বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কানাডা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কানাডা বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কান?

প্রতিমন্ত্রী হাসান মুরাদ কানাডা ঢুকতে পারলেন না !!!============================দীন ইসলাম: কানাডা বিএনপি ও প্রবাসী বাংলাদ...
12/11/2021

প্রতিমন্ত্রী হাসান মুরাদ কানাডা ঢুকতে পারলেন না !!!
============================
দীন ইসলাম: কানাডা বিএনপি ও প্রবাসী বাংলাদেশি কানাডিয়ানদের আপত্তির কারনে লাল পাসপোর্ট (কূটনৈতিক পাসপোর্ট) নিয়েও কানাডা ঢুকতে পারলেন না বহুল আলোচিত ও সমালোচিত সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। তাকে টরেন্টোর পিয়ারসন এয়ারপোর্ট থেকে এমিরেটস এয়ারলাইন্সের ফিরতি ফ্লাইটে দুবাইতে ফেরত পাঠিয়েছে কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার কানাডা বিএনপি’র পক্ষ থেকে আহাদ খন্দকার, মমিনুল হক মিলন, মাহবুব চৌধুরী রনি এবং জাকারিয়া চৌধুরী কানাডা বর্ডার সার্ভিস এজেন্সি, পিয়ারসন এয়ারপোরর্ট অথরিটি ও ন্যাশনাল অথরিটি অব ইন্টিলিজেন্স- এর কাছে চিঠি দেন। ই-মেইলে পাঠানো চিঠিটিতে স্বাক্ষর করেন মমিনুল হক মিলন। ই-মেইলে চিঠিটি ডা. মুরাদ হাসান ঢাকা থেকে ফ্লাইটে উঠার পর পরই পাঠান। ওই চিঠি’র সঙ্গে মুরাদ হাসানের বিভিন্ন ভিডিও ক্লিপ ও সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদন দেয়া হয়। কানাডা বিএনপি নেতা আহাদ খন্দকার জানান, কানাডার মতো শান্তির দেশে ডা. মুরাদ আসলে বাঙ্গালি কমিউনিটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এজন্য ঢাকা এয়ারপোর্ট হয়ে মুরাদ হাসান কানাডা আসছেন এটা জানার পরই আমরা সিদ্ধান্ত নেই তাকে কোনভাবেই কানাডা ঢুকতে দেয়া হবে না। এর ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিলে মমিনুল হক মিলন ভাই কানাডা সরকারের বিভিন্ন দপ্তরে চিঠি পাঠান। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কানাডায় আজ দুপুর একটা ৪১ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি কানাডা পিয়ারসন এয়ারপোর্টে এসে ল্যান্ড করে। এরপরই ডা. মুরাদ হাসানকে কানাডা ইমিগ্রেশন এবং বর্ডার সার্ভিস এজেন্সীর কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যান। দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। বিমানবন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা যায়, জিজ্ঞাসাবাদে তাকে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে জানতে চাওয়া হয়। বিপুল সংখ্যক কানাডীয়ান নাগরিক কানাডায় তার প্রবেশের ব্যাপারে আপত্তি জানিয়ে সরকারের কাছে আবেদন করেছেন বলেও তাকে জানানো হয়। এ ব্যাপারে বিএনপি নেতা মমিনুল হক মিলন মানবজমিনকে বলেন, সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান কানাডার জন্য সিকিউরিটি থ্রেট। তিনি নারীদের অবমাননা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ নারী সমাজকে অপমান করেছেন। এটা মেনে নেওয়া যায় না। এজন্য তার বিভিন্ন ভিডিও ক্লিপ ও ডকুমেন্ট কানাডা সরকারের বিভিন্ন দপ্তরে ই-মেইলে পাঠাই। আজ মুরাদ হাসানকে জিজ্ঞাসাবাদ করার জন্য আমাকে ফোন করা হয়। একই সঙ্গে একটি রেফারেন্স নাম্বার দিয়েছে বর্ডার সার্ভিস এজেন্সি। এই ব্যাপারে কানাডা বর্ডার সার্ভিসের সঙ্গে যোগাযোগ করে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

দেশ নেএী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফীল  ———————————-----------------------------------------আসস...
11/26/2021

দেশ নেএী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফীল
———————————-----------------------------------------
আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ,

বাংলাদেশ জাতীয়তাবাদী দল , কানাডা (BNP) কর্তৃক সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রোগমুক্তি কামনায় একটি বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।

তারিখ: ২৮ নভেম্বর রবিবার
সময়: বিকেল ৫:০০
স্থান : ড্যানফোর্থ ইসলামিক সেন্টার, টরন্টো
পরিচালনায়: জনাব ফারুক আহমেদ, ইমাম

উক্ত দোয়া মাহফিলে স্থানীয় সকলের উপস্থিতি একান্ত কাম্য।

ধন্যবাদান্তে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল , কানাডা (BNP)

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে যা বললেন ফখরুল
08/20/2021

জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে যা বললেন ফখরুল

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রামের সিএসসিআ.....

Address

Downtown Toronto, ON
M4C1M7

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি কানাডা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share