ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ "সাম্য মানবিক মর্যাদা ও সমাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠায় ইশা ছাত্র আন্দোলনে যোগ দিন"

প্রেস বিজ্ঞপ্তি:-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর বৃক্ষরোপণ ও পরিচ্ছন্...
11/06/2026

প্রেস বিজ্ঞপ্তি:-

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে নোয়াখালী সরকারি কলেজে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা অভিযান~

বিশ্ব পরিবেশ দিবস ০৫ ই জুন উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর কেন্দ্র ঘোষিত সারাদেশব্যাপী সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি (৫ জুন–১১ জুন) ২০২৬ এর অংশ হিসেবে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী সরকারি কলেজ শাখা-এর উদ্যোগে নোয়াখালী সরকারি কলেজ ক্যাম্পাসে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

কর্মসূচির আওতায় কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ সময় সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে কলেজ শাখার সভাপতি বলেন, “পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা ক্যাম্পাসে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছি। একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

তিনি আরও বলেন, “ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শিক্ষার্থীদের নৈতিক, সামাজিক ও মানবিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীবান্ধব বিভিন্ন কার্যক্রম পরিচালনার পাশাপাশি আমরা সব সময় শিক্ষার্থীদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করছি।”

বার্তাপ্রেরক
মুহা. মাসুম বিল্লাহ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী সরকারি কলেজ শাখা।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম স্যারের সাথে...
19/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ নবনিযুক্ত অধ্যক্ষ প্রফেসর মনিরুল ইসলাম স্যারের সাথে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় কলেজ শাখার বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
সৌহার্দ্যপূর্ণ এ সাক্ষাতে কলেজ ক্যাম্পাসের বর্তমান পরিস্থিতি, শিক্ষার পরিবেশ ও সার্বিক শৃঙ্খলা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি হিজবুত তাওহীদের কার্যক্রম নিষিদ্ধের বিষয়েও নেতৃবৃন্দ অধ্যক্ষ মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। এ প্রসঙ্গে অধ্যক্ষ স্যার আশ্বস্ত করেন যে, এ ধরনের বিতর্কিত সংগঠন ও তাদের কার্যক্রমকে কোনো ধরনের প্রশ্রয় দেওয়া হবে না।

এছাড়াও ক্যাম্পাসের পরিচ্ছন্নতা ও সৌন্দর্য রক্ষায় গুরুত্বারোপ করে অধ্যক্ষ মহোদয় শিক্ষার্থীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। জবাবে নেতৃবৃন্দ অতিদ্রুত পরিচ্ছন্নতা কার্যক্রম হাতে নেওয়ার আশ্বাস প্রদান করেন।

বার্তাপ্রেরক~
মুহা. মাসুম বিল্লাহ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী সরকারী কলেজ

নোয়াখালী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষপ্রফেসর মোঃ মনিরুল ইসলাম স্যারকেইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশনোয়াখালী সরকারি কলে...
10/05/2026

নোয়াখালী সরকারি কলেজের নবনিযুক্ত অধ্যক্ষ
প্রফেসর মোঃ মনিরুল ইসলাম স্যারকে
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
নোয়াখালী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

আপনার সুযোগ্য নেতৃত্বে, দিকনির্দেশনায় অত্র কলেজের শিক্ষার মান , শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন আরও বেগবান হবে বলে আশা করছি।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর বার...
07/05/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার নব গঠিত কমিটির নেতৃবৃন্দ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ -এর বার্ষিক প্রকাশনা নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
প্রফেসর এবিএম সানাউল্ল্যাহ স্যার,শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, আফসার উদ্দিন জুয়েল স্যার এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানদের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে বাংলা নববর্ষের পঞ্জিকা ,বড় ডায়েরী,নোটবুক ইত্যাদি হাদিয়া প্রদান করেন।

নোয়াখালী সরকারি কলেজে ২০২৫-২৬ সেশনে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি:-
06/05/2026

নোয়াখালী সরকারি কলেজে ২০২৫-২৬ সেশনে অনার্স ১ম বর্ষের ভর্তি বিজ্ঞপ্তি:-

১ম মেরিট লিস্টে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন।
03/05/2026

১ম মেরিট লিস্টে চান্সপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে অভিনন্দন।

অদ্য ২৫/০৪/২৬ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে নোয়াখালী সরকারী কলেজে ক্রিয়াশ...
25/04/2026

অদ্য ২৫/০৪/২৬ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা উপলক্ষে নোয়াখালী সরকারী কলেজে ক্রিয়াশীল বিভিন্ন রাজনৈতিক ছাত্র সংগঠন এবং সেচ্ছাসেবী সংগঠনের সাথে সৌজন্যে সাক্ষাৎ করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার নেতৃবৃন্দ।

এ সময় শাখার নেতৃবৃন্দ সাক্ষাৎ পরবর্তী ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন ধরনের প্রকাশনা হাদিয়া প্রদান করেন।

২৫/০৪/২০২৬ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলন বাং...
25/04/2026

২৫/০৪/২০২৬ শনিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২৬ সেশনের অনার্স প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে হেল্প ডেস্কের মাধ্যমে শিক্ষার্থীদেরকে আসন বিন্যাস খুঁজে দেওয়া হয়।পাশাপাশি বিভিন্ন শিক্ষাসামগ্রী,বিশুদ্ধ পানি,খাবার স্যালাইন ইত্যাদি বিতরণ করা হয়। এছাড়া শিক্ষার্থীদের ব্যাগ,মোবাইলফোনসহ যাবতীয় সামগ্রী আমানত স্বরুপ রাখা হয়।

25/04/2026

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নোয়াখালী কলেজ শাখার পক্ষ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৬ শে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে ভর্তি সহায়তা হেল্প ডেক্স এর মাধ্যমে ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য প্রদান ও বিভিন্ন বিতরণ করা হচ্ছে

25/04/2026

Adresse

Democratic Republic Of The

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L’organisation

Envoyer un message à ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, নোয়াখালী সরকারি কলেজ:

Partager