Al Shahriar Hossain

Al Shahriar Hossain Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Al Shahriar Hossain, Social service, Vieux-Montréal, QC.

02/21/2026
নামহীন কক্ষপথ(১৩-০২-২০২৬)রাতের এক কোণে একটা সাদা দাগ থাকে—সবাই ভাবে, ওটা আলো।আমি জানি, ওটা আসলে এক অভ্যাস,যে অভ্যাস ভুলত...
02/14/2026

নামহীন কক্ষপথ
(১৩-০২-২০২৬)

রাতের এক কোণে একটা সাদা দাগ থাকে—
সবাই ভাবে, ওটা আলো।
আমি জানি, ওটা আসলে এক অভ্যাস,
যে অভ্যাস ভুলতে পারেনি নিজের ঘোরার পথ। 🍂

মাঝে মাঝে কেউ আসে,
নিজেকে মেঘ বলে পরিচয় দেয়—
তারপর কিছু না বলেই ঢেকে দেয় সব চিহ্ন,
যেন আলো ছিলই না কোনোদিন। 🍂

অদ্ভুত ব্যাপার,
ঢেকে যাওয়ার পরও সেই দাগটা থাকে—
শুধু নিজেকে কমিয়ে ফেলে,
কারণ তাকে কেউ দেখতে চায় না,
শুধু ভুলে যেতে চায়। 🍂

একটা সময় ছিল,
যখন সে জানতো, কোথায় ফিরতে হয়—
এখন সে শুধু ঘোরে,
কারণ থেমে গেলে
সে বুঝে ফেলবে—
যাকে কেন্দ্র ভেবেছিল,
সে আসলে শুধু
একটা দীর্ঘ নীরবতা। 🍂

তবুও সে নিভে যায় না,
কারণ নিভে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়—
কখনো কখনো
নিভে না যাওয়াই
সবচেয়ে নীরব স্বীকারোক্তি। 🍂

আমি ভালোবাসিনিঃশব্দে, গভীরে, প্রেমের অজানা সুরে  যে ছুঁয়ে যায় হৃদয়ের কোণে।  🍂সে কি উন্মোচন করতে পারে?অজানা এক সুরের আ...
03/07/2025

আমি ভালোবাসি
নিঃশব্দে, গভীরে,
প্রেমের অজানা সুরে
যে ছুঁয়ে যায় হৃদয়ের কোণে। 🍂

সে কি উন্মোচন করতে পারে?
অজানা এক সুরের আয়না-
তার চোখে লুকিয়ে থাকা কুয়াশার সূক্ষ্ম ফিসফিসানি।🍂

যখন সূর্য নিঃশব্দে অন্ধকারে মিলিয়ে যায়
অন্তরের অগাধ সুরভিতে,
তার ভ্রান্তির কুয়াশায়
আমি একাকী, নিঃসঙ্গতার নিধানে হারিয়ে যাই।🍂

তবুও
আমি প্রেমে বিশ্বাসী
প্রেম যে কখনো নিঃশেষ হয় না।
হৃদয়ের মাঝে বেঁচে থাকে
এক অসীম, নিরব কাব্য।🍂

তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি 🍂
06/09/2024

তুমি আভাস হয়ে আসা হতাশা মুখের হাসি 🍂

কানাডায় এসে এ কয়েক মাসে আমি তিনটা গুরুত্বপূর্ণ বাস্তবতা খুব ভালো করে শিখেছি ,যেটা হয়তো আমার লাইফের গত ২০-২১ বছরে শিখতে প...
10/27/2023

কানাডায় এসে এ কয়েক মাসে আমি তিনটা গুরুত্বপূর্ণ বাস্তবতা খুব ভালো করে শিখেছি ,যেটা হয়তো আমার লাইফের গত ২০-২১ বছরে শিখতে পারি নি।

১. কাউকে কৃতজ্ঞতা পাওয়ার আশায় সাহায্য করা যাবে না,দিনশেষে কেউই কৃতজ্ঞতা প্রকাশ করবে না।So, সময় থাকলে হেল্প করেন,নাহলে এড়িয়ে যান।
২. লাইফে কারও সাথে ঋন দেওয়া নেওয়া করা যাবে না।ঋন সম্পর্ক নষ্ট করে।So,যতটা পারা যায় এসব থেকে দুরে থাকতে হবে।
৩.কারও উপর ভরসা করে চলা যাবে না।মুখে সবাই বললেও দিন শেষে নিজের বিপদে নিজেকেই সাহায্য করতে হয়,কেউ এসে সাহায্য করবে না।

There comes a stage in life when numerous individuals surround you. Each person approaches you to maintain their connect...
07/10/2023

There comes a stage in life when numerous individuals surround you. Each person approaches you to maintain their connection, driven by their own interests or your social status. Nonetheless, if you find someone among them who loves you unconditionally, not for your position or benefits, and who stands by your side through both good and bad times, following your path and providing unwavering support in whole life, then you are truly blessed.🍂

শ্রাবণের রাত্রি, বৃষ্টিভেজা পিচের রাস্তা,আজ দোলনচাঁপা ফুটেছে শত মায়া ভরা কাননে।দেখে নয়ন জুড়ায় আমার হৃদ মাজারে।বাতাসে...
04/18/2023

শ্রাবণের রাত্রি, বৃষ্টিভেজা পিচের রাস্তা,
আজ দোলনচাঁপা ফুটেছে শত মায়া ভরা কাননে।
দেখে নয়ন জুড়ায় আমার হৃদ মাজারে।
বাতাসে স্নিগ্ধতার গন্ধ,
তুমি রবে সেই খোলা চুলে,
কপালে ছোট্ট কালো টিপ,
চোখ লেপটে কাজল,
নীল শাড়ির আচল।
তোমার কোমল হাতে হাত রেখে,
হাটবো দুজনে।🍂🍂

04/13/2023

প্রতিদিন সাহরী শেষ করে বাহিরে যখন এই চাদটাকে দেখি মনে হয় সারাদিনের সকল ক্লান্তি,সকল বিষন্নতা এক মুহূর্তে গুছে যায় ভোরের ওই চাদের অপরূপ সৌন্দর্য আর পাখির কিচিরমিচিরে।

🇵🇫

কালো শাড়িতে তোমায় বেশ মানায়,সোনালী কানের দুল,কালো টিপ।টানা চোখ, শ্লোকের মতন ভুরুমুখে মায়া,ঠোঁটে স্বপ্ন কিংবা অসমাপ্ত কথা...
01/06/2023

কালো শাড়িতে তোমায় বেশ মানায়,
সোনালী কানের দুল,কালো টিপ।
টানা চোখ, শ্লোকের মতন ভুরু
মুখে মায়া,ঠোঁটে স্বপ্ন কিংবা অসমাপ্ত কথা,
এ যেন এক নারীর মধ্যে বহু নারী।🍂🍂
মুখের ওপরে এসে পড়েছে রেশমি কালো চুল
সরিয়ে দিতে ইচ্ছে করে না, কেননা আবহমান কাল
থেকে বেণীবন্ধনের বহু উপমা রয়েছে।
আঁচল ঈষৎ সরে গেছে পেট থেকে-এর নাম বিস্রস্ত,
পেটের মসৃণ ত্বক,উরুতে শাড়ীর ভাঁজ,
এ যেন রেখার বিচিত্র কোলাহল।
এই নির্বাক চিত্রটি হয়তো স্রষ্টার সেরা শিল্প,
তোমার মুগ্ধতায় অপলক চেয়েই জীবন পার করতে চাই।🍂🍂

Address

Vieux-Montréal, QC

Alerts

Be the first to know and let us send you an email when Al Shahriar Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Al Shahriar Hossain:

Share

Category