Barabari Union Poresod

Barabari Union Poresod বড়বাড়ী ইউনিয়ন পরিষদের কার্যক্রম

অপসারণ হচ্ছে না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারগণসূত্র-যমুনা টেলিভিশন
29/10/2024

অপসারণ হচ্ছে না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেম্বারগণ
সূত্র-যমুনা টেলিভিশন

ডেঙ্গু চিকিৎসার ব্যয়ে হাঁসফাঁস অবস্থা বহু পরিবারের; রোগীর পেছনে হু হু করে যাচ্ছে টাকা: রাষ্ট্রের বিশেষ তহবিল গড়া.....

ইউনিয়ন ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি।
25/06/2024

ইউনিয়ন ভিত্তিক বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি।

http://bdpost.eksheba.gov.bd/login
29/04/2024

http://bdpost.eksheba.gov.bd/login

স্মার্ট সার্ভিস পয়েন্ট অব পোষ্ট অফিস হচ্ছে উদ্যোক্তাদের জন্য এমন একটি প্লাটফর্ম যার মাধ্যমে উদ্যোক্তাগন সাধারণ...

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের সীমাহীন ভালবাসা। যিনি জনপ্রিয় এলাকার মানুষের কাছে। ভোটের মাঠে Ali Aslam  জুয়েলের নাম ...
28/12/2023

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে ভোটারদের সীমাহীন ভালবাসা। যিনি জনপ্রিয় এলাকার মানুষের কাছে। ভোটের মাঠে Ali Aslam জুয়েলের নাম এখন মুখে মুখে

বালিয়াডাঙ্গীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিতবালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 'শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি...
13/06/2023

বালিয়াডাঙ্গীতে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: 'শিশুর শিক্ষা ও সুরক্ষা নিশ্চিত করি, শিশুশ্রম বন্ধ করি' এই প্রতিপাদ্য সামনে রেখে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বেসরকারী সংস্থা ইএসডিও'র (সিএলএমএস) ঝুঁকিপূর্ণ শিশুশ্রম নিরসন প্রকল্পের উদ্যোগে বিশ্ব শিশুশ্রম প্রতিরোধ দিবস পালিত হয়।
সোমবার (১২ জুন) দিবসটি পালনে র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েলের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা পরিষদ চত্বোর হতে বেড় হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে র‌্যালিটি শেষ হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী আসলাম জুয়েল।
প্রধান অতিথির বক্তব্য আলী আসলাম জুয়েল বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে শিশুদের উন্নয়ন ও বিকাশে শিশু আইন প্রণয়ন ও প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলক করেন। তিনি সংবিধানে শিশু অধিকার সমুন্নত রাখেন। জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করে আওয়ামী লীগ সরকার শিশুশ্রম-নিরসনের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম নিরসন নীতি-২০১০’ প্রণয়ন করেছে।
শিশুদের উন্নয়ন ও সুরক্ষা নিশ্চিত করতে ‘জাতীয় শিশু নীতি-২০১১’, শিশু আইন-২০১৩ 'বাল্যবিবাহ বিরোধ আইন-২০১৭' এবং গৃহকর্মে নিয়োজিত শিশুদের অধিকার ও সুরক্ষায় ‘গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি-২০১৫’ প্রণয়ন করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার বলেন, শিশুশ্রম মুক্ত করার জন্য আমরা সকলেই মাঠ পর্যায়ে নামবো এবং বালিয়াডাঙ্গী উপজেলা থেকে শিশুশ্রম মুক্ত করার জন্য সবরকম সহযোগিতা করবো।
এসময় বক্তব্য রাখেন- ইএসডিও'র সিএলএমএস প্রজেক্টের বালিয়াডাঙ্গী এরিয়া অফিসের ম্যানেজার নুর আলম।
তিনি উল্লেখ্য করে বলেন, এ দিবস পালন উপলক্ষে আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এবং ইউনিসেফসহ বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
এসডিজি’র লক্ষ্যমাত্রা অর্জনে ২০২৫ সালের মধ্যে দেশকে সব ধরনের শিশুশ্রম থেকে মুক্ত করার লক্ষ্যে জাতীয় কর্মপরিকল্পনা ২০২১-২৫ প্রণয়ন করা হয়েছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ‘জাতীয় শিশুশ্রম কল্যাণ পরিষদ’ কাজ করছে। সুবিধাবঞ্চিত পথশিশুদের পুনর্বাসন এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর বিকাশ কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। বাংলাদেশ জাতিসংঘের শিশু অধিকার সনদ ও ঝুঁকিপূর্ণ শিশুশ্রম বিষয়ক আইএলও কনভেনশন অনুসমর্থন করেছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর শিশুশ্রম সমীক্ষা-২০০৩ অনুযায়ী, বাংলাদেশে শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা ছিল প্রায় ৩২ লাখ। সরকারের সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের ফলে ২০২৩ সালে শিশুশ্রম সমীক্ষা অনুযায়ী শ্রমে নিয়োজিত শিশুর সংখ্যা হ্রাস পেয়ে ১৭ লক্ষে দাঁড়িয়েছে।
কলকারখানা ও শ্রমঘন এলাকায় ব্যানার ফেস্টুন পোস্টার টাঙ্গানো হয়। শিশুশ্রম নিরসনে সচেতননামূলক লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন শিল্প এলাকার কলকারখানায় শিশুশ্রম নিরুৎসাহিত করতে বিশেষ পরিদর্শনের ব্যবস্থা করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন- বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি আবুল কালাম আজাদ ও ইএসডিও'র কর্মকর্তা এবং মাঠ পর্যায়ের কর্মীরা।

তারিখ: ১১-০৬-২০২৩ ইং।

আমার আপনাদের জনদরদি নেতা
28/03/2023

আমার আপনাদের জনদরদি নেতা

22/03/2023

Dhaka to Bhola

Address

Baliyadangi, Thakurgaon, PO (ZIP) : 5140
Thakurgaon
5140

Website

Alerts

Be the first to know and let us send you an email when Barabari Union Poresod posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share