Bohemian Faisal

Bohemian Faisal Travel | History | Stories
“Life is short and the world is wide.”
(4)

Charumati Stupa, also known as Chabahil Stupa, is one of the oldest Buddhist stupas in Nepal — and a place filled with d...
11/06/2026

Charumati Stupa, also known as Chabahil Stupa, is one of the oldest Buddhist stupas in Nepal — and a place filled with deep history and spiritual charm. Built by Charumati, the daughter of Indian Emperor Ashoka, this stupa is often less crowded than Boudha or Swayambhu, which makes it perfect for those seeking peace and quiet reflection.

রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে যেসব কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে অন্যতম প্রমথনাথ বিশী। খ্যা...
11/06/2026

রবীন্দ্র-শরৎ উত্তর বাংলা সাহিত্যে যেসব কথাসাহিত্যিক সার্থক সাহিত্য সৃষ্টি করেছেন তাঁদের মধ্যে অন্যতম প্রমথনাথ বিশী। খ্যাত ছিলেন ‘প্র না বি’ ছদ্মনামেও। তাঁর উপন্যাসগুলির মধ্যে সমসময়ের এবং ইতিহাসের চালচিত্র ধরা পড়েছে। যার বিষয় বৈচিত্র্য বিস্ময়কর। তিনি অসংখ্য ছোটগল্প আর প্রবন্ধেরও স্রষ্টা। তাঁর বিভিন্ন রচনা বঙ্গসাহিত্যের মূল্যবান সংযোজন।

প্রমথনাথ বিশী ছিলেন এই পূর্ব বঙ্গের সন্তান।প্রমথনাথ বিশী (১১ জুন ১৯০১ - ১০ মে ১৯৮৫)যিনি একজন লেখক, শিক্ষাবিদ ও অধ্যাপক ছিলেন।১৯০১ খ্রীষ্টাব্দের ১১ই জুন নাটোর জেলার জোয়াড়ি গ্রামে জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা নলিনীনাথ বিশী ও মাতা সরোজবাসিনী দেবী, স্ত্রী সুরুচি দেবী।

প্রমথনাথ বিশীর ১২৫ বছরের জন্মদিবসে আনন্দ-র সশ্রদ্ধ প্রণতি।
পেইজে কিছুক্ষন পর জোয়াড়ি জমিদার বাড়ি নিয়ে ভিডিও আসতেছে......।

শত বছরের পুরাতন স্নানঘর।রাজকীয় এই স্নানঘর এখনো তার রাজকীয় রুপ নিয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের চিহ্ন হিসেবে। শশী লজময়মনসিংহ।
10/06/2026

শত বছরের পুরাতন স্নানঘর।রাজকীয় এই স্নানঘর এখনো তার রাজকীয় রুপ নিয়ে দাঁড়িয়ে আছে ইতিহাসের চিহ্ন হিসেবে।

শশী লজ
ময়মনসিংহ।

10/06/2026

প্রখ্যাত আউলিয়া শাহ জামাল থেকে আজকের জামালপুর।

জামালপুর।

দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে (১৫৫৬-১৬০৫) ধর্ম প্রচারক হজরত শাহ জামাল (রহ.) ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশে ২০০ অনুসারী নিয়ে এই অঞ্চলে এসেছিলেন। পরবর্তী সময়ে ধর্মীয় নেতা হিসেবে দ্রুত তার প্রাধান্য বিস্তার লাভ করেন তিনি। ধারণা করা হয়, সাধক দরবেশ শাহ জামালের (রহ.) নামানুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর।

জামালপুরের ঐতিহ্য নকশিকাঁথা ও হস্তশিল্প। বলা হয়ে থাকে, ‘জামালপুরের নকশিকাঁথা বাংলাদেশের গর্বগাথা’। এখানে তৈরি নকশিকাঁথা এশিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে রফতানি হচ্ছে। এছাড়া কাঁসাশিল্প, মৃৎশিল্প, তাঁতশিল্প আর ঘোড়া, গরু ও মহিষের গাড়ির জন্য এই জেলার সুনাম আছে।

ভাওয়াল রাজাদের রাজ শ্মশানেশ্বরী  শ্মশান ঘাটটি আজ ধ্বংসের পথে  ||  গাজীপুর উনিশ শতকের শেষের দিকে নির্মিত এই মঠগুলো কালের ...
10/06/2026

ভাওয়াল রাজাদের রাজ শ্মশানেশ্বরী
শ্মশান ঘাটটি আজ ধ্বংসের পথে || গাজীপুর

উনিশ শতকের শেষের দিকে নির্মিত এই মঠগুলো কালের সাক্ষী হয়ে আজও টিকে আছে। সবচেয়ে বড় মঠটি নির্মিত হয়েছে ভাওয়াল জমিদারির অন্যতম প্রতিষ্ঠাতা কৃষ্ণ নারায়ণ রায়ের উদ্দেশে। বাকিগুলো নির্মিত হয়েছে অন্য জমিদারদের স্মৃতির উদ্দেশে। রাজেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর দুই ছেলে যথাক্রমে রণেন্দ্র নারায়ণ রায় চৌধুরী এবং রবীন্দ্র নারায়ণ রায় চৌধুরীর স্মৃতির উদ্দেশে মঠ নির্মিত হলেও অপর ছেলে জমিদার রমেন্দ্র নারায়ণ রায় চৌধুরীর (ভাওয়াল সন্ন্যাসী) কোন স্মৃতিমঠ এই শ্মশান ভূমিতে নেই।

ভাওয়ালের এই রাজকীয় মঠের যে দিকটি যে কাউকে মুগ্ধ করে তা হলো এর নির্মাণশৈলী। গৌড়ীয় স্থাপত্য রীতি অনুসরণে নির্মিত এই মঠগুলোর প্রতিটি অত্যন্ত আকর্ষণীয়। এই মঠগুলোর অলঙ্করণও মনোমুগ্ধকর। বাংলার বিস্মৃতপ্রায় মন্দির শিল্পের এক অনন্য উদাহরণ এই মঠগুলো।

জগতবিখ্যাত এক বাঙালি বিজ্ঞানী জন্মেছিলো আমাদের বাংলাদেশে। যার নাম প্রফুল্ল চন্দ্র রায় সংক্ষেপে আমরা যাকে পি সি রায় হিসেব...
10/06/2026

জগতবিখ্যাত এক বাঙালি বিজ্ঞানী জন্মেছিলো আমাদের বাংলাদেশে। যার নাম প্রফুল্ল চন্দ্র রায় সংক্ষেপে আমরা যাকে পি সি রায় হিসেবে চিনি। খুলনা জেলার পাইকগাছা উপজেলার বাড়ুলী গ্রামে জন্মেছিলেন এই বিখ্যাত বিজ্ঞানী।

একজন প্রখ্যাত বাঙালি রসায়নবিদ, শিক্ষক, দার্শনিক ও কবি। তিনি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা এবং মার্কারি (I) নাইট্রেটের আবিষ্কারক। দেশি শিল্পায়ন উদ্যোক্তাও ছিলেন । তিনি ভারতের প্রথম শিল্প প্রতিষ্ঠানের স্থপয়িতা। ১৯০১ খ্রিস্টাব্দে তিনি বেঙ্গল কেমিক্যাল প্রতিষ্ঠা করেন।তিনি বৈজ্ঞানিক জগদীশ চন্দ্র বসুর সহকর্মী ছিলেন।
ছবিতে দেওয়া উক্ত বাড়িতেই জন্মেছিলেন পি সি রায়। ভুবনমোহিনী দেবী ও হরিশচন্দ্র রায়ের পুত্র। হরিশচন্দ্র রায় স্থানীয় জমিদার ছিলেন। বনেদি পরিবারের সন্তান প্রফুল্লচন্দ্র ছেলেবেলা থেকেই সব বিষয়ে অত্যন্ত তুখোড় এবং প্রত্যুৎপন্নমতি ছিলেন।

লোকেশন- পিসি রায়ের বাড়ি।
পাইকগাছা, খুলনা, বাংলাদেশ।

শ্যামবাজার শিব মন্দির Shyambazar Shiv Templeশ্যামবাজার,পুরান ঢাকা।
10/06/2026

শ্যামবাজার শিব মন্দির
Shyambazar Shiv Temple

শ্যামবাজার,পুরান ঢাকা।

মাইজপাড়া রায়বাড়ি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।📍মাইজপাড়া,শ্রীনগর, মুন্সিগঞ্জ।
09/06/2026

মাইজপাড়া রায়বাড়ি এখন ধ্বংসের দ্বারপ্রান্তে।
📍মাইজপাড়া,শ্রীনগর, মুন্সিগঞ্জ।

ঢাকার প্রথম বেসরকারি স্কুল।পগোজ স্কুল।শাঁখারিবাজার,ঢাকা।প্রতিষ্ঠাকাল ১৮৪৮ খ্রিস্টাব্দ।
04/06/2026

ঢাকার প্রথম বেসরকারি স্কুল।
পগোজ স্কুল।
শাঁখারিবাজার,ঢাকা।
প্রতিষ্ঠাকাল ১৮৪৮ খ্রিস্টাব্দ।

নিমতলী দেউড়ি  বা নিমতলী গেট।📍এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ৫ পুরানো সেক্রেটারিয়েট রোড, নিমতলী, রমনা, ঢাকা ১০০০, বাংলাদে...
22/05/2026

নিমতলী দেউড়ি বা নিমতলী গেট।
📍এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ
৫ পুরানো সেক্রেটারিয়েট রোড, নিমতলী, রমনা, ঢাকা ১০০০, বাংলাদেশ

মূলত ঐতিহাসিক নিমতলী প্রাসাদের পশ্চিম দিকের তোরণ ছিল। প্রাসাদটি ঢাকার নায়েব নাজিম (ডেপুটি গভর্নর) নবাব জসরত খান এর বসবাসের জন্য ঢাকার প্রথম ব্রিটিশ সামরিক শাসক ক্যাপ্টেন আর্চিবল সুইন্টন (Captain Archibald Swinton) এর তত্ত্বাবধানে ১৭৬৫-৬৬ সালে নির্মিত হয়।

১৮৪৩ সাল পর্যন্ত জসরত খানের উত্তরাধিকারী নবাব হাসনাত জং এবং নবাব নূসরাত জং এর বাসস্থান হিসাবে এই প্রাসাদ ব্যবহূত হয়েছে। ১৮৯৭ সালের ভূমিকম্পের ফলে নিমতলী প্রাসাদটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত হয়, তবে দেউড়ি ভবনটি মোটামুটি অক্ষত থাকে। পরবর্তীতে বেশ কয়েকবারই প্রাসাদের মালিকানা পরিবর্তিত হয়েছে। প্রাসাদের দক্ষিণ অংশ গোপীকৃষ্ট নামে এক ব্রাহ্মণ সেরেস্তাদার ক্রয় করে বিধান পল্লী প্রতিষ্ঠা করেছিলেন। পরে উনিশ শতকের ফরাশগঞ্জের এক ব্যবসায়ী (রূপলাল দাস) প্রাসাদ এলাকার ভূমি ক্রয় করেন। ১৯১৩ সালে লর্ড কারমাইকেল একটি যাদুঘর প্রতিষ্ঠা করার জন্য নবাবদের এ ভূমি অধিগ্রহণ করেন এবং সেখানেই ঢাকা জাদুঘর এর গোড়াপত্তন হয়।

Address

Turag

Alerts

Be the first to know and let us send you an email when Bohemian Faisal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bohemian Faisal:

Share