06/11/2025
আসসালামু আলাইকুম ,
মহাস্থান রেজিমেন্ট এডজুটেন্ট স্যারের একটি গুরুত্বপূর্ণ আদেশ-
এখন হতে কোন ক্যাডেট ইন্টারনেটে বিএনসিসি সম্পর্কিত কোন ছবি, ভিডিও, রিলস আপলোড করতে পারবেনা। বিষয়টি সকল সামরিক স্টাফদের নিশ্চিত করতে বলেছেন। যদি কোন সামরিক স্টাফের জ্ঞাতার্থে এসব ভিডিও ছবি ইন্টারনেটে পাওয়া যায় তাহলে উক্ত ক্যাডেট এবং সামরিক স্টাফের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য যে ইতিপূর্বে যে সকল ক্যাডেট তাদের ফেসবুক, ইউটিউব অথবা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় বিএনসিসি সম্পর্কিত কোন ভিডিও ছবি বা রিলস আপলোড করে থাকে তাহলে উহা অতি দ্রুত অপসারণ করার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে। আজকের পর থেকে কোন ক্যাডেট যদি ফেসবুক, youtube বা অন্য কোন সোশ্যাল মিডিয়ায় বিএনসিসি সম্পর্কিত কোন ছবি ভিডিও বা রিলস আপলোড করে তাহলে তার ক্যাডেটশীপ সরাসরি বাতিল বলে গণ্য করা হবে।। মহাস্থান রেজিমেন্টের সকল সামরিক স্টাফ মেসেজটি প্রতিটি ক্যাডেটের পৌছানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন।যদি পূর্বের কোন ছবি থেকে থাকে তাহলে এখনই ডিলিট করতে বলা হয়েছে। এবং নতুন করে কেউ আপলোড করবে না।
#মহাস্থান_রেজিমেন্ট