শব্দের সংসার

Directions

শব্দের সংসার প্রতিটি শব্দে এক টুকরো অনুভব,
প্রতিটি লেখায় এক টুকরো জীবন ❤️

লিখতে ভালো লাগে,
ঘুরতে ভালবাসি 🥰

আচ্ছা বলুন তো মানুষের প্রকৃত সৌন্দর্য কী সে..?? সত্যিই কি মুখের অবয়বে কিংবা শারীরিক গঠনে প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়? বাহ...
31/07/2026

আচ্ছা বলুন তো মানুষের প্রকৃত সৌন্দর্য কী সে..??

সত্যিই কি মুখের অবয়বে কিংবা শারীরিক গঠনে প্রকৃত সৌন্দর্য প্রকাশ পায়? বাহ্যিক সৌন্দর্য ঠিকই একদিন সময়ের স্রোতে মলিন হয়ে যায় কিন্তু বিবেকের আলো কি কখনো ফিকে হয়?

যে মানুষ অন্যের কষ্টে ব্যথিত হয়, অন্যের চোখের পানি নিজের হৃদয়ে অনুভব করে, ক্ষমা করতে জানে, ভালোবাসতে জানে, অন্যায়ের প্রতিবাদ করতে জানে, সত্যকে সত্য মিথ্যাকে মিথ্যা বলতে জানে —সেই মানুষই কি সত্যিকারের সুন্দর নয়??

বিবেক হলো মানুষের হৃদয়ের আয়না। এই আয়নায় যখন সততা, ন্যায়বোধ ও মানবতার প্রতিচ্ছবি ফুটে ওঠে, তখন কি আদৌ বাহ্যিক সৌন্দর্যের আর কোনো প্রয়োজন থাকে? সুন্দর চেহারা কিছু মানুষের দৃষ্টি কাড়ে ঠিকই কিন্তু সুন্দর মন মানুষের হৃদয়ে আজীবনের জন্য জায়গা করে নেয়।

এক জীবনে মনুষ্যত্বের চেয়ে বড় অর্জন আর কি ই বা হতে পারে। অর্থ, ক্ষমতা কিংবা খ্যাতি মানুষকে বড় করতে পারে, কিন্তু মহান হওয়ার জন্য প্রয়োজন পড়ে মানবিকতা। যে হৃদয়ে মমতা আছে, যে হাত মানুষের বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসে, যে মন মানুষের কষ্টে কেঁদে ফেলে —সেই মানুষের চেয়ে সুন্দর মানুষ আর কে হতে পারে?

তাই মানুষকে তার চেহারা দিয়ে নয়, তার বিবেক, চরিত্র ও মনুষ্যত্ব দিয়ে বিচার করা উচিত। কারণ সময়ের সাথে মানুষের বাহ্যিক সৌন্দর্য হারিয়ে গেলেও, একটি সুন্দর হৃদয় যুগের পর যুগ মানুষের ভালবাসায় বেঁচে থাকে।

Address

Dhaka
Narsingdi
1207

Website

Alerts

Be the first to know and let us send you an email when শব্দের সংসার posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share