08/06/2026
কাইচাইল একতা সমাজ কল্যাণের পক্ষ থেকে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টে পরিচালনার পর আজ টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে উক্ত খেলায় কাইচাইল এসএসসি ব্যাচ ২০২০ দল বিজয়ী হয়েছেন এবং নাটেশ্বর ইয়ং স্টার রানার আপ হয়েছেন, আমাদের সংগঠনের পক্ষ থেকে উভয় দলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি।
আজকের খেলায় যারা উপস্থিত হয়ে খেলাকে সাফল্যমন্ডিত করেছেন তাদের সকলকে সংগঠনের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বিশেষ করে আজকের অনুষ্ঠানের মাধ্যমনি জনাব আলী আজগর রিপন মল্লিক সভাপতি উপজেলা বিএনপি আপনার উপস্থিতি আমাদেরকে আরো বেশি অনুপ্রাণিত করেছে।
আজকের এই খেলা পরিচালনায় যারা কাজ করেছেন কলাকৌশলী, পরিচালনা কমিটি ও সংগঠনের সকল মেম্বার দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সর্বোপরি আল্লাহ রাব্বুল আলামীন দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
সকলের কাছে দোয়া প্রার্থী এবং ভবিষ্যতে যেন আরো সুন্দর খেলা উপহার দিতে পারি সেই আশা ব্যক্ত করছি।