18/04/2016
আইকিউ-2: এ সপ্তাহের প্রশ্ন-
1. অতীশ দীপঙ্করের পিতৃপ্রদত্ত নাম কি?
2. কোন জল জল নয়?
3. গান্ধী আশ্রম কোথায় অবস্থিত?
4. দরবার সাহেব কি?
5. আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল?
6. জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম কোন স্কুলে লেখাপড়া করেন?
7. পিয়াইন নদীটি কোন জেলা দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
8. ’ওনতা’ কিসের নাম?
9. হামহাম ঝর্ণা কোথায় অবস্থিত?
10. বিশ্বের সবচেয়ে ছোট সংবিধান কোন দেশের?
শুধু শ্রোতাক্লাবের সদস্যরা উত্তর লিখে পাঠান আগামী রবিবার এর মধ্যে।
আগামী সপ্তাহের আই-কিউ-3 অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য যে চারজন ভাগ্যবান শ্রোতাক্লাবের সদস্য নির্বাচিত হয়েছেন তাদের নাম ও ঠিকানা হচ্ছে-
1. মো. রাকিবুল হাসান, রইছউদ্দীন আইডিয়াল একাডেমি, গড়েয়া, ঠাকুরগাঁও।
2. মোঃ জাহিদুল ইসলাম, অগ্রগামী বেতার শ্রোতাক্লাব, গড়েয়া, ঠাকুরগাঁও।
3. মোঃ রাশেদুল ইসলাম, সভাপতি, অগ্রগামী বেতার শ্রোতাক্লাব, গড়েয়া, ঠাকুরগাঁও।
4. মোঃ আবু সাইদ, আলোর দিশারী বেতার শ্রোতা ক্লাব, টুনিরহাট।
আপনারা চারজন আগামী 24তারিখ, রবিবার সকাল 10.00টার সময় বেতারে উপস্থিত থেকে আইকিউ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এতে প্রথম, 2য়, 3য় ও চতুথ পুরস্কার হিসেবে থাকছে 400, 300, 200 ও 200 টাকা।
বন্ধুরা, স্মৃতির মণিকোঠায় অনুষ্ঠানে আপনারা শুধু গল্প লিখে পাঠাবেন, গান বা কবিতা নয়। তবে গল্পের ভিতরে গানের কলি ও কবিতার লাইন থাকবে যেমনটি থাকে টেলিফিল্ম বা সিনেমার মধ্যে।