Municipal Association of Bangladesh-MAB

Municipal Association of Bangladesh-MAB Municipal Association of Bangladesh-MAB
বাংলাদেশ পৌরসভা সমিতি
(1)

Dr. KAZI AEYSHA SIDDIKA received a certificate after completing the Juncao Technology Workshop in Fuzhou, China.
20/05/2026

Dr. KAZI AEYSHA SIDDIKA received a certificate after completing the Juncao Technology Workshop in Fuzhou, China.

Fujian Agriculture and Forestry University, Fuzhou, China কর্তৃক আয়োজিত Juncao Technology Workshop এ ম্যাবের প্রতিনিধিত...
15/05/2026

Fujian Agriculture and Forestry University, Fuzhou, China কর্তৃক আয়োজিত Juncao Technology Workshop এ ম্যাবের প্রতিনিধিত্ব করেছেন সাভার পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ কাজী আয়শা সিদ্দীকা।

কর্মশালা ১১/০৫/২০২৬ তারিখে শুরু হয়েছে, আগামী ২১/০৫/২০২৬ তারিখ পর্যন্ত চলবে।

# Juncao Grass এর ব্যবহার
# Juncao Grass বীজ তৈরি করা
# Juncao Grass রোপণ করা
# Juncao Grass কাঁচামাল হিসেবে ব্যবহার
# Juncao Grass; জৈব সার তৈরির পদ্ধতি
# প্রাণীর খাদ্য তালিকায় Juncao Grass
# Juncao Grass কাটার মেশিন তৈরি
# জাতীয় অর্থনীতিতে Juncao Grass
# বিভিন্ন প্রজাতির মাশরুম উৎপাদন পদ্ধতি
# মাশরুম বাজারজাতকরণ
# মাশরুম তৈরিতে Juncao Grass ব্যবহার
# জাতীয় অর্থনীতিতে মাশরুম

Juncao Grass এবং মাশরুম উৎপাদন এবং এর ব্যবহার ও জাতীয় অর্থনীতিতে ভূমিকা শীর্ষক এই কর্মশালায় বাংলাদেশের পক্ষে ম্যাবের প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করেছেন সাভার পৌরসভার মেডিকেল অফিসার ডাঃ কাজী আয়শা সিদ্দীকা।

ম্যাবের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা রইল । আশাকরি দেশে ফিরে জাতীয় অর্থনীতিতে Juncao Grass এবং মাশরুম উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকহচ্ছেন অ্যাডভোকেট মাহবুবর রহমান!* আলোচনায় স্বাধীন-হিরু-জাহাঙ্গীসহ কয়েকজন নেতার নাম...
13/05/2026

নবগঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক
হচ্ছেন অ্যাডভোকেট মাহবুবর রহমান!
* আলোচনায় স্বাধীন-হিরু-জাহাঙ্গীসহ কয়েকজন নেতার নাম

মাহফুজ মণ্ডল, বগুড়া:
দীর্ঘদিনের দাবি, রাজনৈতিক আন্দোলন এবং প্রশাসনিক প্রত্যাশার বাস্তব রূপ হিসেবে অবশেষে দেশের নতুন সিটি কর্পোরেশন হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বগুড়া সিটি কর্পোরেশন| জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) বৈঠকে অনুমোদনের পর থেকেই পুরো উত্তরাঞ্চলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে| তবে নতুন এই সিটি ঘিরে এখন সবচেয়ে বড় আলোচনার বিষয়, এর প্রথম প্রশাসক কে হচ্ছেন|
সংশ্লিষ্ট একাধিক সূত্র, রাজনৈতিক পর্যবেক্ষণ এবং স্থানীয় মতামত অনুযায়ী, খুব শিগগিরই প্রশাসকের নাম ঘোষণা করা হতে পারে| স্থানীয় সিনিয়র নাগরিক, ব্যবসায়ী মহল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সিটি এলাকার সুবিধাভোগীদের আলোচনায় সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বগুড়া পৌরসভার সাবেক মেয়র, জেলা বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপার্সনের সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান|

বগুড়া বারের একাধিক সিনিয়র আইনজীবী বলেন, স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দক্ষ এবং দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা হিসেবে অভিজ্ঞ ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমানকে নব গঠিত বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব দেয়া হলে তিনি নবগঠিত সিটি কর্পোরেশন দ্রুত এবং পরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন| বিশেষ করে প্রশাসনিক দক্ষতা, সংগঠন পরিচালনার সক্ষমতা এবং মাঠপর্যায়ের গ্রহণযোগ্যতা তাঁকে প্রশাসক পদে এগিয়ে রাখছে বলে বগুড়ার সিনিয়র আইজনজীবীরা মনে করছেন|

বগুড়ার রাজনৈতিক ইতিহাসে অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান দীর্ঘদিন ধরে একটি পরিচিত ও প্রভাবশালী নাম| বিএনপির রাজনীতির সঙ্গে শুরু থেকেই যুক্ত এই নেতা ১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনে বগুড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন| পরবর্তীতে বগুড়া পৌরসভার নির্বাচিত মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে নগর উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, ড্রেনেজ ব্যবস্থা ও নাগরিক সেবা সম্প্রসারণে তাঁর অবদান ব্যাপকভাবে প্রশংসিত হয়|

বিশেষ করে বিগত প্রায় ১৭ বছরে রাজনৈতিক মামলায় জর্জরিত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আইনি সহায়তা, আদালতে মামলা পরিচালনা এবং পরিবারগুলোর পাশে দাঁড়ানোর কারণে তিনি তৃণমূল পর্যায়ে ব্যাপক গ্রহণযোগ্যতা অর্জন করেন| দলীয় নেতাকর্মীদের ভাষায়, “দুর্দিনে তিনি শুধু নেতা ছিলেন না, ছিলেন ভরসার আশ্রয়|”
এদিকে প্রশাসক পদের আলোচনায় আরও গুরুত্ব পাচ্ছেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক ছাত্রদল নেতা এম আর ইসলাম স্বাধীন, বগুড়া শহর বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু এবং জেলা যুবদলের সভাপতি ও সাবেক ছাত্রদল সভাপতি জাহাঙ্গীর আলম| রাজনৈতিক আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা এবং মাঠপর্যায়ের সক্রিয়তার কারণে এই তিন নেতার নামও আলোচনায় রয়েছে|

এম আর ইসলাম স্বাধীন ছাত্ররাজনীতি থেকে উঠে এসে বর্তমানে জেলা বিএনপির সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন| তরুণ কর্মীদের সংগঠিত করা এবং দলীয় কর্মসূচিতে সক্রিয় ভূমিকার কারণে তিনি নতুন প্রজন্মের কাছে জনপ্রিয়|
এছাড়াও প্রশাসক পদে আলোচনায় এসেছে বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু-এর নাম| দলীয় সূত্রগুলো বলছে, দীর্ঘদিন ধরে মহানগর বিএনপিকে সাংগঠনিকভাবে সক্রিয় রাখা, রাজনৈতিক কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া এবং তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের কারণে তিনিও সম্ভাব্য প্রশাসক হিসেবে আলোচনায় রয়েছেন| বিশেষ করে ছাত্ররাজনীতি থেকে উঠে আসা এই নেতা বগুড়ার নগর রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন|

অন্যদিকে জাহাঙ্গীর আলম দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে সক্রিয় থেকে একাধিক মামলার শিকার হয়ে কারাভোগ করেছেন এবং যুবদলকে সংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন|

এছাড়াও বিএনপির সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন ও আলী আজগর তালুকদার হেনা, ফজলুল বারী তালুকদার বেলাল, সাংগঠনিক সম্পাদক কেএম খায়রুল বাশার রয়েছেন আলোচনায়|

বিশেষ করে ২০২৪ সালের রাজনৈতিক আন্দোলন ও গণআন্দোলন ঘিরে বগুড়ায় বিএনপি ও অঙ্গসংগঠনের সক্রিয় ভূমিকা নিয়েও আলোচনা রয়েছে| ভোটাধিকার, গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাজনৈতিক দমন-পীড়নের বিরুদ্ধে বিভিন্ন কর্মসূচিতে এইসব নেতারা মাঠে সক্রিয় ছিলেন বলে দলীয় সূত্র দাবি করছে|

বিশিষ্ট নগর পরিকল্পনাবিদদের মতে. নবগঠিত সিটি কর্পোরেশনের সামনে এখন বড় ধরনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে| পরিকল্পিত নগরায়ন, যানজট নিরসন, জলাবদ্ধতা সমস্যা সমাধান, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা, বিশুদ্ধ পানি সরবরাহ, ডিজিটাল নাগরিক সেবা এবং বিনিয়োগবান্ধব নগর গড়ে তোলা এসব ক্ষেত্রে দক্ষ নেতৃত্ব অপরিহার্য|

তারা মনে করছেন, প্রশাসক নিয়োগ শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যৎ নগর ব্যবস্থাপনার দিকনির্দেশনা নির্ধারণ করবে| ফলে অভিজ্ঞ, গ্রহণযোগ্য এবং প্রশাসনিক সক্ষমতাসম্পন্ন নেতৃত্বের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি হয়ে উঠেছে|

তবে এখন পর্যন্ত সরকার বা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রশাসক নিয়োগের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি| ফলে সম্ভাব্য নামগুলো ঘিরে আলোচনা, প্রত্যাশাঢ় এবং রাজনৈতিক হিসাব-নিকাশ ক্রমেই বাড়ছে বগুড়া শহরজুড়ে|

Fujian Agriculture and Forestry University, Fuzhou, China কর্তৃক আয়োজিত Juncao Technology Workshop এ ম্যাব প্রতিনিধি।
12/05/2026

Fujian Agriculture and Forestry University, Fuzhou, China কর্তৃক আয়োজিত Juncao Technology Workshop এ ম্যাব প্রতিনিধি।

দেশে নতুন পাঁচ উপজেলা গঠন করলো সরকার“নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া ...
07/05/2026

দেশে নতুন পাঁচ উপজেলা গঠন করলো সরকার

“নতুন উপজেলাগুলো হলো বগুড়ার শিবগঞ্জ উপজেলাকে ভাগ করে ‘মোকামতলা’, কক্সবাজারের চকরিয়া উপজেলাকে ভাগ করে ‘মাতামুহুরী’, ঠাকুরগাঁওয়ের সদর উপজেলাকে ভাগ করে ‘রুহিয়া’ ও ‘ভুল্লী’ এবং লক্ষ্মীপুরের সদর উপজেলাকে ভাগ করে ‘চন্দ্রগঞ্জ’ উপজেলা।”

মে ০৭, ২০২৬

https://samakal.com/bangladesh/article/349681?fbclid=IwVERDUARgBvlleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR6bh...
30/04/2026

https://samakal.com/bangladesh/article/349681?fbclid=IwVERDUARgBvlleHRuA2FlbQIxMABzcnRjBmFwcF9pZAwzNTA2ODU1MzE3MjgAAR6bh8gZmahGWDZws2rXErXZNQcV5iHjaGvwt-G9WqX-Lq2IlR4kDMIlyPqpeA_aem_7cVuZdzcqqnUSPbS341akg

সংসদ সদস্যের (এমপি) জন্য উপজেলা পরিষদ কার্যালয়ে ‘পরিদর্শন কক্ষ’ রাখার সিদ্ধান্তের বিরোধিতা করেছেন সুশাসনের জন্.....

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ হচ্ছে না: প্রতিমন্ত্রীআইনি জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছ...
26/03/2026

উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগ হচ্ছে না: প্রতিমন্ত্রী

আইনি জটিলতার কারণে স্থানীয় সরকার নির্বাচনে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

তিনি জানিয়েছেন, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা ও সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার নতুন অধ্যাদেশ জারি করেছে। সেটি আইন হিসেবে পাস হওয়ার পর নির্বাচনের প্রক্রিয়া শুরু হবে। তবে নির্বাচনের আগে উপজেলা ও পৌরসভায় কোন প্রশাসক নিয়োগ হবে না। এখন যারা প্রশাসক হিসেবে দ্বায়িত্ব পালন করছেন নির্বাচন পর্যন্ত তারাই থাকবেন।

বুধবার দুপুরে তিনি রাজশাহী সিটি করপোরেশনে গেলে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান। তিনি বলেন, উপজেলা ও পৌরসভায় প্রশাসক নিয়োগে সরকারের কোন সিদ্ধান্ত নাই। এগুলোতে যারা প্রশাসকের দায়িত্ব পালন করছেন তারাই থাকবেন। যত দ্রুত সম্ভাব আমরা সেগুলোতে নির্বাচন করবো।

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা নির্বাচিত সরকার হিসেবে মনে করি দ্রুত স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত। আমরা এটা করতে চাই। কিন্তু কিছু আইনি জটিলতার কারণে একটু সময় লাগছে।’

তিনি বলেন, ‘বিগত অন্তর্বর্তীকালীন সরকার অধ্যাদেশ জারি করে স্থানীয় সরকারের পাঁচটি স্তরে নির্বাচন বাতিল করে সেখানে প্রশাসক নিয়োগের বিধান করেছে। এই নির্বাচনগুলো দলীয় প্রতীকে হতো। সেই প্রতীক বাতিল করে সাধারণ প্রতীকে করার জন্য প্রস্তাবনা দিয়েছে। এই অধ্যাদেশগুলো সংসদের প্রথম অধিবেশনে উত্থাপন করেছেন আইনমন্ত্রী। এরপরে বিশেষ কমিটিতে আছে। জাতীয় সংসদ এই পাঁচটি অধ্যাদেশ পাস করার পরে আইন মন্ত্রণালয় হয়ে আমাদের মন্ত্রণালয়ে আসবে। তখন সাধারণ প্রতীকে নির্বাচনের জন্য দ্রুততম সময়ে আমরা ব্যবস্থা নেব।’

মীর শাহে আলম বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের ১৩৩টি অধ্যাদেশের মধ্যে আমরা কতগুলো আইন আকারে পাস করব, সেটি একমাসের মধ্যেই আমাদেরকে করতে হবে। তাই ওই অধ্যাদেশগুলো একমাসের মধ্যে পাস হবে। তারপর কোন নির্বাচনটি কবে করব সে বিষয়ে সময় ঠিক হবে। নির্বাচন না হওয়া পর্যন্ত রাজনৈতিকভাবে সিটি করপোরেশন ও জেলা পরিষদে এবং উপজেলা পরিষদে যে প্রশাসকদের দায়িত্ব দেওয়া আছে, তারাই দায়িত্ব পালন করবেন।’

পরে প্রতিমন্ত্রী নগর ভবনে সিটি করপোরেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহম্মেদ আল মঈন ও প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন বক্তব্য রাখেন।

রাসিক সচিব সোহেল রানার সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার ড. জিল্লুর রহমান, সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ-সাঈদ, বাজেট কাম হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুল ইসলাম খান প্রমুখ।

https://padmatimes24.com/692358/%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%8C%E0%A6%B0%E0%A6%B8%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%AF%E0%A6%BC-%E0%A6%AA%E0%A7%8D%E0%A6%B0%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%B8/?fbclid=IwdGRjcAQyDNZjbGNrBDIMXGZkaWQWUDqnXkwpLZjfb_joaOwSVEwWhxursGV4dG4DYWVtAjExAHNydGMGYXBwX2lkDDM1MDY4NTUzMTcyOAABHmiRHNLL27GqDoSIcZU8QE1p5Zh0kkHPtifz0LE1k5hBxVxqvdyOjB-1cdWq_aem_BG-VYCQD_mzpOGKu077kJg

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্ব...
19/03/2026

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কাজ চলছে। নিঃসন্দেহে এ বছরেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে এবং যত দ্রুত সম্ভব এই নির্বাচন অনুষ্ঠিত হবে।

১৮ মার্চ, ২০২৬

মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব এবং মন্ত্রী - স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়

Address

Tejgaon

Alerts

Be the first to know and let us send you an email when Municipal Association of Bangladesh-MAB posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Municipal Association of Bangladesh-MAB:

Share