10/02/2025
সাসটেইনেবল কোস্টাল এ্যান্ড মেরিন ফিশারিজ প্রজেক্টের আওতায় উপজেলা মৎস্য কর্মকর্তার দপ্তর, উখিয়া, কক্সবাজার কর্তৃক আয়োজিত "মাছের আহরণোত্তর পরিচর্যা ও সংরক্ষণ পদ্ধতি" বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ গত ৯ ফেব্রুয়ারি,২০২৫ হতে শুরু হয়ে আজ ১০ ফেব্রুয়ারি, ২০২৫এ সম্পন্ন করা হয়। উক্ত দুই দিন ব্যাপী প্রশিক্ষণে অনলাইনে যুক্ত হয়ে প্রশিক্ষণ কার্যক্রমকে আরও প্রানবন্ত করেছেন জনাব মো. মিজানুর রহমান স্যার, উপ প্রকল্প পরিচালক, সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট, চট্টগ্রাম বিভাগ, প্রশিক্ষণ কর্মসূচীতে জেলা মৎস্য কর্মকর্তা, কক্সবাজার জনাব মোঃ বদরুজ্জামান স্যার অনলাইনে যুক্ত হয়ে তাঁর মূল্যবান সময় থেকে সময় বের করে প্রশিক্ষণার্থীদের মাছের আহরণোত্তর পরিচর্যা বিষয়ক সামগ্রিক আলোকপাত করেন। দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণে সরাসরি উপস্থিত থেকে মূল বিষয়াবলি উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা, উখিয়া জনাব মোঃ ওবায়দুল হক, এবং মেরিন ফিশারিজ অফিসার, উখিয়া, জনাব মোঃ রুবেল সিকদারসহ উপজেলা মৎস্য দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।