বাংলাদেশ জামায়াতে ইসলামী

  • Home
  • বাংলাদেশ জামায়াতে ইসলামী

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই পেজটা "বাংলাদেশ জামায়াতে ইসলামী" এর ফ্যান পেজ ধন্যবাদ

জামায়াত জোটের প্রার্থী ঘোষণা ১৩ জানুয়ারি
12/01/2026

জামায়াত জোটের প্রার্থী ঘোষণা ১৩ জানুয়ারি

10/01/2026

স্থান : বড় চৌগ্রাম

স্থান : বড় চৌগ্রাম #তারুণ্যের_বিজয়_হবে  #চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ  ゚
10/01/2026

স্থান : বড় চৌগ্রাম
#তারুণ্যের_বিজয়_হবে #চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ ゚

নাটোর-৩ (সিংড়া) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত এর নিকট মনোনয়ন ফরম জমা দেন জামায়াত মনোনীত এম...
29/12/2025

নাটোর-৩ (সিংড়া) আসনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও আব্দুল্লাহ আল রিফাত এর নিকট মনোনয়ন ফরম জমা দেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী প্রফেসর সাইদুর রহমান।

26/12/2025

সিংড়ায় প্রফেসর সাইদুর রহমানের নেতৃত্বে
তারুণ্যের বিজয় র‍্যালি অনুষ্ঠিত:
যুব বিভাগ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিংড়া উপজেলা ও পৌর শাখার আয়োজনে ১৬ ডিসেম্বর উপলক্ষে "তারুণ্যের বিজয় র‍্যালি" অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেন হাজার হাজার তরুণ ও যুবক। তারুণ্যের এই র‍্যালিতে তরুণ যুবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি জানান দেয় আগামীর ন্যায়-ইনসাফ ভিত্তিক ও সমৃদ্ধ সিংড়া গড়তে তরুণরা প্রফেসর সাইদুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।
#মহান_বিজয়_দিবস২০২৫
#চলো_একসাথে_গড়ি_বাংলাদেশ
#তারুণ্যের_বিজয়_হবে

জামায়াতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলামবাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের ...
26/12/2025

জামায়াতে যোগদান করলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রফিকুল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমীর ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বীর মুক্তিযোদ্ধা, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের সাবেক জিএস আলহাজ মো. রফিকুল ইসলাম।

জুম'আ বার (২৬ ডিসেম্বর) বিকাল ৪.০০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে আমীরে জামায়াতের উপস্থিতিতে আলহাজ মো. রফিকুল ইসলাম বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দলের অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।

তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা–সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।

আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান তাঁকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তাঁর দীর্ঘ নেক হায়াত কামনা করেন।

যোগদান অনুষ্ঠানে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, ভৈরব উপজেলা আমীর মাওলানা কবির হোসেন এবং পৌরসভা আমীর শাহজাহান সরকার উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলহাজ মো. রফিকুল ইসলাম শুধু একজন মুক্তিযোদ্ধাই নন—তিনি একজন প্রজ্ঞাবান শিক্ষানুরাগী, সমাজগঠনের অক্লান্ত কর্মী এবং ভৈরবের উন্নয়নের এক অপরিহার্য নাম। শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ এবং নানামুখী জনকল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে তিনি যে অবদান রেখে গেছেন, তা নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার আলোকস্তম্ভ হয়ে থাকবে।

ষাটের দশকে ছাত্র আন্দোলনের কর্মী, হাজী আসমত কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা, ডাকসুর নির্বাচিত নাট্য ও প্রমোদ সম্পাদক—এই দীর্ঘ রাজনৈতিক ও বুদ্ধিবৃত্তিক যাত্রার পর তিনি ’৭১ সালে বীর যোদ্ধা হিসেবে কুলিয়ারচর–ভৈরব–কিশোরগঞ্জ অঞ্চলে সরাসরি অপারেশনে অংশ নেন।

স্বাধীনতার পর তিনি নিজেকে নিবেদিত করেন শিক্ষা ও সমাজকল্যাণে। ফাতেমা রমজান সরকারি প্রাথমিক বিদ্যালয়, শহীদ আরবুর রহমান কিন্ডারগার্টেন, মুর্শিদ–মুজিব উচ্চ বিদ্যালয়, জাতীয় পুরস্কারপ্রাপ্ত রফিকুল ইসলাম মহিলা কলেজ এবং হালিমা সাদিয়া মহিলা মাদ্রাসাসহ বহু প্রতিষ্ঠানের পেছনে রয়েছে তাঁর ত্যাগ ও দূরদর্শিতা।

আলহামদুলিল্লাহ, প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেন...
26/12/2025

আলহামদুলিল্লাহ,
প্রাণের কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ২০২৬ সেশনের জন্য কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত ও সেক্রেটারি জেনারেল মনোনিত হয়েছে স্নেহের নূরুল ইসলাম ও সিবগাতুল্লাহ।

মহান আল্লাহ তায়ালা তাঁদের দু’জনকে হেফাজত করুন, রহমত ও বরকতে আবৃত করে রাখুন। তাঁদের ইলম, আমল, হিকমত ও নেতৃত্বে বারাকাহ দান করুন। সংগঠনের আমানত যথাযথভাবে রক্ষা করার তাওফিক দিন। সত্য ও ন্যায়ের পথে দৃঢ় রাখুন এবং সকল কল্যাণকর কাজে কবুলিয়াত দান করুন।

বিদায়ী কেন্দ্রীয় সভাপতি স্নেহের জাহিদুল ইসলামকে আল্লাহ তায়ালা কবুল করুন এবং সামনের দিনগুলোকে তাঁর জন্য আরো সহজ, সুন্দর ও মসৃণ করে দিন। আমিন।

Dr. Shafiqur Rahman
আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।

23/12/2025

এই হাসিগুলো মিস করলে আপনি সত্যিই কিছু স্পেশাল মিস করবেন! কোমলমতি শিশুদের সাথে খুনসুটিতে মেতে উঠেছেন আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান, সঙ্গে ঢাকা-১৭-এর প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান ゚

22/12/2025

ধোকায় পড়ে আর কতকাল ঠকবে বল আর। দাড়িপাল্লার গান ৫। কথা: আমিনুল ইসলাম। সুর: গোলাম মাওলা। কন্ঠ: গোলাম মাওলা ও মালিক আব্দুল লতিফ ゚ ゚viralreelschallengereelschallenge

20/12/2025

লন্ডন সফর সংক্ষিপ্ত করে এয়ারপোর্টে ফিরেই শহীদ ওসমান হাদির লাশ দেখতে গেলেন আমীরে জামায়াত

আজ ২০ ডিসেম্বর সকালে সম্মানিত আমীরে জামায়াত ডা. শফিকুর রহমান লন্ডন সফর সংক্ষিপ্ত করে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমাগারে রাখা শহীদ শরিফ ওসমান হাদির লাশ দেখতে যান। এ সময় আমীরে জামায়াতের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন এবং ঢাকা-১৭ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমীরে জামায়াত শহীদ ওসমান হাদির বড় দুই ভাইয়ের সঙ্গে কথা বলেন এবং তাঁদেরকে সান্ত্বনা দেন। পরে সকলকে নিয়ে আমীরে জামায়াত মহান আল্লাহর দরবারে শহীদ শরিফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনা ও তাঁর শাহাদাত কবুলিয়াতের জন্য দোয়া করেন।

উল্লেখ্য, আজ বেলা দুইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজে জানাজায় আমীরে জামায়াতসহ শীর্ষ নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন, ইনশাআল্লাহ।

Address

Natore

6450

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জামায়াতে ইসলামী posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your organization to be the top-listed Government Service?

Share