02/01/2021
ব্যঞ্জনবর্ণের অল্পপ্রাণ এবং মহাপ্রাণ ধ্বনির অনুশীলন উচ্চারণকে সাবলীল করে।বিদেশে পড়াশোনা করা বাঙালি বাচ্চাদের মূলত মহাপ্রাণ ধ্বনির উচ্চারণের জড়তা থাকে।যেমন খবরকে কবর, ঘাসকে গাস,ধাক্কাকে দাক্কা,ঢংকে ডং উচ্চারণ করে। নিয়ম করে অনুশীলন করলে উচ্চারণ সুন্দর হয়।যে ধ্বনি উচ্চারণের সময় নিঃশ্বাস জোরে সংযোজিত হয় বা ফুসফুস থেকে বের হওয়া বাতাসের জোর বেশি থাকে, তাকে মহাপ্রাণ ধ্বনি বলে। আর যে ধ্বনিগুলোতে বাতাসের জোর কম থাকে, নিঃশ্বাস জোরে সংযোজিত হয় না, তাদেরকে অল্পপ্রাণ ধ্বনি বলে।
অল্পপ্রাণ - ক চ ট ত প
মহাপ্রাণ - খ ছ ঠ থ ফ
অল্পপ্রাণ - গ জ ড দ ব
মহাপ্রাণ - ঘ ঝ ঢ ধ ভ
(নাসিক্য - ঙ ঞ ণ ন ম)