Hope Bangladesh Foundation

Hope Bangladesh Foundation "Help for Humanity
Hope for Bangladesh" We collaborate with other non-profit organizations in Bangladesh to execute their noble plans.

A Non-Profit Organization that serves the Bangladeshi community in Canada by organizing social & cultural programs, which are fund raising events to support the Bangladeshi Youth in Canada with free consultation for Study, Job Search, Accommodation & Immigration. Hope Bangladesh Foundation's website (www.HopeBangladesh.com) helps the Bangladeshis from all over the world to sponsor kids, send survi

val gifts for the underprivileged children in Bangladesh. Hope Bangladesh collects survival gifts that are required to survive in harsh rural areas of Bangladesh and distributes with the local voluntary team which is monitored by HBF executive team. Every year in different occasion we provide : Dry foods,new clothes, toys for kids, medicine, health care advise & equipment, clean water supply, books etc. We need your support and contribution to improve the life of the people who lives below poverty level in Bangladesh. Raise your voice against poverty in Bangladesh and join our Campaign.

সুখবর
05/22/2025

সুখবর

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের কয়েক দফা ভাঙনের শিকার এবং স্বামী পরিত্যক্তা মজিতা বেগম। পেশায় ভিক্ষুক এই নারী দীর্ঘ সময় ধরে প্ল...
03/04/2025

কুড়িগ্রামে ব্রহ্মপুত্রের কয়েক দফা ভাঙনের শিকার এবং স্বামী পরিত্যক্তা মজিতা বেগম। পেশায় ভিক্ষুক এই নারী দীর্ঘ সময় ধরে প্লাস্টিক বস্তা আর ব্রহ্মপুত্রের ভাঙন রোধে সরকারী জিও ব্যাগের বিছানায় ঘুমাতেন।

তীব্র শীতেও মাটিতে কাঁথা মুড়ি দিয়ে ঘুমাতেন অসুস্থ মজিতা বেগম। চিকিৎসার অভাবে এক হাত প্রায় অচল।

হোপ বাংলাদেশ ফাউন্ডেশনের সহযোগিতায় একটি খাট, তোষক, বালিশ, বিছানার চাদর, বালিশের কভার আর লেপের ব্যবস্থা করা হয়েছে।

চিকিৎসার প্রাথমিক খরচ সহ আরো কিছু টাকা এক মাসের বাজার খরচের জন‍্য দেয়া হয়েছে। ইতিমধ‍্যেই হাতের চিকিৎসা ও শুরু হয়েছে। আশা করি অতি শীঘ্রই মজিতা বেগম সুস্থ হয়ে উঠবেন।

নাম প্রকাশে অনিচ্ছুক সাহায‍্য দাতা কে ধন‍্যবাদ।

বিশেষ ধন‍্যবাদ জনাব মারুফ আহমেদকে, যার সার্বিক তত্ত্বাবধানে মহৎ এই কার্যক্রমটি সম্পন্ন হয়েছে।

হোপ বাংলাদেশ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ২০২৪- ২০২৫ সালের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে...
02/24/2025

হোপ বাংলাদেশ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় ২০২৪- ২০২৫ সালের শীতবস্ত্র বিতরণ কর্মসূচী সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশের পৃথক দুইটি স্থানে এবারের কর্মসূচী পালিত হয়।

প্রথম ধাপে কুড়িগ্রামের চিলমারী উপজেলার রবিদাস সম্প্রদায় এবং হরিজন পল্লীতে দুঃস্থ এবং বয়স্কদের মধ‍্যে কম্বল বিতরণ করা হয়।

দ্বিতীয় ধাপে ঢাকায় অবস্থিত আনন্দ আশ্রমের শিশুদের মধ‍্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এই মহতি উদ‍্যোগে যারা হোপ বাংলাদেশ ফাউন্ডেশনের উপর ভরসা রেখে দেশের মানুষের সেবায় এগিয়ে এসেছেন, আপনাদের প্রতি কৃতজ্ঞতা।

02/03/2025

বাংলাদেশে ২০২৪ সালের বন‍্যায় হোপ বাংলাদেশ ফাউন্ডেশন দাতাদের আর্থিক সহযোগিতা এবং ভলান্টিয়ারদের অমূল‍্য শ্রমের মাধ‍্যমে তি...
01/08/2025

বাংলাদেশে ২০২৪ সালের বন‍্যায় হোপ বাংলাদেশ ফাউন্ডেশন দাতাদের আর্থিক সহযোগিতা এবং ভলান্টিয়ারদের অমূল‍্য শ্রমের মাধ‍্যমে তিনটি ধাপে বন‍্যার্তদের পাশে দাঁড়িয়ে সাহয‍্যের কাজ সম্পন্ন করে।

প্রথম ধাপে কুমিল্লার লাকসামে বেশ কয়েকটি গভীর জলের বিশুদ্ধ পানির নলকূপ, টয়লেট এবং রান্না করা খাবারের ব‍্যবস্থা করা হয়। এই কাজটি পরিচালিত হয় “মেহমানখানা” নামের সংগঠনের সার্বিক তত্ত্বাবধানে এবং হোপ বাংলাদেশের আর্থিক সহযোগিতায়। এই কাজে “কানাডা ৯৭-৯৯” সংগঠনটি বেশ কয়েকটি টিউবওয়েলের পুরো আর্থিক সহযোগিতা করে।

দ্বিতীয় স্তরে খাগড়াছড়ির পানিছড়িতে ক্ষতিগ্রস্থ গৃহ এবং স্কুল নির্মাণে নিয়োজিত দাতব‍্য প্রতিষ্ঠানকে আংশিক আর্থিক সাহায‍্য প্রদান করা হয়।

তৃতীয় স্তরে কুড়িগ্রামের উলিপুরে দশ জন ক্ষতিগ্রস্থ কৃষককে আর্থিক সহযোগিতা করা হয়।

হোপ বাংলাদেশ ফাউন্ডেশনের শুভাকাঙ্খী এবং দাতা বৃন্দকে অশেষ ধন‍্যবাদ। আপনাদের ভালোবাসা আমরা পৌছে দেই বাংলাদেশের সুবিধাবঞ্চিত মানুষের কাছে।

01/08/2025

Address

2006 Lynn Heights Drive
Pickering, ON
L1X1N5

Alerts

Be the first to know and let us send you an email when Hope Bangladesh Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hope Bangladesh Foundation:

Share

Category