Tangail District

Tangail District Tangail formerly Tangail Upzilla of Greater Mymensingh district is a district in the central region of Bangladesh.
(1)

We will try to highlight all the issues including the history, heritage, culture of Tangail district. tangail, tangail bangladesh, populations, tangail district, tangail bangladesh, tangail weather today, tangail weather tomorrow, tangail district thana, tangail tour, in tangail, at tangail, the tangail, Tangail district, Tangail sadar upazila, Tangail Sadar Upazila, tangail zilla, Tangail Tour,

দ্রুত উদ্ধার না করলে যুদ্ধে পাঠাবে' রাশিয়া থেকে টাংগাইলের গোপালপুরের ৩ যুবকের আকুতি💥সংসারের সচ্ছলতা ফেরাতে এবং ভালোভাবে...
02/06/2026

দ্রুত উদ্ধার না করলে যুদ্ধে পাঠাবে' রাশিয়া থেকে টাংগাইলের গোপালপুরের ৩ যুবকের আকুতি💥

সংসারের সচ্ছলতা ফেরাতে এবং ভালোভাবে জীবনযাপনের আশায় গত ৭ মে রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মো. আমিনুল ইসলাম (৩০), পবিত্র চন্দ্র (৩৫) ও নজরুল ইসলাম (৪০)। রাশিয়ায় পৌঁছানোর পরপরই শেষবারের মতো পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পান তারা। এরপর তাদের মোবাইল ফোন নিয়ে জোরপূর্বক সেনাবাহিনীর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে ঈদের রাতে কৌশলে পরিবারকে জানান মো. আমিনুল ইসলাম। তিনি আরও জানান, দ্রুত তাদের উদ্ধার না করা হলে যুদ্ধের ফ্রন্টলাইনে পাঠিয়ে দেওয়া হবে।

জানা যায়, রাজধানীর নিকুঞ্জ-২ এলাকায় অবস্থিত জাবাল-ই-নূর ইন্টারন্যাশনাল লিমিটেড (রিক্রুটিং লাইসেন্স নং: ২৫০৫) এজেন্সির মাধ্যমে কনস্ট্রাকশন ভিসায় রাশিয়ায় পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের মৃত কছর উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম। তার পরিবারে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী ও তিনটি ছোট সন্তান।

একই দিনে মজিদপুর গ্রামের পরেশ চন্দ্র সূত্রধরের একমাত্র ছেলে পবিত্র চন্দ্র তার বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই সন্তানকে রেখে যান। এছাড়া বীর নলহরা গ্রামের মৃত ইসমাইলের ছেলে নজরুল ইসলাম তার বৃদ্ধা মা, স্ত্রী ও চার সন্তানকে রেখে যান।

তারা সবাই নিজেদের শেষ সম্বল বিক্রি করে, সুদে টাকা নিয়ে এবং ঋণ করে ৭ থেকে ৮ লাখ টাকা এজেন্সিকে প্রদান করেছেন।

অভিযোগ রয়েছে, জুলিয়া নামের এক নারীর মাধ্যমে ওই দিন ৩০ জনকে রাশিয়ায় পাঠানো হয়। সেখানে একটি হলরুমে রাশিয়ান আর্মির পক্ষ থেকে তাদের ব্রিফ করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া গেছে। ওই ভিডিওতে সেই নারীকে ব্রিফিংয়ে উপস্থিত থাকতে দেখা যায়।

সরেজমিনে তিনটি পরিবারের বাড়িতে গিয়ে দেখা যায়, ঈদের দিনেও প্রতিটি বাড়িতে কান্নার রোল পড়েছে। সব পরিবারের একই প্রশ্ন, পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির কোনো ক্ষতি হলে তাদের সংসার কীভাবে চলবে, সন্তানদের দেখাশোনা করবে কে?

পরিবারগুলোর দাবি, সরকার দ্রুত উদ্যোগ নিয়ে তাদের উদ্ধার করুক এবং প্রতিশ্রুত সঠিক কর্মস্থলে পাঠানোর ব্যবস্থা করুক।

এ ঘটনার পর থেকে এজেন্সিটির অফিস বন্ধ রয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

মোবাইল ফোনে যোগাযোগ করা হলে এজেন্সির চেয়ারম্যান মিজানুর রহমান তাদের আর্মিতে দেওয়ার বিষয়টি স্বীকার করে প্রতিবেদককে বলেন, আগামী মঙ্গলবারের মধ্যেই তাদের আর্মি থেকে ফিরিয়ে আনা হবে। এরপর তারা পরিবারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তিনি পরিবারগুলোকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানান।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার সেন্টারের দায়িত্বরত কর্মকর্তা সাকিব মাহমুদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ৩০ জনকে উদ্ধারের বিষয়ে কাজ চলছে।

২০ নভেম্বর, ১৯৮৩;  ঢাকা পৌর কর্পোরেশনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ড. কেনেথ ডেভিড কোয়ানডাকে সম্মাননা স্মারক প্রদান করছেন ...
02/06/2026

২০ নভেম্বর, ১৯৮৩; ঢাকা পৌর কর্পোরেশনের নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে ড. কেনেথ ডেভিড কোয়ানডাকে সম্মাননা স্মারক প্রদান করছেন মেজর জেনারেল মাহমুদুল হাসান।

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত 'টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়' (Tangail Girls' High School)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের ছবি।অ...
01/06/2026

১৯৬৭ সালে প্রতিষ্ঠিত 'টাঙ্গাইল বালিকা উচ্চ বিদ্যালয়' (Tangail Girls' High School)-এর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানের ছবি।

অনুষ্ঠানটি হয়েছিল ১৯৬৭ সালের ২৫ ফেব্রুয়ারি।
ময়মনসিংহ জেলার তৎকালীন ডেপুটি কমিশনারের (DC) সহধর্মিণী বেগম আনিসুজ্জামান বিদ্যালয়টির শুভ উদ্বোধন ঘোষণা করেন।

সে অনুষ্ঠানে উপস্থিত ডেপুটি কমিশনার (DC) বিদ্যালয়ের উদ্যোক্তা ও পৃষ্ঠপোষকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি স্কুলটির সার্বিক উন্নয়নে সম্ভাব্য সব ধরনের সরকারি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেছিলেন।

টাঙ্গাইলের তৎকালীন মহকুমা প্রশাসক (SDO), স্কুলের তৎকালীন সেক্রেটারি অধ্যাপক খলিলুর রহমান সহ অন্যান্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ছবি ও তথ্য সংগ্রহ : নাজমুল ইসলাম আবির

শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা রাখা, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন...
01/06/2026

শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা রাখা, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা জারি করা হয়েছে।

পরবর্তীতে সূত্রস্থ ২ স্মারকের মাধ্যমে ঈদুল আযহা উপলক্ষ্যে সাময়িকভাবে রাত ১০.০০ টা পর্যন্ত শপিংমল, মার্কেট ও দোকানসমূহ খোলা রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বর্তমানে, বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রমের অংশ হিসেবে সূত্রস্থ ১ নং স্মারকের অনুবৃত্তিক্রমে, অদ্য ০১ জুন ২০২৬ তারিখ হতে বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ রাত ১০:০০ টার পরিবর্তে সন্ধ্যা ৭.০০ টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এই সময়সীমা দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এমতাবস্থায়, বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ০৭:০০ টা পর্যন্ত খোলা রাখা, সকল বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করা এবং দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা/বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭.০০ টার মধ্যে বন্ধ করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

পরিস্কার পরিচ্ছন্নতার পর দর্শনার্থী ফিরেছে হেমনগর জমিদার বাড়িতে💥এবিষয়ে বিস্তারিত লিখেছেন শ্রদ্ধেয় আন্জু আনোয়ারা...পরিচ্ছ...
01/06/2026

পরিস্কার পরিচ্ছন্নতার পর দর্শনার্থী ফিরেছে হেমনগর জমিদার বাড়িতে💥

এবিষয়ে বিস্তারিত লিখেছেন শ্রদ্ধেয় আন্জু আনোয়ারা...

পরিচ্ছন্ন পরিবেশে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় প্রমাণ করে টাঙ্গাইল জেলাধীন গোপালপুর উপজেলার হেমনগর জমিদার বাড়িটির ইতিহাস ঐতিহ্যের গুরুত্ব কতখানি। এই ঈদে জামালপুর, ময়মনসিংহ আর সিরাজগঞ্জের দর্শনার্থীর সংখ্যা ছিল বেশি। এছাড়াও সারাদেশের বিভিন্ন অঞ্চলের ভ্রমণপিয়াসীদের সরব উপস্থিতি ছিল আশাব্যঞ্জক। আজ ছোট ছোট চড়ুইভাতির দলেরও উপস্থিতি ছিল। যা নিঃসন্দেহে মানুষের কাছে এই স্থাপত্য কীর্তির গুরুত্ব ও সম্ভাবনা স্পষ্ট করে ।
দর্শনার্থীদের বড় একটা অংশ কেবল চোখের দেখা নয় নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে তাঁরা খুঁজে নিচ্ছিলেন এর শেকড়ের ঘ্রাণ। প্রত্নতত্ত্বপ্রেমী আবু রায়হান রিমন জানান কিছুদিন পরপরই তিনি এখানে আসেন এবং ছবি সংরক্ষণ করেন। ফলে তাঁর সমৃদ্ধ সংগ্রহে এমন কিছু ছবি আছে যা এই ভবনে এখন আর বাস্তবে নেই। তাঁর বক্তব্যে স্পষ্ট হতাশায় প্রতিধ্বনিত হয়, খুব শীঘ্রই ভবনটি সুরক্ষার ব্যবস্থা না নিলে আমাদের ইতিহাস, ঐতিহ্যের স্মৃতিচিহ্নটি বিলীন হয়ে যাবে অচিরেই।
মুক্তাগাছা থেকে আগত দর্শনার্থী বিপ্লব বলেন, হেমনগরের জমিদার হেমচন্দ্র চৌধুরীর বিভিন্ন কর্মকাণ্ডের উল্লেখসহ তাঁর পরিচিতি দৃশ্যমান করে ঝুলিয়ে রাখা আজ সময়ের দাবি । জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবিদা সুলতানা তাঁর বক্তব্যে জানান ভবনটির সুরক্ষার প্রয়োজনীয়তার কথা। স্থানীয় ব্যবস্থাপনায় যথাশীঘ্র এই ভবনটি সুরক্ষার জন্য একটি নিরাপত্তা বেষ্টনীর প্রয়োজনীয়তার বিষয়টিও তিনি অনুভব করেন। এছাড়া তিনি আরও জানান পরিস্কার পরিচ্ছন্নতা একটি ধারাবাহিক প্রক্রিয়া। এটিকে চলমান রাখতে স্থানীয়দের পাশাপাশি সরকারের সুদৃষ্টির প্রয়োজন।

ভবনের ভিতরের আঙিনার পুকুরটিতে চলছে খনন কাজ। সেই সাথে নির্মাণাধীন নতুন ঘাটেরও কাজ চলমান। মাটি খননের ফলে পুরনো ঘাটটি রয়েছে ঝুঁকির মুখে। এছাড়া ঘাটটির উপরের অংশ ভেঙে ধসে পড়েছে যা এই পুরাকীর্তির স্থাপত্যশৈলী ধ্বংসের আভাস দেয়।
আমাদের মনে রাখতে হবে, সব মিলিয়ে এই পুরাকীর্তির সাথে জড়িয়ে আছে আমাদের শোষণ, শাসন আর উন্নয়নের ইতিহাস। নিয়মিত পরিচর্যায় এই নান্দনিক জমিদার বাড়িটিই পরিণত হতে পারে একটি সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে।

সখিপুর উপজেলার ছোট চওনা, তৈলধারা। এটিকে টাংগাইলের সুইজারল্যান্ড বলছেন নেটিজেনরা। বৃষ্টির পর গেলে এখানে পাহাড়ি ঝিরির মত দ...
01/06/2026

সখিপুর উপজেলার ছোট চওনা, তৈলধারা। এটিকে টাংগাইলের সুইজারল্যান্ড বলছেন নেটিজেনরা।

বৃষ্টির পর গেলে এখানে পাহাড়ি ঝিরির মত দেখা যায় যা অনেকেরই নজর কেড়েছে। আশেপাশে সবুজ খেত সত্যিই অসাধারণ একটি পরিবেশ পাওয়া যায়

১৮৮৫ সালে ঢাকার নবাব আহসানুল্লাহর নেতৃত্বে লর্ড ডাফরিনের কাছে একটি প্রতিনিধি দল পাঠানো হয়, যার অন্যতম সক্রিয় সদস্য ছিলেন...
01/06/2026

১৮৮৫ সালে ঢাকার নবাব আহসানুল্লাহর নেতৃত্বে লর্ড ডাফরিনের কাছে একটি প্রতিনিধি দল পাঠানো হয়, যার অন্যতম সক্রিয় সদস্য ছিলেন আব্দুল জব্বার চৌধুরী। এই প্রতিনিধি দলের দাবির প্রেক্ষিতেই পরবর্তীতে আরবি মাদ্রাসার মুসলিম ছাত্রদের জন্য ঢাকায় বিখ্যাত 'ডাফরিন হোস্টেল' প্রতিষ্ঠিত হয়।

তথ্য ও ছবি সংগ্রহ : নাজমুল ইসলাম আবির

রেখা সিনেমা হল💥ভূঞাপুর, টাঙ্গাইল।
01/06/2026

রেখা সিনেমা হল💥ভূঞাপুর, টাঙ্গাইল।

নর্থ হাউজ 💥 দেলদুয়ার জমিদার বাড়ি, চারদিক দিয়ে দেয়ালবেষ্টিত একতলা বিশিষ্ট জমিদার বাড়িটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর আদলে ত...
01/06/2026

নর্থ হাউজ 💥 দেলদুয়ার জমিদার বাড়ি,

চারদিক দিয়ে দেয়ালবেষ্টিত একতলা বিশিষ্ট জমিদার বাড়িটি ঔপনিবেশিক স্থাপত্যশৈলীর আদলে তৈরি করা। জমিদার বাড়ির সামনের দিকে রয়েছে পারিবারিক কবরস্থান। পূর্ব-দক্ষিণ কোনে রয়েছে একটি মসজিদ। পূর্ব পাশে বসার জন্য রয়েছে লোহার গার্ডেন চেয়ার, গোল টেবিল এবং পাশেই রয়েছে কৃত্রিম পানির পেয়ারা।

বাড়ির পিছন দিকে রয়েছে আম বাগান এবং বাগানের মাঝখানে রয়েছে টালির দোতালা শেড। ধারণা করা হয় এটি ছিল বাড়ির মহিলাদের জন্য আড্ডাখানা।

Address

Thanapara
Tangail
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tangail District posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Tangail District:

Share