Islahul Ummah Library

Islahul Ummah Library Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Islahul Ummah Library, Library, খিরাইচন্ডী, হরিপুর, ঠাকুরগাঁও, Thakurgaon.

রমাদ্বান মুবারাক ❤️
18/02/2026

রমাদ্বান মুবারাক ❤️

31/12/2025

আমি মুসলিম।

30/05/2025
বাংলাদেশে সামনে কী হতে যাচ্ছে?ভাই-বোন, বন্ধু-বান্ধব- সবার মধ্যে  এক ধরনের উৎকণ্ঠা, অনিশ্চয়তা কাজ করছে। সবাই আশ্বস্ত হতে ...
20/11/2024

বাংলাদেশে সামনে কী হতে যাচ্ছে?
ভাই-বোন, বন্ধু-বান্ধব- সবার মধ্যে এক ধরনের উৎকণ্ঠা, অনিশ্চয়তা কাজ করছে। সবাই আশ্বস্ত হতে চান, ইতিবাচক কিছু হোক চান...

বাস্তবতা হলো- এমন ভয়ের রাজত্বে বাস করতাম যে আল্লাহর কাছে জালিমের বিরুদ্ধে দোয়া করা ছাড়া আর কোন রাস্তা ছিল না। বেশিরভাগ মানুষ নিপীড়িত হয়ে আল্লাহর দিকে চেয়ে ছিল জালিমের পতনের জন্য। মাত্র ৩ সপ্তাহের অবিশ্বাস্য ঘটনা ঘটে গেল যা মিরাকল ছিল এবং এই পরিবর্তন আল্লাহর পক্ষ থেকেই হয়েছে, যেখানে শিক্ষার্থীরা ছিল উছিলা মাত্র। .
সবাই আশাবাদী হয়ে উঠল, প্রফেসর ইউনুসকে ঘিরে স্বপের জাল বুনতে লাগল। কিন্তু দেখা গেল, উপদেষ্টার নির্বাচনে তিনি বড় ভুল করে ফেললেন।

বয়স্ক এবং এনজিও কেন্দ্রিক লোকজন টিমে নিলেন, যাদের বাংলাদেশের মানুষের সাথে তেমন কানেকশন নেই... সারা জীবন এনজিও ফান্ডিংয়ের ছকে বাধা কাজ করেছেন, দেশের মানুষের স্বাভাবিক চাওয়া তাদের রাডারে ধরা পড়েনি।

অর্থাৎ, এনজিও উপদেষ্টারা কাজের ফোকাস ঠিক করতে পারেননি, অন্যের পরামর্শও নেননি।

তারা ভাবতে লাগলেন, দেশটিকে অন্তর্ভুক্তিমূলক করে ফেলবেন। সমাজ কল্যাণ উপদেষ্টা ১৭ আগস্ট মিছিলও করলেন সম*আ*কামী অধিকারের জন্য!! ভাবা যায়! এটা কি বাংলাদেশের মানুষের চাওয়া?
আহতরা হাসপাতালে কাতরাচ্ছে, কিন্তু উপদেষ্টারা কপচাচ্ছেন আইডিওলজি নিয়ে...

প্রফেসর ইউনুস রাষ্ট্র পরিচালনায় অযোগ্য মানুষ, দেশ সম্পর্কেও তাঁর তেমন ধারণা নেই... মোটিভেশন দিয়ে একটা দেশ চলে না...
আমাদের দেশের সব সেক্টরেই পিছিয়ে, পড়াশোনা তেমন হয় না, যোগ্য লোকের বড় অভাব।

প্রফেসর আসিফ নজরুলের টক শো দেখে মনে হতো লোকটা যোগ্য। কিন্তু তিনি একজন ব্যর্থ ম্যানেজার। নিজের পরিচিত সার্কেল উপরে নির্ভর করতে গিয়েছেন, যোগ্য লোক খোঁজায় প্রাধান্য দেননি। তার দায় প্রফেসর ইউনুসের চেয়ে বেশি...

হাতে-পায়ে ধরে বুঝাতে চেষ্টা করেছিলাম যেন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য অটুট থাকে, পাবলিক-প্রাইভেট-মাদ্রাসা শিক্ষার্থী এক থাকে। যদিও বন্ধন কমে গেছে, তবে এখনো চেষ্টা করলে ঐক্য গড়ে উঠবে।
শিক্ষার্থীদের চাপ ছাড়া এই দেশে আগামী ২০-৩০ বছরেও পরিবর্তন হবে না। পিরিয়ড।

এখন কিছু পজিটিভ কথা বলছি...
১। আমরা আর হাসিনার যুগে ফিরে যাবো না...
২। আমাদের কষ্টার্জিত কথা বলার স্বাধীনতা সহজে কেড়ে নিতে পারবে না, কেননা ৫ আগস্ট আমাদের অনুপ্রেরণা।
৩। বিএনপি ক্ষমতায় গেলে আগের মত চিন্তা-চেতনা পরিহার করতে বাধ্য হবে। ফ্যাসিবাদের দিকে পা বাড়াবে না,
৪। ইসলামপন্থীরা আগের চেয়ে রাজনৈতিকভাবে শক্তিশালী হবে। ইয়াং জেনারেশনের একটা উল্লেখযোগ্য অংশ ইসলাম ঠিকমতো পালন না করলেও ইসলামি স্পিরিট ধারণ করে।

বাংলাদেশে ইসলামকে দমিয়ে রাখা কঠিন হবে। ইসলামিক আইডেন্টিটি ধারণ করার সাথে জড়িয়ে আছে আমাদের দেশের সার্বভৌমত্ব, অস্তিত্ব, প্রকৃত স্বাধীনতা।
লেখাঃ সারোয়ার হোসেইন

19/11/2024

সুযোগ পেলেই আমরা রবের অবাধ্যতায় লিপ্ত হচ্ছি! আমরা কবে আর অনুতপ্ত হবো! আল্লাহুম্মাগফিরলি 💔

ভিডিও সংগৃহীত

19/11/2024

সন্তানের লাশ কোলে নিয়ে বসে আছেন এক ফিলিস্তিনি বাবা।

গাজা শহরের পশ্চিমে ইসরায়েলের হামলার ফলে শিশুটি নিহত হয়েছে।

ইসলাম মেয়েদেরকে করেছে:১) কন্যা, যে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে;২) মা, যার পায়ের কাছে জান্নাত;৩) সতী স্ত্রী, যে দুনিয...
15/10/2024

ইসলাম মেয়েদেরকে করেছে:
১) কন্যা, যে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে;
২) মা, যার পায়ের কাছে জান্নাত;
৩) সতী স্ত্রী, যে দুনিয়ার সবচেয়ে সেরা উপহার;
৪) তাদের ইজ্জত বাঁচাতে মরণকে করেছে শাহাদাত;
৫) বিধবাদের দায়িত্বশীলকে করেছে আল্লাহর রাস্তায় জিহাদকারীর মতো।

অপরদিকে, পশ্চিমা সভ্যতা মেয়েদেরকে করেছে:
১) কাজের যন্ত্র,
২) পণ্য বিক্রির বিজ্ঞাপন,
৩) উলঙ্গ ফ্যাশন মডেল,
৪) অভিনেত্রী আর
৫) যৌনকর্মী।

(অনূদিত)
©

সাহাবিদের বিয়েতে কম মোহরানা নিয়ে সবাই আলোচনা করেন। যখন তাঁদের সামর্থ্য হয়, তখন তারা অনেক বেশি মোহরানা দেন। কিন্তু, সেগুল...
12/10/2024

সাহাবিদের বিয়েতে কম মোহরানা নিয়ে সবাই আলোচনা করেন। যখন তাঁদের সামর্থ্য হয়, তখন তারা অনেক বেশি মোহরানা দেন। কিন্তু, সেগুলো নিয়ে আলোচনা হয়-ই না বলতে গেলে।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বেশিরভাগ বিয়েতে মোহরানা ছিলো প্রায় ৫০০ দিরহাম বা ১.৫৩ কেজি রূপা (১৫৩০ গ্রাম প্রায়)।

২১ ক্যারেটের ১ গ্রাম রূপার দাম ১৪০ টাকা। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের একেকটি বিয়ের মোহরানা হয় প্রায় ২,১৪,২০০ টাকা।

কিন্তু, উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ মোহরানা দেন ৪০০ দিনার; যা রাসূলের পক্ষে নাজ্জাশি পরিশোধ করেন।

১ দিনার = ৪.২৫ গ্রাম স্বর্ণ। ২২ ক্যারেটের একগ্রাম স্বর্ণের দাম ৪৮৬৬ টাকা। ১ দিনার = ২০৬৮০ টাকা। ৪০০ দিনার = ৮২ লক্ষ টাকার বেশি।

আজকের বাজারমূল্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম প্রায় ৮২ লক্ষ টাকা মোহরানা দিয়ে বিয়ে করেন!

সাহাবি সাবিত ইবনে কায়স রাদিয়াল্লাহু আনহু তাঁর স্ত্রী হাবিবা রাদিয়াল্লাহু আনহাকে মোহরানা স্বরূপ একটি বাগান দেন। তৎকালীন জমি বিক্রির হিসাব দেখলে দেখা যায় সে বাগানটির বাজারমূল্য কয়েক কোটি টাকা হবে!

উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাতনি উম্মে কুলসুম রাহিমাহুল্লাহকে মোহরানা দেন ৪০,০০০ দিরহাম। যা রাসূলের অন্যান্য বিয়ের মোহরানার ১০০ গুণ বেশি। বর্তমান বাজারমূল্যে প্রায় ২ কোটি টাকা!

ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু র মোহরানা ছিলো ৩০,০০০ দিরহাম। যা বর্তমান বাজারমূল্যে প্রায় ১ কোটি ৬০ লক্ষ টাকার বেশি।

জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি তালহা ইবনে উবাইদিল্লাহ রাদিয়াল্লাহু আনহুর মেয়ে আয়িশা বিনতে তালহা রাহিমাহাল্লাহর সাথে বিয়ে হয় জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি যুবাইর ইবনুল আউয়াম রাদিয়াল্লাহু আনহুর ছেলে মুসআব ইবনে যুবাইর রাহিমাহুল্লাহর। তিনি স্ত্রীকে মোহরানা দেন ১ লক্ষ দিনার।

১ দিনার = ২০ হাজার টাকা হলে প্রায় ২০০ কোটি টাকা।

মুসআব রাহিমাহুল্লাহর ইন্তেকালের পর সেই সময়ের অন্যতম সুন্দরী আয়িশা রাহিমাহাল্লাহকে বিয়ে করেন উবাইদুল্লাহ আত-তাইমী। তিনি মোহরানা দেন ১০ লক্ষ দিরহাম; যা আজকের বাজারমূল্যে প্রায় ৫৩ কোটি টাকা!

সাহাবিদের অর্থনৈতিক জীবন, তাঁদের মোহরানা নিয়ে আমরা যা জানি, সেগুলোর বেশিরভাগই খাইবার বিজয়ের পূর্বের।

খাইবার বিজয়ের পরবর্তী ঘটনাগুলো আমরা জানিনা বলেই যখন এগুলো নিয়ে লেখালেখি হয়, তখন সবাই আকাশ থেকে পড়ে!

'কোটিপতি সাহাবি' বইয়ে আশা করি সাহাবিদের অর্থনৈতিক জীবন নিয়ে পূর্ণাঙ্গ ইতিহাস পাবেন। আমাদের মধ্যকার ভুল ধারণাগুলোর অবসান ঘটবে।
collected

10/07/2024
সাপের তাওবাহ ---আমার কাছে যারা তালীম গ্রহণ করতে আসে প্রথমেই আমি কাউকে'তিরঙ্কার করি না। মানুষ যখন আমাকে সুই ফোটায় তখন আম...
10/07/2024

সাপের তাওবাহ
---

আমার কাছে যারা তালীম গ্রহণ করতে আসে প্রথমেই আমি কাউকে
'তিরঙ্কার করি না। মানুষ যখন আমাকে সুই ফোটায় তখন আমি উহ!
করে উঠি মাত্র। সেই শব্দটি শোনা যায়। আর যে-লোকটি আমাকে সুই
ফুটালো তার শব্দটি শোনা যায় না। ফলে লোকে ভাবে আমি জালেম আর
লোকটি মজলুম ৷ এভাবে লোকে মজলুমকে জালেম আর জালেমকে
মজলুম মনে করে থাকে ৷

তিরঙ্কার না করার দরুণ আমার যে-অবস্থা হতে পারে তা” নীচের
ঘটনাটির দ্বারা অনুমান করা যায়।

এক সাপ তার জীবনে কতবার দংশন করেছে আর আল্লাহ্‌র কত
মাখলুককে কষ্ট দিয়েছে সেই চিন্তা করে বিচলিত হয়ে পড়লো ৷ এখন
তৌবা করে ভাল হয়ে যাবে এই চিন্তা করে সে এক পীরের কাছে গিয়ে
মুরীদ হলো এবং তৌবা করলো যে আর কখনও কাউকে কামড়াবে না ৷

একথা সমস্ত বন-জঙ্গলে ছড়িয়ে পড়লো যে সাপটা পীরের কাছে
মুরীদ হয়েছে এবং আর কাউকে কামড়াবে না বলে তৌবা করেছে। সব
জন নিরাপদ হলো । ব্যাঙ এসে তার পীঠে বসে থাকে, ইদুর এসে লেজ
কামড়িয়ে টানাটানি করে। আর সে ছরব করে। ঝাঁকে ঝাঁকে মাছি এসে
তার মাংসের কণা ছিড়ে নিয়ে উড়ে যায়। সে ছবর করে। পিঁপড়ার দল
মনের আনন্দে তার দেহ ফুটা করে রক্ত শুষে নেয়। সে ছবর করে।
একদিন পীর সাহেব সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন । দেখলেন সাপটির দেহ
ক্ষত বিক্ষত হয়ে পড়েছে। জিজ্ঞাসা করলেন, 'এ কী অবস্থা তোর ?'

সাপ বললো, 'ছুজুর! এসব আপনার মুরীদ হওয়ার বরকত ৷ জঙ্গলের
জনুরা আমার তৌবা করার কথা শুনে নিশ্চিন্ত মনে আমাকে জুলুম করে
চলেছে। কিন্তু আমি যে তৌবা ভঙ্গ করতে পারি না, তাই ছবর করে
চলেছি।'

পীর সাহেব ফরমালেন, 'আরে নাদান! তোকে আমি ছোবল মারা
'থেকে তৌবা করিয়েছিলাম; ফোস করা! থেকে তো তৌবা করাইনিঃ
প্রয়োজন বোধে ফৌস করে উঠিস। নিজের হেফাজতের জন্যে মাঝে মাঝে
ফৌস করে উঠার দরকার আছে ।'

আমিও সেইকূপ মানুষের বিশৃঙ্খল আচরণ থেকে বীচার জন্যে ফৌস
করে দিই ৷ যদি এইরূপ না করি তবে চারিদিক থেকে লোকে আমাকে
এভাবে ঘিরে ধরবে যে সকল গুরুত্বপূর্ণ কাজ পড়ে থাকবে।

-- আল এফাযাতুল য়্যাওমিয়্যাহ্‌ খন্ড ৫, পৃষ্ঠা ২৫৫।

সংগৃহীত:
মুসলমানের হাসি
( হযরত মাওলানা আশরাফ আলী থানবী রহ. এর
মাওয়ায়েয ও মালফুযাতের সংক্ষিপ্ত সার )
- মাওলানা মুহাম্মাদ রাজি নোমানী



15/06/2024

হে আল্লাহ আমার ইমান শক্তি বৃদ্ধি করো,সিদ্ধান্ত গ্রহণে পারদর্শী করো, আমার ইহকালে এবং পরকালে যেটা কল্যান সেটা দান করো।

Address

খিরাইচন্ডী, হরিপুর, ঠাকুরগাঁও
Thakurgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Islahul Ummah Library posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category