ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা

  • Home
  • Bangladesh
  • Tangail
  • ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার অফিসিয়াল পেজ

বাংলাদেশ মুজাহিদ কমিটি টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদর টাঙ্গাইলের প্রবীণ আলেম মাওলানা রইছ উদ্দিন হাফি. আজ সন্ধ্যায় বাইক...
28/05/2026

বাংলাদেশ মুজাহিদ কমিটি টাঙ্গাইল জেলা শাখার সম্মানিত সদর টাঙ্গাইলের প্রবীণ আলেম মাওলানা রইছ উদ্দিন হাফি. আজ সন্ধ্যায় বাইক এক্সিডেন্ট করে আহত হয়েছেন।বর্তমানে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সদর সাহেব হুজুরের অসুস্থতার সংবাদ পেয়ে তাৎক্ষণিক টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে উপস্থিত হয়ে সার্বিক খোঁজ-খবর নিচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখার সাধারাণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউল ও সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক যুবায়ের আহমাদ ফাহিম।

সকলের কাছে হযরতের সু্স্থতার জন্য দু'আ চাই🤲

27/05/2026

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ,টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউল-এর ঈদ শুভেচ্ছা বক্তব্য।

বিচার নিশ্চিতে বজ্রকন্ঠে স্লোগান তুলি
20/05/2026

বিচার নিশ্চিতে বজ্রকন্ঠে স্লোগান তুলি

প্রেস বিজ্ঞপ্তিতারিখ: ৫ মে, ২০২৬সম্প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বিন ...
05/05/2026

প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৫ মে, ২০২৬

সম্প্রতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউল-এর বিরুদ্ধে পতিত স্বৈরাচারের দোসরদের রাজনৈতিক প্রতিহিংসা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে হেনস্তার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।

আজ এক যৌথ বিবৃতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখার নেতৃবৃন্দ বলেন, জেলা সাধারণ সম্পাদক শেখ রাফি বিন রেজাউলের পিতার বিরুদ্ধে ওঠা অভিযোগটি বর্তমানে তদন্তাধীন। আমরা আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং বিশ্বাস করি, তদন্তে কেউ অপরাধী প্রমাণিত হলে আইনে তার বিচার সর্বোচ্চ বিচার হবে। অপরাধ যেই করুক সেটা অপরাধ হিসেবেই গণ্য হবে। কিন্তু কোনো ব্যক্তির দায় কখনোই তার সন্তানের ওপর বর্তাতে পারে না।

নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করে বলেন, শেখ রাফি বিন রেজাউল টাঙ্গাইলে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অত্যন্ত সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই ক্ষোভ থেকে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারের দোসর ও তাদের কর্মীরা রাজনৈতিকভাবে তাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই পারিবারিক বিষয়টিকে পুঁজি করেছে। হেমনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সহ অসংখ্য নেতাকর্মী তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ভাবে তাকে লক্ষ্য করে রাজনৈতিক আক্রমণ চালাচ্ছে, যা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ও কাপুরুষোচিত।

আমরা অবিলম্বে শেখ রাফি বিন রেজাউল এর বিরুদ্ধে চালানো এই নোংরা অপপ্রচার এবং তার বাবার বিরুদ্ধে উঠে আসা অভিযোগ সুষ্ঠু তদন্তের দাবী জানাচ্ছি।

বার্তা প্রেরক
শেখ আবু সালেহ আহমদ
তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা।

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে ও নিরাপদ ক্যাম্পা...
26/04/2026

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ এবং ক্যাম্পাসে রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করতে ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সরকারী সা'দত কলেজ শাখার মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ,রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতেসন্ত্রাসবির...
26/04/2026

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ,
রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে

সন্ত্রাসবিরোধী মানববন্ধন

২৬ এপ্রিল, রবিবার, বিকেল ৫টা
নজরুল কুটির

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ
সরকারি সাদত কলেজ শাখা

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আগামীকাল...
25/04/2026

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আগামীকাল ২৬ জুলাই২৬'রবিবার দেশব্যাপী সকল ক্যাম্পাসে সন্ত্রাসবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হবে।

নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশবিশ্বের নানাপ্রান্তে আধিপত্য বিস্তারের লক্ষ...
24/04/2026

নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের না বলুন
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

বিশ্বের নানাপ্রান্তে আধিপত্য বিস্তারের লক্ষ্যে যুদ্ধ চলছে আর বাংলাদেশে চলছে ছাত্রদল-ছাত্রশিবিরের যুদ্ধ। ফ্যাসিবাদী মানসিকতা ও পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে আধিপত্য বিস্তারের নোংরা প্রতিযোগিতায় শিক্ষাঙ্গনের পরিবেশ কলুষিত হচ্ছে। যে রাজপথে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, আজ সেই শক্তিকেই ভিন্ন খাতে প্রবাহিত করে আবারও দখল ও ভীতির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে।

আজ ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার বাদ জুমা বাইতুল মোকাররম উত্তর গেইটে ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদের সঞ্চালনায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা পূর্ব সমাবেশ থেকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ এসব কথা বলেন।

তিনি বলেন, ছাত্রদল-ছাত্রশিবির শিক্ষার্থীদের সাথে জুলাই অভ্যুত্থান পরবর্তী নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতের যে অঙ্গীকার করেছিলো তারা সে অঙ্গীকার ভঙ্গ করছে। যেভাবে তারা নিজেদের মধ্যে ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত এবং ছাত্রলীগ কর্তৃক সৃষ্ট বিগত প্রায় ১৭ বছর অন্যায়ভাবে নির্যাতনের স্বীকার হয়েছে সেভাবেই তারা পুনরায় সেই ত্রাসের রাজনীতি সৃষ্টি করে ক্যাম্পাসগুলোতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নষ্ট করছে।

তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠান একটি জাতির বিবেক গঠনের কারখানা। এখান থেকেই গড়ে ওঠে আগামী দিনের নেতৃত্ব, মূল্যবোধ ও মানবিকতা। অথচ দুঃখজনকভাবে আজ দেশের বিভিন্ন শিক্ষাঙ্গনে জ্ঞানচর্চার পরিবেশকে অন্ধকারাচ্ছন্ন করে তুলছে অস্ত্রের ঝনঝনানি, ভয়ভীতি ও সহিংসতার সংস্কৃতি। ছাত্র রাজনীতির মোড়কে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা ক্যাম্পাসকে শিক্ষার কেন্দ্র থেকে সন্ত্রাসের ঘাঁটিতে রূপান্তরের অপচেষ্টায় লিপ্ত।

শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ ও জ্ঞানচর্চার উপযোগী পরিবেশে ফিরিয়ে আনতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সবসময় আপসহীন অবস্থানে থাকবে এবং প্রয়োজনে রাজপথে থেকে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ অব্যাহত রাখবে।

সন্ত্রাসবিরোধী পদযাত্রা থেকে নেতৃবৃন্দ অবিলম্বে শিক্ষাঙ্গন থেকে সন্ত্রাসের শেকড় উপড়ে ফেলার জন্য প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সচেতন শিক্ষার্থীদের প্রতি নিরাপদ শিক্ষাঙ্গন নিশ্চিতে সন্ত্রাসীদের ঐক্যবদ্ধভাবে না বলতে আহ্বান জানান। একইসঙ্গে তারা সকল ছাত্রসংগঠনকে প্রতিহিংসার রাজনীতি পরিহার করে সুস্থ, সহনশীল, সহাবস্থানপূর্ণ, কল্যাণমুখী ছাত্র রাজনীতি চর্চা ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার আহ্বান জানান।

সন্ত্রাস বিরোধী কর্মসূচির অংশ হিসেবে আগামী ২৬ এপ্রিল ২০২৬ রবিবার দেশব্যাপী সকল ক্যাম্পাসে সন্ত্রাস বিরোধী মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণা দেন নেতৃবৃন্দ।

সমাবেশ শেষে বায়তুল মোকাররম থেকে পল্টন মোড়, সচিবালয় হয়ে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত সন্ত্রাসবিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়।

সন্ত্রাসবিরোধী পদযাত্রায় এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক ওবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, পরিকল্পনা ও পাঠাগার সম্পাদক আরিফুল ইসলাম খান লিখন, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পাদক ইব্রাহীম নাসরুল্লাহ, কওমি মাদরাসা সম্পাদক সাঈদ আবরার, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় সম্পাদক মাঈনুদ্দীন খান সিফাতসহ কেন্দ্রীয়, ঢাকা মহানগর ও ঢাকাস্থ ক্যাম্পাস নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সন্ত্রাস...
24/04/2026

শিক্ষা প্রতিষ্ঠানে চলমান সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত ও নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সন্ত্রাসবিরোধী পদযাত্রা

২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা
জমায়েত: বায়তুল মুকাররম উত্তর গেইট, ঢাকা

শুক্রবার ঢাকায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণাশিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস...
23/04/2026

শুক্রবার ঢাকায় সন্ত্রাসবিরোধী পদযাত্রা ও রবিবার মানববন্ধন কর্মসূচি ঘোষণা

শিক্ষাঙ্গণে সন্ত্রাস ও সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা দাবি
-ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সহিংস ছাত্ররাজনীতি গভীর উদ্বেগজনক বলে মন্তব্য করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

২৩ এপ্রিল ২০২৬, বৃহস্পতিবার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র আন্দোলনের সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ এর সঞ্চালনায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ বলেন, চট্টগ্রাম সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসংগঠনগুলোর মধ্যে সংঘর্ষ, পেশিশক্তির প্রদর্শন এবং সহিংস কর্মকাণ্ড শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান হওয়া উচিত জ্ঞানচর্চা, মতপ্রকাশের স্বাধীনতা ও পারস্পরিক শ্রদ্ধার নিরাপদ ক্ষেত্র। কিন্তু বর্তমান বাস্তবতায় ছাত্ররাজনীতির নামে সহিংসতা ও ভীতির সংস্কৃতি সাধারণ শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে।

তিনি আরও বলেন, অতীতের সহিংস ও অস্থিতিশীল রাজনৈতিক সংস্কৃতির পুনরাবৃত্তি রোধ করে প্রতিটি ক্যাম্পাসে নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। শিক্ষার্থীদের সচেতন ও ঐক্যবদ্ধ ভূমিকা পালনের ওপরও গুরুত্বারোপ করা হয়।

কেন্দ্রীয় সভাপতি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান, দোষীদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং শিক্ষাঙ্গনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংবাদ সম্মেলন থেকে ঘোষিত দুই দফা কর্মসূচি:
১. ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার, বাদ জুমা, বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে সন্ত্রাসবিরোধী পদযাত্রা।
২. ২৬ এপ্রিল ২০২৬, রবিবার, দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন।

সংবাদ সম্মেলনে এ সময় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি খায়রুল আহসান মারজান, ইমরান হোসাইন নূর, সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ, জয়েন্ট সেক্রেটারি জেনারেল ফয়জুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ ইবরাহীম খলীল, প্রচার ও দাওয়াহ সম্পাদক মাইমুন ইসলাম মিঠুন, অর্থ ও কল্যাণ সম্পাদক আহমাদ শাফী, দক্ষতা উন্নয়ন ও বিতর্ক সম্পাদক উবায়দুল্লাহ মাহমুদ, পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু, প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ মাহদী ইমাম, ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি সাইফ মোহাম্মদ আলাউদ্দিন প্রমূখ নেতৃবৃন্দ।

বার্তা প্রেরক:
মাইমুন ইসলাম মিঠুন
কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

Address

Masjid Road
Tangail
1900

Alerts

Be the first to know and let us send you an email when ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, টাঙ্গাইল জেলা শাখা:

Share