরে নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকগণ।
নোয়াখালী, কোম্পানীগঞ্জ থানার অন্তর্গত রামপুর নিবাসী দিনমজুর আবুল খায়ের মিয়া এ-ই পযন্ত ০৯ লক্ষ টাকা খরচ করেছেন। সরেজমিনে দেখা যায় বর্তমানে তিনি খুবই অসহায় অবস্থায় দিনাতিপাত করতেছেন। তার পক্ষে ছেলেটির চিকিৎসা করা আর সম্ভব হচ্ছে না। এমতা অবস্থায় শিশুটির বাবা দিশেহারা হয়ে স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন "Green sky" এর দ্বারস্থ হয়।
আত্মীয় স্বজন অনেকেরই কাছে তিনি ঋণী হয়ে আছেন।
তাই শিশুটির চিকিৎসার জন্য দেশবাসীর
কাছে আবুল খায়ের মিয়া সহযোগিতা কামনা করতেছেন।
শিশুটির বয়স বাড়তেছে কিন্তু সঠিক ভাবে তার পায়ুপথ তৈরি করতে পারতেছেনা চিকিৎসকরা।
শিশুটির পায়ুপথের সঠিক চিকিৎসার দায়িত্ব নিয়ে আপনাদের সামনে মানবিক সহযোগিতার
হাত পেতেছে গ্রীন স্কাই এর
—স্বেচ্ছাসেবীরা।
গ্রীন স্কাই পরিবার এর আগেও অনেক গরীব শিশুর ব্যায়বহুল চিকিৎসার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে ঘুরে হাত পেতে অনুদান নিয়ে অসুস্থ শিশুদের চিকিৎসা করেছে।
আপনাদের যাকাত ফেতরা সহ যেকোনো অনুদান দিয়ে অসুস্থ শিশুটির ভবিষ্যতকে সুস্থ সুন্দর করে তুলার চেষ্টায় আমরা আপনাদের কাছে আবারো হাত পেতেছি।
মহান আল্লাহ আমাদের প্রচেষ্টাকে কবুল করুন। আমিন।
দয়া করে, পোস্টটি বেশি থেকে বেশি শেয়ার করার জন্য সকলের প্রতি বিনয়ের সাথে বিনীত অনুরোধ করতেছি।
যাতে করে সমাজের বিত্তবানরা এগিয়ে আসতে পারে।
এম এফ আই শামীম
পরিচালক– গ্রীন স্কাই পরিবার।
একটি স্বেচ্ছাসেবী মানবিক সংগঠন।
নোয়াখালী, কোম্পানীগঞ্জ।
যোগাযোগ এবং সহযোগিতা পাঠাতে-
+8801863929272
ইমু, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম।
ত্রাণ ও অর্থ সচিব : আসফাতুর রহমান সাকিব।
যোগাযোগ এবং সহযোগিতা পাঠাতে সরাসরি কথা বলুন-
+8801629844118