17/10/2025
মালদা মুর্শিদাবাদে পদ্মা ভাঙ্গন রোধ করতে কলকাতার রাজপথে মহা মিছিল AIMIM এর। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হাজার হাজার কর্মী সমর্থক নিয়ে রাজ্য সভাপতি ইমরান সোলাঙ্কির নেতৃত্বে মহা মিছিল।
বিগত কয়েক বছর মালদা মুর্শিদাবাদে পদ্মার ভাঙনে বিঘার পর বিঘা জমি, ঘরবাড়ি ও ফসলি জমি হারিয়ে বিপন্ন হাজারো মানুষের জীবনের সুরক্ষার দাবিতে এবার কলকাতার রাজপথে নেমেছে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন।