বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলা

  • Home
  • Bangladesh
  • Zinzira
  • বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলা

বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলা ১৯৮৫ সাল থেকে স্বৈরাচার হাটানো, জাতীয় সম্পদ রক্ষা ও গণতান্ত্রিক শিক্ষাঙ্গনের দাবিতে লড়াকু ছাত্র সংগঠন।

14/05/2026
29/04/2026

Zonayed Saki-জোনায়েদ সাকি ভাই রাজনৈতিক সততা ও নৈতিক অবস্থানের যে উচ্চতর দৃষ্টান্ত চর্চা করছেন,বাংলাদেশের বর্তমান রাজনীতিতে তা সত্যিই বিরল।

আজকের বক্তব্যেও তিনি স্পষ্ট করে বলেছেন-যখন ফ্যাসিবাদের অবসান ঘটিয়ে গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের ভিত্তিই হলো 'জাতীয় ঐক্যমত্য', তখন কোনো বিশেষ দলের চাপিয়ে দেওয়া সংস্কার প্রস্তাব কখনোই চূড়ান্ত হতে পারে না। সেটি যদি তার নিজের দলও হয়, তবুও তা রাজনৈতিক ঐক্যমত্য ছাড়া গ্রহণযোগ্য নয়।

মূলত পার্থক্য আছে বলেই ঐক্যের প্রশ্ন আসে,আর সেই মতপার্থক্য বজায় রেখেই জাতীয় ঐক্য ধরে রাখার চর্চাই হলো প্রকৃত গণতন্ত্র। সাকি ভাইয়ের এই সুদৃঢ় নৈতিক অবস্থানটি আমাদের প্রত্যেকের জন্য এক অনুসরণীয় দৃষ্টান্ত।

স্মৃতিতে অম্লান: ২রা এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস 🇧🇩আজ ২রা এপ্রিল, কেরানীগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্ত...
02/04/2026

স্মৃতিতে অম্লান: ২রা এপ্রিল কেরানীগঞ্জ গণহত্যা দিবস 🇧🇩
আজ ২রা এপ্রিল, কেরানীগঞ্জ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হামলায় কেরানীগঞ্জের মাটিতে শাহাদাত বরণ করেছিলেন হাজারো মুক্তিকামী মানুষ। সেই সকল বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে #বাংলাদেশ ছাত্র ফেডারেশন , কেরানীগঞ্জ উপজেলা শাখা।
উপজেলা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এই শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদনকালে উপস্থিত ছিলেন:
📌 প্রিন্স ইমন তালুকদার (সভাপতি) বাংলাদেশ ছাত্র ফেডারেশন ।
📌 সায়মন আলিম নীরব (সহ সভাপতি) বাংলাদেশ ছাত্র ফেডারেশন
📌সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলা। ও কামাল শিকদার (আহব্বায়ক)বাংলাদেশ যুব ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলা
নেতৃবৃন্দ বলেন, "শহীদদের রক্তে ভেজা এই মাটিতে আজও শোষণমুক্ত ও সাম্যের বাংলাদেশ গড়ার লড়াই অব্যাহত রয়েছে।"
বিনম্র শ্রদ্ধা সকল শহীদদের প্রতি।
#কেরানীগঞ্জ_গণহত্যা_দিবস #বাংলাদেশ_ছাত্র_ফেডারেশন #শ্রদ্ধাঞ্জলি #মুক্তিযুদ্ধ৭১ #কেরানীগঞ্জ_উপজেলা

সকলকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ❤️
21/03/2026

সকলকে ঈদের শুভেচ্ছা
ঈদ মোবারক ❤️

খোশ আমদেদ মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। বৈষম্য ভুলে আজ সবাই হাতে হাত মেলাই, হৃদয়ে ছড়িয়ে দেই ভ্রাতৃত্বের পরশ। সবাইকে ঈদের...
20/03/2026

খোশ আমদেদ মাহে রমজান শেষে এলো খুশির ঈদ। বৈষম্য ভুলে আজ সবাই হাতে হাত মেলাই, হৃদয়ে ছড়িয়ে দেই ভ্রাতৃত্বের পরশ। সবাইকে ঈদের অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা। 🕌❤️"

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অব্যবস্থাপনার প্রতিবাদ করায়ছাত্র ফেডারেশনের  টাঙ্গাইল জেলা সভাপতি ফাতেমা রহমান ব...
04/03/2026

টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা অব্যবস্থাপনার প্রতিবাদ করায়
ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভাপতি ফাতেমা রহমান বিথীকে হেনস্তার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ; দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবার দাবি

আজ সকাল ৯টায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে এক স্ট্রোক আক্রান্ত রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় ও যথাযথ পদক্ষেপ গ্রহণে বিলম্ব ও অব্যবস্থাপনার অভিযোগের প্রেক্ষিতে প্রতিবাদ জানাতে গেলে ছাত্র ফেডারেশনের টাঙ্গাইল জেলা সভপতি ফাতেমা রহমান বিথী-কে ইন্টার্ন চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ হেনস্তা শিকার হয়েছেন। হাসপাতালে রোগীর অবস্থা সংকটাপন্ন থাকা সত্ত্বেও জরুরি চিকিৎসা ব্যবস্থাপনায় সমন্বয়হীনতা দেখা যায়। বিষয়টি দ্রুত সমাধানের দাবি জানালে ইর্ন্টান ডাক্তারা সংগঠিত হয়ে ফাতেমা রহমান বিথীকে হেনস্থা করেন। রোগীর জীবনরক্ষার প্রশ্নে প্রতিবাদ জানানো কোনো অপরাধ নয়। চিকিৎসা সেবায় অবহেলা বা বিলম্ব নিয়ে প্রশ্ন তোলা নাগরিকের অধিকার। এর পরিবর্তে হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শন সম্পূর্ণ অনভিপ্রেত, অগ্রহণযোগ্য ও নিন্দনীয়। বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড ও সাধারণ সম্পাদক সৈকত আরিফ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিম্নোক্ত দাবি করেন:

১. ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
২. ফাতেমা রহমান বিথীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং তার সাথে হওয়া অসদাচরণের জন্য প্রকাশ্যে দুঃখপ্রকাশ করতে হবে।
৩. জরুরি বিভাগে স্ট্রোকসহ গুরুতর রোগীদের চিকিৎসা প্রটোকল কঠোরভাবে অনুসরণ নিশ্চিত করতে হবে।
৪. হাসপাতালের সার্বিক সেবাব্যবস্থায় জবাবদিহিতা ও তদারকি জোরদার করতে হবে।

বার্তা প্রেরক

অনুপম রায় রূপক
দপ্তর সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন

01/03/2026

🔴 ধর্ষকদের জন্য কোনো সহানুভূতি নয় 🔴
ধর্ষণ শুধু একটি অপরাধ নয়, এটি মানবতার বিরুদ্ধে জঘন্য আঘাত।
একজন মানুষ যখন আরেকজনের সম্মান, নিরাপত্তা আর স্বাধীনতা ছিনিয়ে নেয়—তখন সে শুধু আইন ভাঙে না, সে সমাজের বিবেককে আঘাত করে।
ধর্ষকদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে।
আইনের সঠিক প্রয়োগ, দ্রুত বিচার এবং সামাজিক সচেতনতা—এই তিনটাই এখন সবচেয়ে জরুরি।
ভুক্তভোগীদের দোষারোপ নয়, পাশে দাঁড়ানো শিখি।
চুপ থাকলে অপরাধীরা আরও সাহস পায়।
প্রতিবাদ হোক শক্ত, ঐক্যবদ্ধ এবং ন্যায়ের পক্ষে।
✊ অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হোন।
✊ সম্মান ও নিরাপত্তা সবার অধিকার।

‘জাতীয় নির্বাচনের ঠিক তিন দিন আগে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি করা কেন প্রয়োজনীয় ছিল, তা আমাদের কাছে পরিষ্কার নয়।...
27/02/2026

‘জাতীয় নির্বাচনের ঠিক তিন দিন আগে যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্যচুক্তি করা কেন প্রয়োজনীয় ছিল, তা আমাদের কাছে পরিষ্কার নয়। এই চুক্তি করতে গিয়ে অন্তর্বর্তী সরকার জুলাই সনদ ভঙ্গ করেছে। আমরা জাতীয় সংসদের অধিবেশনে এই চুক্তি পর্যালোচনার জন্য উত্থাপন করার দাবি জানাই। পর্যালোচনার পরই এই চুক্তি কার্যকর, বাতিল বা সংশোধন করতে হবে।’

-সৈকত আরিফ
সাধারণ সম্পাদক
বাংলাদেশ ছাত্র ফেডারেশন

Address

Zinzira

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ ছাত্র ফেডারেশন কেরানীগঞ্জ উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share