পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও

  • Home
  • Bangladesh
  • Thakurgaon
  • পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও

পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ-কে বিশ্বের বুকে উন্নত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করা।

শোক বার্তা
20/05/2024

শোক বার্তা

২০ জানুয়ারি - শনিবার  থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড...
18/01/2024

২০ জানুয়ারি - শনিবার থেকে উত্তরা-মতিঝিল রুটে মেট্রোরেল পুরো সময়ে চলবে বলে জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

ওইদিন থেকে মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে কর্তৃপক্ষ।

সকাল ৭টা ১০ মিনিট এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি সব স্টেশনে থামবে কিন্তু ট্রেন দুটিতে শুধু এমআরটি পাস বা র‍্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

মতিঝিল স্টেশন থেকে সকাল ৭টা ৩০ মিনিটে ট্রেন চলাচল শুরু হবে এবং রাত ৮টা পর্যন্ত নির্ধারিত হেডওয়েতে মেট্রো ট্রেন চলাচল করবে।

২০ জানুয়ারি রোজ শনিবার হতে উত্তরা থেকে মতিঝিল রাত পর্যন্ত চলবে মেট্রোরেল। ডগ স্কোয়াড দিয়ে মেট্রোরেলে তল্লাশি ও নিরাপত্তা নিশ্চিত করা হবে ।
অন্যদিকে রাত ৮টা ১০ মিনিট, রাত ৮টা ২০ মিনিট, রাত ৮টা ৩০ মিনিট এবং রাত ৮টা ৪০ মিনিটে চারটি ট্রেন মতিঝিল মেট্রোরেল স্টেশন থেকে যাত্রা শুরু করে প্রতিটি স্টেশনে থেমে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলবে। এই মেট্রো ট্রেন চারটিতে শুধু এমআরটি পাস, র‍্যাপিড পাস এবং ভ্রমণের দিন রাত ৭টা ৪৫ মিনিটের আগে ক্রয় করা সিঙ্গেল জার্নি টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারবেন। কারণ রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।

উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিল মেট্রোরেল স্টেশন শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত হেডওয়েতে সকাল ৭টা ১০ মিনিট থেকে বেলা ১১টা ৩০ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ১০ মিনিট, বেলা ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফপিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট এবং বিকেল ৪টা ১ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত পিক আওয়ারে হেডওয়ে ১০ মিনিট।

সব মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ১৫ মিনিট থেকে রাত ৭টা ৪৫ মিনিট পর্যন্ত এমআরটি পাস ক্রয় ও টপআপ করা যাবে। ওয়েবসাইট অথবা মেট্রোরেল স্টেশন থেকে এমআরটি পাস নিবন্ধন ফরম সংগ্রহ করে যথাযথভাবে পূরণ করে চালু যেকোনো মেট্রোরেল স্টেশন থেকে পাস ক্রয় করা যাবে।

উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর-১১, মিরপুর-১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল- এ ১৬ স্টেশনে মেট্রো ট্রেন চলাচল করছে। কমলাপুর পর্যন্ত সম্প্রসারণের কাজ চলমান। ওই অংশের কাজ শেষ হলে কমলাপুরও যাবে মেট্রো ট্রেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২২ সালের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও পর্যন্ত অংশে ট্রেন চলাচল উদ্বোধন করেন। ২৯ ডিসেম্বর থেকে সর্বসাধারণ মেট্রোরেলে যাতায়াত করছে।

ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী
দেশরত্ন শেখ হাসিনা ✊🇧🇩

আমাদের আস্থা দেশরত্ন শেখ হাসিনা
27/01/2023

আমাদের আস্থা
দেশরত্ন শেখ হাসিনা

জয় বাংলা জয় বঙ্গবন্ধু
19/01/2023

জয় বাংলা
জয় বঙ্গবন্ধু

20/02/2021

মহান ২১'শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে কিছু কর্মসূচী গ্রহন করা হয়ছে ।
কর্মসূচি সমুহ হলঃ
১)পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে রাত ১২.০১ মিনিটে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন।
২)সকাল ৬টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন।
স্থানঃ দলীয় কার্যালয়
৩) সন্ধ্যায় বঙ্গবন্ধু মোরালে মোমবাতি প্রজ্জলন।
স্থানঃপুর্ব চৌরাস্তা
উক্ত কর্মসূচীতে আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ, আওয়ামী সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধের সপক্ষের সর্বস্তরের নেতাকর্মীদের উপস্থিত থাকার জন্য বিনীত অনুরোধ রইল।

নূরে আলম সিদ্দিকী দুলালমৃত্যুবার্ষিকী-তে স্মরণ ও বিনম্র শ্রদ্ধা।সম্মানিত সাবেক সফল সাধারণ সম্পাদক,বাংলাদেশ ছাত্রলীগ, পীর...
22/01/2021

নূরে আলম সিদ্দিকী দুলাল
মৃত্যুবার্ষিকী-তে স্মরণ ও বিনম্র শ্রদ্ধা।

সম্মানিত সাবেক সফল সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ, পীরগঞ্জ উপজেলা শাখা।

আত্মার মাগফেরাত কামনা করছি।
মহান আল্লাহ তার বিদেহী আত্মাকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমীন।

05/01/2021

আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ছাত্রলীগ আমাদের দেশের প্রতিটি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্...

Address

Thakurgaon
5110

Alerts

Be the first to know and let us send you an email when পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to পীরগঞ্জ উপজেলা ছাত্রলীগ, ঠাকুরগাঁও:

Share