NewsCard

NewsCard Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from NewsCard, Tejgaon.

16/03/2026

ট্রাম্পের যদি ‘সাহস থাকে’ তাহলে পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন, ইরানের হুঁশিয়ারি

ইরান তাদের নৌ-ক্ষমতা ধ্বংস করে দেয়ার মার্কিন দাবি প্রত্যাখ্যান করেছে। একইসঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলেছে, মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প যদি সাহস করেন, তাহলে তিনি পারস্য উপসাগরে জাহাজ পাঠাতে পারেন।

এ বিষয়ে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আলী মোহাম্মদ নাইনি বলেন, ‘হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে আইআরজিসি নৌবাহিনীর নিয়ন্ত্রণে এবং ইরানের সম্পূর্ণ সার্বভৌমত্ব রয়েছে।’

‘ট্রাম্প কি বলেননি যে, তিনি ইরানি নৌবাহিনী ধ্বংস করেছেন? তাই, যদি তিনি সাহস করেন, তাহলে তিনি পারস্য উপসাগরীয় অঞ্চলে তার জাহাজ পাঠাতে পারেন।’ আলী মোহাম্মদ আরও বলেন।

নাইনি আরও দাবি করেছেন যে, ইরান এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরাইলি লক্ষ্যবস্তুতে প্রায় ৭০০টি ক্ষেপণাস্ত্র এবং ৩,৬০০টি ড্রোন নিক্ষেপ করেছে।

Source: Somoy News

15/03/2026

স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন: নাহিদ ইসলাম

স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারি দলের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ জুলাই সনদকে অবজ্ঞা করছেন বলে অভিযোগ তুলেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

রোববার (১৫ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সংসদে এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে মন্তব্য করে নাহিদ ইসলাম বলেন, আজ বিরোধী দলীয় নেতা উত্থাপন করেছিলেন। কিন্তু আলোচনা করতে দেয়া হয়নি।

সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী জুলাই সনদকে অবজ্ঞা করেছেন। এটিকে অসাংবিধানিক বলতে পারেন না তিনি। গণভোট মানলে আদেশ মানতে হবে। সরকারি দল গণভোট মানে কি-না, স্পষ্ট জবাব পাওয়া যায়নি।’

রাজপথে কর্মসূচি চলমান থাকবে জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন,
বিএনপি জয় পাওয়ার পির নির্বাচিত বিষয় গায়ের জোরে মানছে না। ’৯১ সালেও বিএনপি প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, যার ফলে তারা বেশি দিন থাকতে পারেননি।

Source: Somoy News

, , , ,

14/03/2026

ট্রাম্পের মন্তব্যের কড়া জবাব দিলো ইরান ফুটবল দল

মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপের প্রভাব পড়ছে ফুটবল বিশ্বকাপেও। ২০২৬ ফিফা বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প নিরাপত্তা নিয়ে সতর্কবার্তা দেওয়ার পর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। তাদের দাবি বিশ্বকাপ থেকে কাউকে বাদ দেওয়ার ক্ষমতা কোনো দেশের নেই। সেই সিদ্ধান্ত নিতে পারে কেবল ফিফা। এ বিষয়ে ফিফার পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

বিশ্বকাপ মাঠে গড়ানোর আগেই রাজনৈতিক উত্তাপ বাড়ছে টুর্নামেন্ট ঘিরে। বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে প্রকাশ্যে প্রশ্ন তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেন ইরান দল বিশ্বকাপে খেলতে আসতে পারে, তবে তাদের নিজেদের ‘জীবন ও নিরাপত্তা’ নিয়ে উদ্বেগ থাকতে পারে। এ মন্তব্য এমন এক সময়ে এসেছে যখন মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে।


Source: Somoy News

, , , ,

12/03/2026

ইরানে কখন থামবে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুদ্ধক্ষেত্রে আমাদের জন্য খুব ভালো খবর আছে। তারা (ইরান) সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাচ্ছে। ইরান নিশ্চিহ্ন হওয়ার পথে।
স্থানীয় সময় বুধবার (১১ মার্চ) মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।

ট্রাম্প বলেন, ‘তারা (ইরান) প্রায় খাদের কিনারায় চলে এসেছে। এর মানে এই নয় যে, আমরা এখনই যুদ্ধ শেষ করছি। তবে তারা শেষ হয়ে গেছে। তাদের কোনো নৌবাহিনী নেই, কোনো বিমানবাহিনী নেই। তাদের কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা অন্য কিছু নেই। তাদের কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা অবশিষ্ট নেই। আমরা এখন ওই দেশটির ওপর দিয়ে মুক্তভাবে বিচরণ করছি।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, ‘এখন আমরা সমুদ্র প্রণালির দিকে কড়া নজর দেব। প্রণালিগুলোর অবস্থা এখন বেশ ভালো।’

ট্রাম্প বলেন, ‘মূল বিষয় হলো আমাদের জিততে হবে। দ্রুত জিততে হবে, কিন্তু জয়টা নিশ্চিত করতে হবে।


Source: Somoy News

, , ,

10/03/2026

ইসরাইলি লক্ষ্যবস্তুতে ক্লাস্টার ওয়ারহেডসহ ‘কদর’ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান

ইসরাইল-যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা হিসেবে ২৮তম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। রোববার (৮ মার্চ) সন্ধ্যায় এই হামলা চালায় তেহরান।

তাসনিম নিউজ জানায়, এই ২৮তম তরঙ্গে, প্রকাশিত ছবিতে দেখা গেছে, কমপক্ষে ১৪টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনা ঘটেছে। যদি এই সংখ্যাটিকে বেসলাইন হিসেবে ধরা হয়, তাহলে অনুমান করা যেতে পারে যে এই তরঙ্গে সম্ভবত ২০টিরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল।
এটি ইঙ্গিত দেয় যে আগের দিনগুলোতে যেমন দেখা গেছে, - একক তরঙ্গে বিশটিরও বেশি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়েছিল - তা কমেনি বরং তীব্রতর হয়েছে।

এই তরঙ্গের ক্ষেপণাস্ত্রগুলো দখলকৃত অঞ্চলের মধ্যে এবং এই অঞ্চলে বেশ কয়েকটি মার্কিন ঘাঁটির বিরুদ্ধে আঘাত হানে।

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যবহৃত ক্ষেপণাস্ত্র এবং ওয়ারহেডের ধরণ।

Source: Somoy News

, , , ,

09/03/2026

ইরানে হামলা: ঢাকা থেকে আরও ৩৩টি ফ্লাইট বাতিল

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার জেরে একাধিক দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়েই চলেছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে আজ ৯ মার্চ পর্যন্ত মোট ৩৩৫টি ফ্লাইট বাতিল হয়েছে।

ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আজ সোমবার বিমান চলাচল কর্তৃপক্ষ ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়। এর প্রভাব পড়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফ্লাইট সূচিতে। ওই দিন থেকেই বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইট বাতিল শুরু হয়। ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি, ৫ মার্চ ৩৬টি, ৬ মার্চ ৩৪টি, ৭ মার্চ ২৮টি ও ৮ মার্চ ২৮টি ফ্লাইট বাতিল হয়।

Source: Somoy News

, , , ,

09/03/2026

ইরানের প্রতি ‘অটল সমর্থন’ নিশ্চিত করলেন পুতিন

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সংঘাতে তেহরানের প্রতি রাশিয়ার ‘অটল’ সমর্থন নিশ্চিত করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (৯ মার্চ) এই সমর্থন দেন পুতিন।

পুতিন ইরানের নতুন নেতা হিসেবে মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন।

পুতিন বলেন, রাশিয়া তেহরানের পাশে থাকবে। তিনি জানান, তেহরানের প্রতি অটল সমর্থন এবং আমাদের ইরানি বন্ধুদের সাথে সংহতি নিশ্চিত করতে চান।

এদিকে, মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়ে পুতিন বলেন, তিনি আত্মবিশ্বাসী যে খামেনি তার বাবার কাজ ‘সম্মানের সাথে’ চালিয়ে যাবেন এবং ‘কঠিন পরীক্ষার মুখে’ ইরানি জনগণকে ঐক্যবদ্ধ করবেন।

এর আগে, শুক্রবার রাতে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সাথে এক ফোনালাপে পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, খামেনির পরিবারের সদস্য, ইরানের রাজনৈতিক ও সামরিক নেতা এবং অসংখ্য বেসামরিক নাগরিক হত্যার প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

Source: Somoy News

09/03/2026

ইরানের নতুন নেতাকে হত্যার হুমকি, যে বার্তা দিলো চীন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনিকে লক্ষ্যবস্তু করার ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যেকোনো প্রচেষ্টার বিরোধিতা করেছে চীন। আয়াতুল্লাহ আলি খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব নেয়ার পর ইসরাইল ও যুক্তরাষ্ট্রের ধারাবাহিক হুমকির মধ্যে তেহরানের পক্ষে নিজেদের অবস্থান জানালো বেইজিং।

সোমবার (৯ মার্চ) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কোনো অজুহাতে অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের বিরোধিতা করে চীন। ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত।’

তিনি আরও বলেন, নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের বিষয়টি ইরানের সংবিধান অনুযায়ী দেশটির নিজস্ব সিদ্ধান্ত।
এর আগে রোববার (৮ মার্চ) রাতে ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে আয়াতুল্লাহ আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে নির্বাচিত করে দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস।


Source: Somoy News









06/03/2026

সস্তা ড্রোন বনাম দামি ক্ষেপণাস্ত্র: ইরান যুদ্ধে জয়ের চাবিকাঠি এখন খরচের হিসাব

ইসরাইল ও যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাবে ইরান তুলনামূলক কম দামের ক্ষেপণাস্ত্র বা ড্রোন ব্যবহার করছে। কিন্তু সেগুলো ঠেকাতে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বহু মিলিয়ন ডলার দামের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ছুড়তে হচ্ছে।

এতে প্রতিরক্ষার খরচ অনেক দ্রুত বাড়ছে এবং দীর্ঘ যুদ্ধ হলে এটি বড় সমস্যা হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, কম দামের ড্রোন আর খুব ব্যয়বহুল প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের খরচের পার্থক্যই এই যুদ্ধে কে এগিয়ে থাকবে তা নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ইরানের পবিত্র শহর কম–এর কাছে একটি সড়কে দ্রুতগতিতে চলছিল একটি ট্রাক, যার ভেতরে ছিল এক প্রাণঘাতী অস্ত্র। একটি ঝাপসা সাদা-কালো ভিডিওতে দেখা যায়, ট্রাকটি ইসরাইলি ক্ষেপণাস্ত্রের নিশানায়।

ভিডিওতে আরও দেখা যায়, কয়েক সেকেন্ডের মধ্যেই ক্ষেপণাস্ত্রটি ট্রাকটিতে আঘাত হানছে এবং বিস্ফোরণের পর সেখান থেকে ধোয়া উড়ছে। ইসরাইলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করে, ট্রাকটিতে একটি লঞ্চার তথা ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক ‘হামলার জন্য প্রস্তুতি’ নিচ্ছিল। গত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) তারা সামাজিক মাধ্যমে এর ধ্বংসের ভিডিও প্রকাশ করে।

ইসরাইল ও যুক্তরাষ্ট্র বলছে, যুদ্ধ শুরুর প্রথম সপ্তাহেই তারা ইরানের ৩০০–এর বেশি লঞ্চার ধ্বংস করেছে। তাদের মতে, এই অভিযানের ফলে ইরানের পাল্টা হামলার সক্ষমতা কিছুটা দুর্বল হয়েছে। তবে বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, ইরান হয়তো এখনই তাদের আরও উন্নত অস্ত্র ব্যবহার করছে না এবং পরবর্তী সময়ের জন্য সেগুলো সংরক্ষণ করে রাখছে।

এই যুদ্ধে শুধু ক্ষেপণাস্ত্রই নয়, ড্রোনও বড় ভূমিকা রাখছে। ইসরাইলি ও মার্কিন আগ্রাসনের জবাবে উপসাগরীয় দেশগুলোতে ইরান ঝাঁকে ঝাঁক ড্রোন ব্যবহার করছে, যার লক্ষ্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে ফেলা।

আর এখানেই অর্থ ও উপাদানে একটি বড় পার্থক্য দেখা যাচ্ছে। ইরানের একটি ড্রোনের দাম প্রায় ২০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় মাত্র ২৪ লাখ টাকা) হলেও এগুলো ভূপাতিত করতে যে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেগুলোর প্রতিটির দাম প্রায় ৪ মিলিয়ন ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি টাকা।

এ কারণে আশঙ্কা তৈরি হয়েছে যে, যুক্তরাষ্ট্র, ইসরাইল ও গালফ তথা উপসাগরীয় দেশগুলোর মজুদে থাকা এই ব্যয়বহুল ইন্টারসেপ্টর শেষ হয়ে যেতে পারে, যখন ইরানের কাছে এখনও অনেক ড্রোন অবশিষ্ট থাকবে।

চলতি সপ্তাহে বিশ্লেষক আমোস ফক্স ও ফ্রান্জ-স্টেফান গ্যাডি ফরেন পলিসি-তে লিখেছেন, ‘হামলাকারীরা (যুক্তরাষ্ট্র ও ইসরাইল) এমন এক দীর্ঘ ক্ষয়যুদ্ধে জড়াতে চায় না যেখানে প্রতিদিন শত শত মিলিয়ন ডলার খরচ হবে এবং অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে যাবে। তাদের মতে, যুদ্ধক্ষেত্রে হারার বদলে যদি প্রতিরক্ষা অস্ত্রই শেষ হয়ে যায়, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই বড় ঝুঁকি তৈরি হতে পারে।’

যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে প্রায় ২০০০ থেকে ২৫০০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল বলে ধারণা করেছিল ইসরাইল। মিডল ইস্ট ইনস্টিটিউটের বিশ্লেষক ইব্রাহিম জালালের মতে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) থেকে এখন পর্যন্ত ইরান ইসরাইল ও গালফ অঞ্চলের দিকে ৮০০-র বেশি ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১৬০০ ড্রোন নিক্ষেপ করেছে।

এদিকে গালফ দেশগুলো ইরানি হামলা ঠেকাতে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য যুক্তরাষ্ট্র তেকে নতুন ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র পাঠানোর অপেক্ষায় রয়েছে। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের প্রধান ব্রাড কুপার জানিয়েছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের সংখ্যা প্রায় ৯০ শতাংশ কমেছে এবং ড্রোন হামলা কমেছে প্রায় ৮৩ শতাংশ।

Source: Somoy News

, , , , ,

06/03/2026

রাষ্ট্রপতি ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বলছেন, কিন্তু দেশের কোনো পরিবর্তন হচ্ছে না: নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি ‘জয় বাংলা’র পরিবর্তে ‘বাংলাদেশ জিন্দাবাদ’ বললেও দেশের বাস্তব পরিস্থিতির কোনো গুণগত পরিবর্তন হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শুক্রবার (৬ মার্চ) রাজধানীর পুরানা পল্টনে খেলাফত মজলিস আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘রাষ্ট্রপতি জয় বাংলার বদলে বাংলাদেশ জিন্দাবাদ বলছেন, তবে এতে দেশের কোনো পরিবর্তন হচ্ছে না। পরিবর্তন কেবল স্লোগানে নয়, কাজে দৃশ্যমান হতে হবে। দেশে নারী নিপীড়ন ও শিশু ধর্ষণের মতো ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসবের বিরুদ্ধে আমাদের শক্ত প্রতিবাদ জানাতে হবে এবং বিচার ব্যবস্থার আমূল সংস্কার নিয়ে কথা বলতে হবে।’

রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে তিনি বলেন, ‘সামনের স্থানীয় সরকার নির্বাচনে আমাদের প্রতি জনসমর্থন আরও বাড়বে। আমাদের বিরোধী দলের জায়গায় নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে হবে।’

জুলাই যোদ্ধাদের হত্যার বিচার নিশ্চিতে সরকারের পদক্ষেপের ওপর নজরদারি করার ঘোষণা দিয়ে তিনি বলেন, ‘কোনো আলোচনা ছাড়াই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর পরিবর্তন করা হয়েছে। এর পেছনে কী রয়েছে তা নজরদারি করতে এনসিপি মাঠে থাকবে।’

অনুষ্ঠানে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী সরকারকে সতর্ক করে বলেন, ‘যারা সরকারের ড্রাইভিং সিটে বসেছেন, তাদের প্রতি আহ্বান–উচ্ছৃঙ্খলভাবে গাড়ি চালাবেন না। ধর্ষণমুক্ত বাংলাদেশ গড়তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে।’

তিনি অভিযোগ করেন, বিএনপি সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তিনি অবিলম্বে দেশের বিচার ব্যবস্থা ঠিক করার জোর দাবি জানান।

ইফতার মাহফিলে খেলাফত মজলিসের শীর্ষ নেতারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

Source: Somoy News

#নাহিদ_ইসলাম, , , , #বাংলাদেশ_জিন্দাবাদ, ,

06/03/2026

ইরানের হামলা: ২৪ ঘণ্টায় ইসরাইলের হাসপাতালে ভর্তি ১৪০

ইরানের চলমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মধ্যে ইসরাইলে প্রতিনিয়ত হতাহতের সংখ্যা বাড়ছে। বৃহস্পতিবার (৬ মার্চ) স্থানীয় সময় সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সংঘাতে আহত ১৪০ জন ইসরাইলিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে টাইমস অব ইসরাইলের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে চিকিৎসাধীনদের মধ্যে একজনের অবস্থা গুরুতর, ১৯ জনের স্বাস্থ্য মাঝারি অবস্থায় এবং ১১৪ জনের অবস্থা ভালো। চারজনকে উদ্বেগজনিত সমস্যার কারণে চিকিৎসা দেয়া হয়েছে এবং দুজনের চিকিৎসা পরীক্ষা সম্পন্ন হয়েছে বা এখনও চলছে।


টাইমস অব ইসরাইল বলছে, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সংঘাত শুরুর পর মোট ১ হাজার ৬১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ৮৭ জন এখনও হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন যাদের অনেকে জরুরি চিকিৎসা নিচ্ছেন। বাকিদের হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে আগ্রাসন শুরু করে। তখনও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি ও অন্যান্য ইস্যু নিয়ে আলোচনা চলছিল। এসব আলোচনায় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সীমিত করা এবং আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা বন্ধ করার বিষয়ও ছিল বলে জানা যায়।

হামলার জবাবে ইরান পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরাইলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।


Source: Somoy News

, , , , ,

06/03/2026

ভারতের যুদ্ধবিমান বিধ্বস্ত, ২ পাইলট নিহত

আসামের কারবি আংলং জেলায় বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে একটি ‘সুখোই এসইউ-৩০ এমকেআই’ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) দুই পাইলট নিহত হয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী জানিয়েছে, নিহত দুই পাইলট হলেন স্কোয়াড্রন লিডার অনুজ এবং ফ্লাইট লেফটেন্যান্ট পুরভেশ দুরাগকার।

ভারতের বিমানবাহিনী এক্স (সাবেক টুইটার)-এ দেয়া এক পোস্টে জানায়, ‘আইএএফ-এর সব সদস্য গভীর শোক প্রকাশ করছে এবং আমরা শোকাহত পরিবারের পাশে আছি।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাশিয়ার তৈরি সুখোই এসইউ-৩০ এমকেআই যুদ্ধবিমানটি একটি প্রশিক্ষণ মিশনে ছিল এবং জোরহাট এয়ারবেস থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই এটি নিখোঁজ হয়ে যায়। জোরহাট এয়ারবেস থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে এটি বিধ্বস্ত হয়।

আরও পড়ুন: মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি আইআরজিসির

কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৪২ মিনিটে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ধারণা করা হচ্ছে, এটি দুর্গম পাহাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, তারা একটি পাহাড়ের দিক থেকে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শুনেছেন। তারা আগুনের বড় একটি গোলাও দেখতে পেয়েছেন বলে জানান।


Source: Somoy News

, , , , ,

Address

Tejgaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when NewsCard posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to NewsCard:

Share