Export Promotion Bureau

Export Promotion Bureau Promoting Export
Building Bangladesh
(1)

ঈদ মুবারক।
27/05/2026

ঈদ মুবারক।

24/05/2026

🐄🕌 কুরবানির চামড়া সংরক্ষণে সচেতন হোন 🕌🐄

কুরবানির চামড়া একটি মূল্যবান আমানত। সঠিকভাবে সংরক্ষণ না করলে চামড়া নষ্ট হয়ে যেতে পারে, যার ফলে অর্থনৈতিক ক্ষতি হয়।

✅ চামড়া সংগ্রহের পর দ্রুত পরিষ্কার করুন
✅ রক্ত ও ময়লা ভালোভাবে দূর করুন
✅ পর্যাপ্ত লবণ ব্যবহার করে সংরক্ষণ করুন
✅ ভাঁজ করে দীর্ঘ সময় ফেলে রাখবেন না
✅ শুকনা ও ঠান্ডা স্থানে রাখুন
✅ দ্রুত নির্ধারিত সংগ্রহ কেন্দ্রে পৌঁছে দিন

আসুন, সচেতন হই — কুরবানির চামড়ার সঠিক সংরক্ষণের মাধ্যমে অপচয় রোধ করি এবং এর যথাযথ মূল্য নিশ্চিত করি।

#কুরবানি #চামড়া_সংরক্ষণ #সচেতনতা #কুরবানির_চামড়া

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত Ms Listyowati গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নি...
21/05/2026

বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত Ms Listyowati গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ মহোদয়ের সাথে এক সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় নিম্নোক্ত বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হয়ঃ

১। বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ ও বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির বিষয় নিয়ে আলোচনা হয়। আলোচনাকালে ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি নিরসনে একত্রে কাজ করার বিষয়ে একমত পোষণ করেন।

২। মান্যবর রাষ্ট্রদূত আগামী জুলাই মাসে অনুষ্ঠিতব্য D-8 HALAL EXPO INDONESIA 2026 -এ বিনামূল্যে একটি প্যাভিলিয়ন বরাদ্দসহ মেলায় বাংলাদেশি ব্যবসায়ীদের সক্রিয় অংশগ্রহণের বিষয়ে আশ্বাস দেন। তিনি বাংলাদেশের অংশগ্রহণ সমন্বয় করতে রপ্তানি উন্নয়ন ব্যুরোকে অনুরোধ জানান। এছাড়াও মেলায় অনুষ্ঠিতব্য সেমিনারে বিশেষ অতিথি ও বক্তা হিসেবে ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মহোদয়কে উপস্থিত থাকার জন্য আমন্ত্রন জানান।

৩। দ্বি-পাক্ষিক বাণিজ্য পর্যালোচনাকালে মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে Pharmaceuticals, Jute and Jute Goods, Leather Goods ও Ceramics পণ্যের ইন্দোনেশিয়ায় আমদানির বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। এছাড়াও হালাল খাদ্যপণ্যসহ বিভিন্ন পশুখাদ্য (Feed) শিল্পে ইন্দোনেশিয়ার সম্ভাব্য বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।

৪। মান্যবর রাষ্ট্রদূত বাংলাদেশের রেলওয়ে খাতের সম্প্রসারণে ইন্দোনেশিয়ার সহযোগিতার বিশেষ করে রেলওয়ে কোচ সরবরাহে আগ্রহ প্রকাশ করেন।

৫। এ সময় দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধিকল্পে ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী উভয় দেশের National Trade Promotion Body যথা-Export Promotion Bureau (EPB) এবং National Agency for Export Development (NAFED) এর মধ্যে প্রস্তাবিত Memorendum of Understanding (MOU) দ্রুত স্বাক্ষরের বিষয়ে ইন্দোনেশিয়ার মান্যবর রাষ্ট্রদূত এর সহযোগিতা কামনা করেন।

৬। ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী মহোদয় Regional Comprehensive Economic Partnership (RCEP)-এ বাংলাদেশের অন্তর্ভুক্তির ক্ষেত্রে ইন্দোনেশিয়ায় প্রত্যক্ষ সহযোগিতা কামনা করেন।

পরিশেষে, বাংলাদেশ ও ইন্দোনেশিয়া মধ্যে দ্বি-পাক্ষিক বাণিজ্য আরও জোরদার করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে আলোচনার সমাপ্তি করা হয়।

বাংলাদেশ “ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬”-মেলায় অংশগ্রহণ করছে। আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত এই বাণিজ্য মেলাটিতে রপ্তান...
19/05/2026

বাংলাদেশ “ইন্টারটেক্স পর্তুগাল ২০২৬”-মেলায় অংশগ্রহণ করছে। আন্তর্জাতিকভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত এই বাণিজ্য মেলাটিতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর আর্থিক সহায়তায় এবং বাংলাদেশ দূতাবাস, পর্তুগালের ব্যবস্থাপনায় বাংলাদেশের এবারের অংশগ্রহণ । মেলা আজ শুরু হয়েছে এবং আগামী ২১ মে শেষ হবে। পর্তুগালের পোর্তো শহরের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ এক্সপোনর (EXPONOR)-এ অনুষ্ঠিত হচ্ছে এই মেলা।

টেক্সটাইল, অ্যাপারেল, ফুটওয়্যার, লেদার এবং টেক্সটাইল যন্ত্রপাতি শিল্পকে কেন্দ্র করে আয়োজিত এই মেলায় বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল সেক্টরের ১৪ টি স্বনামধন্য প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।
মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন এর পর পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স লায়লা মুনতাজের দীনা বাংলাদেশ প্যাভিলিয়ন উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, ক্রেতা এবং কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে চার্জ দ্য অ্যাফেয়ার্স বাংলাদেশের বৈশ্বিক অ্যাপারেল খাতে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরেন এবং মানসম্পন্ন, টেকসই ও কমপ্লায়েন্ট পোশাক উৎপাদনে বাংলাদেশের ক্রমবর্ধমান সুনামের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এই প্রদর্শনীতে বাংলাদেশের অংশগ্রহণ বাংলাদেশ ও পর্তুগালের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে এবং ইউরোপীয় বাজারে বাংলাদেশের উপস্থিতি সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মেলাটি যুক্তরাষ্ট্রভিত্তিক বি গ্রুপ কর্তৃক আয়োজিত এবং এটি ইউরোপে টেক্সটাইল ও অ্যাপারেল বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত। আয়োজকদের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের আসরে ২০টিরও বেশি দেশ থেকে ২৫০-এর অধিক প্রদর্শক এবং ৫,০০০-এর বেশি পেশাজীবী অংশগ্রহণ করছেন ।

বাংলাদেশ প্যাভিলিয়নে দেশের অ্যাপারেল উৎপাদন সক্ষমতা, টেকসই উন্নয়ন, কমপ্লায়েন্স, উদ্ভাবন এবং রপ্তানি প্রতিযোগিতামূলক সক্ষমতা তুলে ধরা হচ্ছে।

মেলা উপলক্ষে ইপিবি দৃষ্টিনন্দন ব্রশিওর প্রকাশ করেছে এবং বাংলাদেশের রপ্তানি উন্নয়ন সংক্রান্ত টিভিসি ইপিবি বুথে প্রচার করা হচ্ছে।

এছাড়াও আগামী ২০ মে ২০২৬ তারিখে পর্তুগালের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ব্যবসায়িক সংগঠন পোর্তো কমার্শিয়াল অ্যাসোসিয়েশনের পরিচালক ড. মারিয়া দা পাজ কামিনার সঙ্গে বাংলাদেশের চার্জ দ্য অ্যাফেয়ার্স এবং বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিবৃন্দের একটি বিজনেস মিটিং অনুষ্ঠিত হবে।
একই দিনে বাংলাদেশি এক্সিবিটরস ও পর্তুগিজ ব্যবসায়ী নেতৃবৃন্দের সম্মানে একটি নেটওয়ার্কিং ডিনারের আয়োজন করা হয়েছে। উক্ত ডিনারে অংশগ্রহণকারী বাংলাদেশি প্রতিষ্ঠানের প্রতিনিধি, পর্তুগিজ আমদানিকারক ও ক্রেতা, ব্যবসায়ী নেতা, স্থানীয় ব্যবসায়িক সম্প্রদায়ের সদস্য এবং অন্যান্য অংশীজন উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি পারস্পরিক নেটওয়ার্কিং, ব্যবসায়িক ধারণা বিনিময় এবং টেক্সটাইল ও অ্যাপারেল খাতে ভবিষ্যৎ অংশীদারিত্ব ও সহযোগিতার সম্ভাবনা অনুসন্ধানের একটি উৎকৃষ্ট প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।



14/05/2026

এসিআই রিনিউয়েবল এনার্জি নিবেদিত চ্যানেল আই-এর টকশো "চলতি হাওয়া" পাওয়ার্ড বাই ইকোফ্লো।
আজকের বিষয়: বিশ্বজুড়ে মেড ইন বাংলাদেশ - রপ্তানির নতুন সম্ভাবনা

অতিথি:
জনাব মোহাম্মদ হাসান আরিফ, ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব), রপ্তানি উন্নয়ন ব্যুরো
এবং ড. সৈয়দ আলমগীর, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা।



Dhaka Industrial Packaging Expo 2026 was inaugurated on 7th May 2026 at the Bangladesh-China Friendship Exhibition Cente...
11/05/2026

Dhaka Industrial Packaging Expo 2026 was inaugurated on 7th May 2026 at the Bangladesh-China Friendship Exhibition Center, Dhaka.
Hon’ble Commerce Minister of the Government of the People’s Republic of Bangladesh, Mr. Khandaker Abdul Muktadir,MP attended the inauguration ceremony as the Chief Guest.
Mr. Mohammad Hasan Arif, Vice Chairman & Chief Executive of the Export Promotion Bureau (EPB), was present at the event as the Special Guest.

Export Promotion Bureau (EPB) Vice Chairman Mohammad Hasan Arif highlighted the packaging industry’s growing role in Bangladesh’s export diversification efforts, pledging institutional support to expand the sector’s global footprint.

He said the government had already recognised the industry’s potential by declaring paper and packaging products as the “Product of the Year” for 2026.

He noted that the EPB had earlier organised discussions on the sector’s challenges and opportunities during the Dhaka International Trade Fair, where several policy recommendations emerged.

The EPB now plans to support local exporters in participating in at least one or two international packaging exhibitions in fiscal year 2026-27, he said, assuring exporters of continued institutional backing to strengthen global market access.

Commerce Minister Khandakar Abdul Muktadir yesterday said the government will implement sweeping reforms to ease Bangladesh’s complicated business environment, as high logistics costs, low operational efficiency at ports and lengthy licensing procedures are undermining the country’s industrial c...

The Export Promotion Bureau (EPB), in collaboration with the Chattogram Women Chamber of Commerce and Industry (CWCCI), ...
10/05/2026

The Export Promotion Bureau (EPB), in collaboration with the Chattogram Women Chamber of Commerce and Industry (CWCCI), successfully organized a seminar titled “Effective Participation in International Trade Fairs: Documentation & Related Issues” today at the Karnaphuli Conference Hall of Hotel Agrabad.

The seminar was chaired by Ms. Abida Mostafa, President of CWCCI.
Mr. Mohammad Hasan Arif, Vice Chairman and Chief Executive of EPB, attended the event as the Chief Guest, while Mr. S. M. Abu Tayyab, First Vice President of CWCCI, was present as the Special Guest.

The keynote presentation on the seminar topic was delivered by Mr. Abu Mukhles Alamgir Hossain, Director ( Policy) EPB. In his presentation, he highlighted the key aspects of effective participation in international trade fairs, with particular emphasis on documentation procedures and related compliance requirements.


EPB vice chairman calls for export diversification, professionalism at global trade fairs.The Business Standard  Report ...
10/05/2026

EPB vice chairman calls for export diversification, professionalism at global trade fairs.
The Business Standard Report | 10 May, 2026:
The readymade garment industry currently accounts for around 81.5% of Bangladesh’s nearly $48 billion annual export earnings, he says.

Hasan Arif, vice chairman of the Export Promotion Bureau, today (10 May) stressed the need to diversify Bangladesh's export basket and adopt a more professional approach to participating in international trade fairs to remain competitive in the global market.

Speaking at a seminar titled "Effective Participation in International Trade Fair" at Hotel Agrabad in Chattogram, he warned that Bangladesh's heavy dependence on the readymade garment sector leaves the economy vulnerable to external shocks.

The seminar was jointly organised by the EPB and the Chattogram Women Chamber of Commerce and Industry.

Chaired by CWCCI President Abida Mostafa, the event was also addressed by former Bangladesh Garment Manufacturers and Exporters Association vice presidents SM Abu Tayyab and Nasir Uddin Chowdhury, Sayed Tanvir, managing director of Pacific Jeans, EPB Director General Baby Rani Karmakar, CWCCI Senior Vice President Luthmela Farid and former CWCCI president Monwara Hakim Ali.

Hasan Arif said the readymade garment industry currently accounts for around 81.5% of Bangladesh's nearly $48 billion annual export earnings, creating what he described as a "contracted export basket."

He also expressed concern over market concentration, noting that nearly 44% of Bangladesh's exports are destined for the European Union at a time when competing countries are securing more favourable free trade agreements.

"If global supply chains are disrupted or tariff structures change, Bangladesh faces significant risks because of its dependence on a limited number of products and markets," he said.

Highlighting opportunities in non-traditional sectors, Arif said agro-products, particularly fruits, are showing strong export potential. According to him, fruit exports reached around $100 million during the first 10 months of the current fiscal year through April.

He said products such as custard apple, cashew nuts and coffee offer higher local value addition compared to industries that rely heavily on imported raw materials.

The EPB vice chairman also announced enhanced support for women entrepreneurs, saying the bureau can provide up to a 60% concession for female participants at international trade fairs.

Expressing disappointment over the relatively low participation of Chattogram-based businesses at recent global exhibitions, he urged the CWCCI to play a stronger leadership role in promoting exporters from the region.

A major focus of his speech was the need for preparation and professionalism before attending international fairs.

"International trade fairs are not sightseeing events," he said, adding that exporters should spend at least two to four months researching market demand, consumer preferences and cultural practices before joining exhibitions abroad.

Citing examples, he said products designed for the Japanese market should favour lighter and minimalist colour schemes rather than the bright, colourful designs commonly preferred in Bangladesh.

He also highlighted the importance of business etiquette in international markets, particularly in Japan, where improper handling of business cards can negatively affect professional relationships.

To improve Bangladesh's performance at global exhibitions, the EPB is considering expanding its annual trade fair calendar from the current 46 events to more than 50 fairs selected from around 200 international options.

Arif also announced that the EPB is preparing a standard operating procedure (SOP) for participation in international fairs. The proposed guideline will define the responsibilities of exporters, EPB officials and commercial counsellors at Bangladeshi missions abroad to ensure better coordination before, during and after trade events.

Copyright © 2026
The Business Standard All rights reserved


The readymade garment industry currently accounts for around 81.5% of Bangladesh’s nearly $48 billion annual export earnings, he says

আজ বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে Dhaka Industrial Packaging Expo 2026 উদ্বোধন করা হয়...
07/05/2026

আজ বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে Dhaka Industrial Packaging Expo 2026 উদ্বোধন করা হয়।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর সম্মানিত ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ।



নেপালের কাঠমান্ডুতে "South Asian Trade Fair 2026" এ বাংলাদেশের অংশগ্রহণনেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ থেকে শুরু "South A...
07/05/2026

নেপালের কাঠমান্ডুতে "South Asian Trade Fair 2026" এ বাংলাদেশের অংশগ্রহণ

নেপালের রাজধানী কাঠমান্ডুতে আজ থেকে শুরু "South Asian Trade Fair 2026" এ বাংলাদেশ অংশগ্রহণ করছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো এর আর্থিক সহযোগিতায় এবং বাংলাদেশ দূতাবাস, কাঠমান্ডুর তত্বাবধানে ৭ থেকে ১১ মে কাঠমান্ডুর ভৃকুটিমণ্ডপ এক্সিবিশন হলে অনুষ্ঠিত হচ্ছে ২য় সাউথ এশিয়া ট্রেড ফেয়ার ২০২৬।
আজ সকাল ১১টায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেপালে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ শফিকুর রহমান, নেপাল সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, কূটনীতিক, খ্যাতনামা ব্যবসায়ী, গণমাধ্যম প্রতিনিধিগণ এবং সর্বোপরি হাজারো উৎসাহী নেপালি দর্শনার্থী।

দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ২০০-এর বেশি প্রদর্শক এই মেলায় অংশ নিচ্ছেন, যার মধ্যে বাংলাদেশি অংশগ্রহণ বিশেষভাবে উল্লেখযোগ্য। এই মেলায় বাংলাদেশের ২৪ টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এছাড়াও রপ্তানি উন্নয়ন ব্যুরো'র একটি বুথ স্থাপন করা হয়েছে। নেপাল চেম্বার অব কমার্স (এনসিসি) এবং ইন্ট্রোডাকশন ট্রেড শোজ নেপাল-এর যৌথ আয়োজনে পাঁচ দিনব্যাপী মেলা প্রতিদিন সকাল ১০:৩০টা থেকে সন্ধ্যা ৬:৩০টা পর্যন্ত চলবে।

মেলার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে আন্তর্জাতিক প্যাভিলিয়নসমূহ। যার মধ্যে বাংলাদেশ প্যাভিলিয়ন সবচেয়ে বড়।

বাংলাদেশের ২৪টি প্রতিষ্ঠান তৈরি পোশাক, চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্তশিল্প এবং বিভিন্ন ধরনের পোশাকসহ বৈচিত্র্যময় পণ্য প্রদর্শন করছে, যা বাংলাদেশের ক্রমবর্ধমান রপ্তানি সক্ষমতার প্রতিফলন।

মেলা চলাকালীন সাইড লাইন ইভেন্ট হিসবে বি টু বি মিটিং, বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের সাথে সভা, সোর্সিং ডিনার, সেমিনার, বাংলাদেশী ব্যবসায়ী প্রতিনিধিদের স্থানীয় মার্কেট পরিদর্শন ইত্যাদি আয়োজন করা হয়েছে।



এপ্রিলে পণ্য রপ্তানি ঘুরে দাঁড়াল04/05/2026Prothom Alo নিজস্ব প্রতিবেদক, ঢাকাটানা আট মাস পর দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধা...
04/05/2026

এপ্রিলে পণ্য রপ্তানি ঘুরে দাঁড়াল
04/05/2026
Prothom Alo
নিজস্ব প্রতিবেদক, ঢাকা

টানা আট মাস পর দেশের পণ্য রপ্তানি ইতিবাচক ধারায় ফিরল। গত এপ্রিলে প্রায় ৪ বিলিয়ন বা ৪০১ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। গত মাসে রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে প্রায় ৩৩ শতাংশ। তবে এপ্রিলের উচ্চ প্রবৃদ্ধি সামগ্রিক পণ্য রপ্তানিকে নেতিবাচক ধারা থেকে বের করতে পারেনি।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) মোট ৩ হাজার ৯৪০ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২ শতাংশ কম।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) গতকাল রোববার পণ্য রপ্তানি আয়ের সর্বশেষ তথ্য প্রকাশ করেছে। তাতে দেখা যায়, গত মাসে তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য, হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য, চামড়াবিহীন জুতা রপ্তানি অনেক বেড়েছে। এতে সামগ্রিকভাবে পণ্য রপ্তানিতে বড় প্রবৃদ্ধি হয়েছে।

চলতি অর্থবছরের প্রথম মাসে অর্থাৎ জুলাইয়ে ৪৭৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। তখন প্রবৃদ্ধি হয়েছিল প্রায় ২৫ শতাংশ। তারপর থেকে প্রতি মাসেই পণ্য রপ্তানি কমেছে। গত মার্চে ৩৪৮ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়, যা গত বছরের একই মাসের তুলনায় ১৮ শতাংশ কম।

রপ্তানিকারকেরা বলছেন, গত বছরের এপ্রিলে পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে রপ্তানি কম হয়েছে। আর গত মার্চে পবিত্র ঈদুল ফিতরের ছুটির কারণে উৎপাদন ও রপ্তানি কম হয়েছে। সে কারণে মার্চে রপ্তানি না হওয়া পণ্য গত মাসে জাহাজীকরণ হয়েছে। এতে করে এপ্রিলে পণ্য রপ্তানি বেড়েছে। যদিও গ্যাস-বিদ্যুতের সংকটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানালেন তাঁরা।

ইপিবির তথ্যানুযায়ী, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক থেকে জুলাই-এপ্রিল সময়ে আয় হয়েছে ৩ হাজার ১৭২ কোটি ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২ দশমিক ৮২ শতাংশ কম। এপ্রিলে এ খাতে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত মিলেছে। মাসটিতে ৩১৪ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে, যা এক বছর আগের তুলনায় ৩১ দশমিক ২১ শতাংশ বেশি।

জানতে চাইলে তৈরি পোশাকশিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান প্রথম আলোকে বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে বিদেশি ক্রেতাপ্রতিষ্ঠান ক্রয়াদেশ কম দিচ্ছিল। নির্বাচনের পর ক্রেতারা ক্রয়াদেশ দিতে শুরু করেছে। যদিও ইরান যুদ্ধের কারণে সেটি কিছুটা বাধাগ্রস্ত হচ্ছে।

চামড়া ও চামড়াজাত পণ্য খাতে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। এপ্রিলে এ খাতে রপ্তানি হয়েছে ১১ কোটি ডলার, প্রবৃদ্ধি ৩৫ দশমিক ৬৭ শতাংশ। এ ছাড়া কৃষি প্রক্রিয়াজাত পণ্যে গত মাসে বড় প্রবৃদ্ধি হয়েছে। রপ্তানি হয়েছে ৮ কোটি ৫৯ লাখ ডলারের পণ্য। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় ৬৫ শতাংশ।

জানতে চাইলে বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসরস অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ছৈয়দ মুহাম্মদ শোয়াইব হাছান প্রথম আলোকে বলেন, ইরান যুদ্ধের কারণে মার্চে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পণ্য যায়নি। গত মাসে সৌদি আরব ও দুবাইয়ে পণ্য যাওয়ার কারণে রপ্তানি বেড়েছে। এ ছাড়া অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি বেড়েছে।

পাট ও পাটজাত পণ্যেও গত মাসে বড় প্রবৃদ্ধি হয়েছে। এপ্রিলে আট কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি সাড়ে ৪৩ শতাংশ। চলতি অর্থবছরের ১০ মাসে রপ্তানি হয়েছে ৭০ কোটি ডলারের পাট ও পাটজাত পণ্য। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় আড়াই শতাংশ বেশি।

এ ছাড়া গত মাসে ৯ কোটি ৩৪ কোটি ডলারের হোম টেক্সটাইল পণ্য রপ্তানি হয়েছে। এই রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪৮ শতাংশ বেশি। সামগ্রিকভাবে চলতি অর্থবছরের জুলাই-এপ্রিল সময়ে রপ্তানি হয়েছে ৭৭ কোটি ডলারের হোম টেক্সটাইল। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় সাড়ে ৩ শতাংশ।

Address

TCB Building, 1 Karwan Bazar
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when Export Promotion Bureau posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Export Promotion Bureau:

Share