14/01/2026
গণভোট কী?
গণভোট (Referendum) হলো—
একটি দেশের জনগণের সরাসরি ভোটের মাধ্যমে কোনো গুরুত্বপূর্ণ জাতীয় বিষয় বা সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া।
অর্থাৎ, সংসদ বা সরকার নয়—বরং জনগণ নিজেরাই ভোট দিয়ে সিদ্ধান্ত নেয়,
কোনো আইন, নীতি বা সংবিধান পরিবর্তন করা হবে কি না।
👉 ভাল করে বুঝুন, আবারও বলছি—
গণভোটে সরকার বা সংসদ সদস্য ঘোষিত হয় না।
এটি হলো জনগণের হাতে ক্ষমতার চাবি ফিরিয়ে দেওয়া।
যেন অনেকদিন পর নিজের ঘরের দরজার চাবি আবার নিজে হাতে পাওয়া।
🔹 সহজভাবে বললে:
যখন সরকার বা কর্তৃপক্ষ বলে—
“এই বিষয়ে আমরা জনগণের মতামত জানতে চাই,”
তখন তারা একটি গণভোট আয়োজন করে।
জনগণ সেখানে “হ্যাঁ” বা “না” ভোট দিয়ে তাদের মত প্রকাশ করে।
গণভোট মানে—
দেশের মালিকদের উপস্থিতি,
যারা কেবল ভোটার নন, দেশের রক্ষকও বটে।
✊ গণভোটে “হ্যাঁ” মানে—
আপনি বুঝিয়ে দিচ্ছেন—
আপনি বাংলাদেশ নামক রাষ্ট্রের একজন নাগরিক,
আপনার আছে মত প্রকাশের স্বাধীনতা।
আপনি বলছেন—
“এই দেশ আমার,
এই মাটি আমার,
এই সিদ্ধান্তও আমার।”
🧠 আপনি বুঝিয়ে দিচ্ছেন—
আপনার বিবেক আছে,
বুদ্ধি আছে,
আর একটি স্বাধীন জগৎ আছে—
যেখানে আপনি নিজেই রাজা।
- যেমন সূর্য কাউকে জিজ্ঞেস করে না যে সে উঠতে পারবে কি না,
তেমনি স্বাধীন মানুষও কারও অনুমতি নিয়ে নিজের মত প্রকাশ করে না।
🚫 আপনি বুঝিয়ে দিচ্ছেন—
আপনি কোনো দলের চামচা নন,
কোনো পরিবারতন্ত্রের পূজারী নন।
আপনি সেই মানুষ,
যে অন্যায়ের সামনে দাঁড়িয়ে বলে—
“এই মঞ্চে অভিনেতা আমি নই, দর্শকও আমি নই —
আমি সত্যের সৈনিক!”
রাজনীতি যদি নদী হয়, তবে জনগণই তার উৎস;
উৎস শুকিয়ে গেলে নদীও বাঁচে না।
- আপনি বুঝিয়ে দিচ্ছেন—
আপনার জীবনের পথে
কোনো চাঁদাবাজকে চাঁদা দিতে আপনি বাধ্য নন।
কারণ আপনি ভাড়াটিয়া নন—এই দেশ আপনার নিজের বাড়ি।
আর ভাড়াটিয়া নয়, বাড়ির মালিকই ঠিক করে ঘরের নিয়ম।
আপনি বুঝিয়ে দিচ্ছেন—।
রাজনীতিবিদরা আমাদের অর্জিত ইনকামের ভ্যাট-ট্যাক্স খেয়ে খেদমত করার চাকর,
আমরা তাদের গোলাম নই।
চাকর যখন মনিব হতে চায়, তখনই সমাজে অন্যায় জন্ম নেয়।
- তাই গণভোটে “হ্যাঁ” মানে
নিজের স্বাধীনতার পক্ষে দাঁড়ানো,
নিজের দেশের মালিকানা ফিরিয়ে নেওয়া,
আর নিজের বিবেককে জাগিয়ে তোলা।
- এটা যেন অন্ধকার ঘরে একটা বাতি জ্বালানো- ছোট, কিন্তু আলোটা সবার জন্য।
NOTE....👇
লাল কার্ড দেখানোর সাহসই গণতন্ত্রের আসল শক্তি।
ভুল, অনিয়ম আর জবাবদিহিহীনতার বিরুদ্ধে নীরব থাকা নয়—
সচেতন ভোটই পারে পরিবর্তনের পথ দেখাতে।
গণতন্ত্র মানে শুধু ভোট নয়,
গণতন্ত্র মানে সঠিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব।
তাই আজ নয়, প্রতিদিনই হোক সচেতনতার চর্চা। ✊🇧🇩
#গণতন্ত্র #সচেতনভোট #লালকার্ড #আমারভোটআমারঅধিকার #দেশেরজন্য #ন্যায়বিচার #ভোটেরশক্তি
Bangladesh Election Commission Secretariat