ফতেপুর তরুণ সংঘ

ফতেপুর তরুণ সংঘ "আসসালামু আলাইকুম"🫡

"পরিবর্তনের শুরু হোক আমাদের হাতে"✊

স্থাপিতঃ ২০১৫ ইং✅

আসসালামু আলাইকুম।।। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন।।। আমরা এই সংঘঠনের মাধ্যমে গ্রামের হত দরিদ্র মানুষের পাশে দাড়াতে চাই।। আমরা গ্রামের সৌন্দর্য বিকাশে ভূমিকা রাখতে চাই। আমরা বিশ্বাস করি আপনারা যারা আমাদের অভিবাবক আছেন আপনারা সকলে যদি দোয়া,ভালোবাসা ও পাশে থাকেন তাহলে অবশ্যয় আমাদের গ্রামকে আমরা সব চেয়ে সুন্দর গ্রামে রপান্তরিত করতে সক্ষম হবো ( আর আমাদের বিরুদ্ধে যদি কোনো অভিযুগ থাকে তাহলে সমাল

োচনা না করে অবশ্যয় আমাদের পরামর্শ দিবেন)। তাই আমরা চিৎকার করে বলতে চাই,,,
@@সমাজের উন্নয়নে-আমরা সদা প্রস্তুত@@

আসসালামু আলাইকুম🫡।ফতেপুর তরুণ সংঘ এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আযহা'র শুভেচ্ছা। ঈদ মোবারক❤️। কিছুদিন আগে ফতেপুর...
30/05/2026

আসসালামু আলাইকুম🫡।
ফতেপুর তরুণ সংঘ এর পক্ষ থেকে সকলকে জানাই পবিত্র ঈদ উল আযহা'র শুভেচ্ছা।
ঈদ মোবারক❤️।
কিছুদিন আগে ফতেপুর তরুণ সংঘ এর পক্ষ থেকে কবরস্থানের উন্নয়নের জন্য সবার সহযোগিতা চেয়ে পোষ্ট করেছিলাম। সেই পোষ্ট দেখে অনেকেই আমাদের সাহায্য, সহযোগিতা করেছেন। আমরা তাদের কাছে ঋণী।
আমরা কবরস্থানের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে মিটারের জন্য আবেদন করেছি। আমাদের বলেছেন ঈদের ছুটির পরে আমাদের মিটার কবরস্থানে মিটার লাগিয়ে দিবেন। মিটার লাগানোর পরে আমরা কবরস্থানের কাজ গুলো শুরু করবো এবং কাজ করে কে কত টাকা আমাদের সাহায্য করেছেন তা আমাদের পেইজে প্রকাশ করা হবে। মোট কত টাকা পেয়েছি আর কত টাকা খরচ করেছি তার সকল হিসেব প্রকাশ করা হবে।
ফতেপুর তরুণ সংঘ বিশ্বাস করে যে, ফতেপুর বাসী সহ অন্যান্য সবাই আমাদের পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন।
পরিবর্তনের শুরু হোক আমাদের হাতে✊
ধন্যবাদ❤️

চোখ মানুষের অমূল্য সম্পদ। অনেকের ই এই সম্পদ হারানোর পথে। তাই এই অমূল্য সম্পদ কে বিনামূল্যে  সুরুক্ষীত রাখতে আসতে পারেন। ...
15/05/2026

চোখ মানুষের অমূল্য সম্পদ। অনেকের ই এই সম্পদ হারানোর পথে। তাই এই অমূল্য সম্পদ কে বিনামূল্যে সুরুক্ষীত রাখতে আসতে পারেন। ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ এ। শনিবার সকাল ১০:৩০ হতে দুপুর ১:৩০ পর্যন্ত। আমরা ধন্যবাদ জানাচ্ছি ফতেপুর দাসপাড়ার দেবেন্দ্র পরিবারকে এই মহৎ উদ্দ্যোগ নেওয়ার জন্য।

আলহামদুলিল্লাহ।  সিফাত ভালোভাবে বাড়িতে ফিরে আসছে। সম্ভবত সিফাত অজ্ঞান পার্টির কবলে পরেছিলো। ধন্যবাদ
05/05/2026

আলহামদুলিল্লাহ। সিফাত ভালোভাবে বাড়িতে ফিরে আসছে। সম্ভবত সিফাত অজ্ঞান পার্টির কবলে পরেছিলো। ধন্যবাদ

📢--হারোনো বিজ্ঞপ্তি--📢টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ শ...
04/05/2026

📢--হারোনো বিজ্ঞপ্তি--📢

টাংগাইল জেলার মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড এর চৌবাড়িয়া গ্রামের বাসিন্দা মোঃ শফিকুল মিয়ার ছেলে মোঃ সিফাত মিয়া নিখোঁজ হয়েছে।
পরিবারের সূএে জানা যায় যে, ০৪/০৫/২৬ তারিখ রোজঃ সোমবার সকাল ৭ টায় প্রাইভেট এর উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই তার আর কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় খোজাখুজি করেও এখন পর্যন্ত সন্ধান পাওয়া যায় নি।
মোঃ সিফাত মিয়ার সন্ধান পেলে নিকটস্থ থানা অথবা নিচের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো -

মোবাইল নাম্বারঃ 01712923483

আসসালামু আলাইকুম।ফতেপুর তরুণ সংঘ সব সময়ই গ্রামের উন্নয়ন মূলক কাজ করতে আগ্রহী থাকে সাধ্য অনুযায়ী৷তারই ধারাবাহিকতায় ফতেপুর...
27/04/2026

আসসালামু আলাইকুম।
ফতেপুর তরুণ সংঘ সব সময়ই গ্রামের উন্নয়ন মূলক কাজ করতে আগ্রহী থাকে সাধ্য অনুযায়ী৷
তারই ধারাবাহিকতায় ফতেপুর তরুণ সংঘ উদ্দ্যোগ নিয়েছে ফতেপুর গ্রামের সম্পূর্ণ কবরস্থান বৈদ্যুতিক বাতি ( লাইট) দিয়ে আলোকিত এবং কবর খনন করার প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করার। যাতে রাতের বেলা কবর খুঁড়তে তেমন কোনো সমস্যা না হয়। এর জন্য প্রথমত আমাদের প্রয়োজন বিদ্যুৎ। যার জন্য আমাদের দুইটি অপশন খোলা আছে৷ প্রথমত, মাদ্রাসা থেকে ভাগাভাগি করে সংযোগ চালানো এবং দ্বিতীয়ত, কবরস্থানের জন্য আলাদা বৈদ্যুতিক মিটার নিয়ে আসা ৷ মাদ্রাসা সংশ্লিষ্ট এবং গ্রামের অনেকের সাথে কথা বলে ২য় অপশনটি আমরা নির্ধারণ করেছি ৷ কারন, প্রথমটিতে নানাবিধ সমস্যা হবে৷
তাই আমরা ইতি মধ্যে পল্লী বিদ্যুৎ সংশ্লিষ্ট এক কর্মকর্তার সাথে কথা বলেছি কবরস্থানের নামে একটি মিটার আনার ব্যাপারে এবং তিনি আমাদের খুব দ্রুত দেওয়ার জন্য আশ্বস্ত করেছেন।
সেই সাথে কবরস্থানে একটি টিউবওয়েলের ব্যবস্থা করা এবং কবরস্থানে একটি ছোট ঘর (১২ হাত দোচালা টিনের ঘর ) উঠানোর পরিকল্পনা রয়েছে। বৃষ্টির মৌসুমে কবর খনন সহ লাশ রাখা নিয়ে একটি বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। মাঝারি মানের একটি ঘর থাকলে বৃষ্টির মধ্যে যে কোনো সময় অবস্থান করা যাবে এবং কবর খনন করতে যে সরঞ্জামাদির দরকার হয় যেমন কোদাল, কাস্তে, দা, সাজি ইত্যাদি এবং বৃষ্টিতে কবরটিকে সুরক্ষিত রাখতে কাগজ বা ত্রিফল যেই গুলো আমাদের উঠানো ঘরের মধ্যেই থাকবে ইনশাআল্লাহ।
ঘরটিকে তালা বদ্ধ রাখা হবে এবং চাবি একটি নির্দিষ্ট স্থান যেমন কবরস্থানের সাথে থাকা মসজিদ বা মাদ্রাসার ইমাম সাহেব বা নির্দিষ্ট কোন ব্যাক্তির নিকট দেওয়া থাকবে যাতে করে প্রয়োজনে সবাই সেই গুলো ব্যবহার করতে পারে।
আমাদের পরিকল্পনা অনুযায়ী সম্পূর্ণ কবরস্থানে বৈদ্যুতিক বাতি, একটি ঘর, নলকূপ সব কিছু দিয়ে আনুমানিক মোট ৪০,০০০ টাকা খরচ হতে পারে (কম বেশী হতে পারে)। ফতেপুর তরুণ সংঘ সব সময়ই চায় যে গ্রামের প্রত্যেকটা উন্নয়ন মূলক কাজ বা সামাজিক কাজে গ্রামের সকল মানুষ অংশগ্রহণ করুক কারন উন্নয়ন মূলক বা সামাজিক কাজ হোক সবার অংশগ্রহণে।
প্রত্যেক মুসলমানের জন্য কবরই হচ্ছে শেষ বা আসল ঠিকানা। দিনশেষে আমি আপনি যতকিছুই হই বা করি এই সত্যকে স্বীকার করতেই হবে৷
তাই যে যার সাধ্যমত নিচের দেওয়া বিকাশ, রকেট, নগদ ও ব্যাংক একাউন্ট নাম্বারে টাকা পাঠাতে পারেন। এছাড়াও স্টুডেন্ট বুক ভিলেজ এন্ড লাইব্রেরী (বাজারের পূর্ব পাশে) এবং সরাসরি ফতেপুর তরুণ সংঘ এর সাথে যোগাযোগ করেও (অনলাইন মেসেঞ্জারে বা ব্যাক্তির সাথে) দিতে পারেন। যে টাকা পাঠাবেন সে অবশ্যই আমাদের ফতেপুর তরুণ সংঘ এর পেইজে মেসেজ দিয়ে আপনার নাম এবং টাকার পরিমান কত সেটি জানাবেন। তাছাড়া নিচে দেওয়া গুগল ফর্ম টিও পূরণ করতে পারেন। কারণ আমাদের প্রত্যেক টি টাকার ব্যাপারে বা হিসেব নেওয়ার অধিকার সবাই রাখে এবং আমরাও সেই হিসেব দিতে চাই।

টাকা পাঠানোর পুর্বে অবশ্যই একাউন্ট এর নাম চেক করে পাঠাবেন।

মোবাইল ব্যাংকিং:
Md. Zahidur Rahman
01321-983900 (বিকাশ+রকেট+নগদ)

ডাচ বাংলা ব্যাংক
Md. Zahidur Rahman
2851030589424 (Account No.)
4840610007462890 (Card No. )

ইসলামিক ব্যাংক
Md. Jahid Hasan
20507776702465919 (Account No. )
4170331053092289 (Card No. )

বিঃদ্রঃ প্রত্যেকে চাইলে কমেন্ট বক্সে পরামর্শও দিতে পারেন। প্রত্যেকজন কে অনুদানের পরিবর্তে মানি রিসিট দেওয়া হবে। সবাই পোষ্ট টি শেয়ার করে দিবেন যেনো সবাই এই মহান কাজে অংশগ্রহন করতে পারে।

ধন্যবাদ

গুগল ফর্ম লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdiOfGsCq4znV4lz6M-SyFzH89DvT2fxD3VQJpDdpa23tj8hg/viewform?usp=header

ফতেপুর গ্রামের ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের মেলা ২০২৬ ইং সফলভাবে সম্পন্ন হয়েছে। 🎉🌺গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্...
14/04/2026

ফতেপুর গ্রামের ঐতিহ্যবাহী পহেলা বৈশাখের মেলা ২০২৬ ইং সফলভাবে সম্পন্ন হয়েছে। 🎉🌺
গ্রামবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, প্রাণবন্ত আয়োজন আর উৎসবের রঙে ভরপুর ছিল পুরো দিনটি। নতুন বছরকে বরণ করে নিতে সবাই মিলে যে আনন্দ ও সম্প্রীতির পরিবেশ সৃষ্টি হয়েছে, তা সত্যিই অনন্য। ❤️
ফতেপুর তরুণ সংঘ -এর পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা—আপনাদের সহযোগিতা ও উপস্থিতিই এই আয়োজনকে করেছে সফল ও স্মরণীয়।

শুভ নববর্ষ ১৪৩৩ 🌼
সবার জীবনে বয়ে আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

#ফতেপুর_তরুণ_সংঘ #পহেলা_বৈশাখ২০২৬ #গ্রামের_মেলা #নববর্ষ

⚠️ “নামের আগে ‘সাংবাদিক’ লিখলেই কি কেউ সাংবাদিক হয়ে যায়?”“হাট ফতেপুর” ইউনিয়নের একজন বাসিন্দাকে কেন্দ্র করে বিষয়টি উল্লেখ...
02/04/2026

⚠️ “নামের আগে ‘সাংবাদিক’ লিখলেই কি কেউ সাংবাদিক হয়ে যায়?”

“হাট ফতেপুর” ইউনিয়নের একজন বাসিন্দাকে কেন্দ্র করে বিষয়টি উল্লেখ করা প্রয়োজন মনে করছি। বর্তমানে দেখা যাচ্ছে, সামাজিক যোগাযোগমাধ্যম—বিশেষ করে ফেসবুকে—নিজের নামের আগে “সাংবাদিক” পরিচয় ব্যবহার করে অনেকেই বিভিন্ন অসঙ্গতি তুলে ধরার চেষ্টা করছেন।
মির্জাপুর উপজেলায় এমন তথাকথিত ‘মাল্টিমিডিয়া সাংঘাতিকের’-এর অভাব নেই বললেই চলে।

সাংবাদিকতা একটি সম্মানজনক ও দায়িত্বশীল পেশা। একজন প্রকৃত সাংবাদিক সমাজের আয়না—তিনি সত্য তুলে ধরেন, ন্যায় প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।
কিন্তু দুঃখজনকভাবে, কোনো প্রকার প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ বা নৈতিকতার বোধ ছাড়াই কিছু ব্যক্তি শুধুমাত্র একটি বেনামি বা অপ্রচলিত সংবাদমাধ্যমের নাম ব্যবহার করে নিজেদের সাংবাদিক হিসেবে উপস্থাপন করছেন। এমনকি ফেসবুকে নামের আগে স্ব-স্বীকৃত "সাংবাদিক অমুক" লিখে একাউন্ট চালান৷

বাস্তবতা হলো, এদের পরিচয় দেওয়া অনেক সংবাদমাধ্যম খুঁজে দেখলে দেখা যায়—সেগুলোর নিয়মিত কোনো প্রকাশনা নেই; সাপ্তাহিক তো দূরের কথা মাসিক সংখ্যাও অনেক সময় প্রকাশিত হয় না। কদাচিৎ প্রকাশিত হলেও এর প্রচার সংখ্যা খুবই সীমিত।
অথচ গ্রামের সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে তারা নিজেদের বড় মাপের সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন। উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি /বেসরকারি অফিসে কল দিয়ে সাংবাদিক পরিচয় প্রদান করে বিভিন্ন ঘটনাকে প্রভাবিত করার সর্বোচ্চ চেষ্টা করেন৷
অনেক ক্ষেত্রে দেখা যায়, টাকা দিয়ে সংগ্রহ করা আইডি কার্ড, হাতে একটি বুম, আর মোটরসাইকেলে “প্রেস” স্টিকার লাগিয়ে তারা এমনভাবে চলাফেরা করেন যেন তারা কোনো আন্তর্জাতিক বা জাতীয় গণমাধ্যমের গুরুত্বপূর্ণ প্রতিনিধি।
আরও বিস্ময়কর বিষয় হলো—এদের অনেকেরই নির্দিষ্ট কোনো মাসিক আয় নেই অথবা থাকলেও তা অত্যন্ত সামান্য।

ফলে প্রশ্ন থেকে যায়—কীভাবে তারা সারাদিন বিভিন্ন স্থানে ঘোরাফেরা করেন, খরচ চালান, কিংবা মোটরসাইকেলের জ্বালানি জোগান দেন?
যদি ফটোকার্ড বা এ ধরনের অভিযোগগুলো সত্য হয়ে থাকে, তাহলে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে পাওয়া জরুরি। এমন ‘রিহান’-এর মতো অসংখ্য ব্যক্তি, যাদের প্রয়োজনীয় যোগ্যতা বা নৈতিক ভিত্তি নেই, তারা একটি আইডি কার্ড ও বুম হাতে নিয়ে নিজেদের সাংবাদিক পরিচয়ে সমাজে সক্রিয় হয়ে উঠছেন—যা প্রকৃত সাংবাদিকতার জন্য উদ্বেগজনক।

⏩এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য প্রয়োজন
সচেতনতা, যাচাই-বাছাই এবং প্রকৃত সাংবাদিকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করা।

ফুটনোটঃ
জুলাই বিপ্লব থেকে শুরু করে বিভিন্ন সময় মাল্টিমিডিয়া সাংবাদিকেরা অনেক দূর্নীতি এবং অপরাধ তুলে ধরেছে৷ যার ফলে সকলের নজরে এসেছে ও যথাযথ কর্তৃপক্ষ ব্যবস্থা নিয়েছে৷ প্রকৃত সাংবাদিকদের প্রতি সম্মান রইল৷ তবে নামধারী এইসব ধান্দাবাজদের কারনে সমাজ হুমকির মুখে৷

29/03/2026

ফতেপুর তরুণ সংঘ এর উদ্দ্যোগে শাহ ফজলুল হক নন্দন মিয়া স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ ইং এর ফ্রিজ এন্ড টিভি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জনাব মোহাম্মদ মহিউল ইসলাম-সিটিএসবি-গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ( Maheul Islam)
সভাপতিত্ব করেন- জনাব আমিনুর রহমান- অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক- জনতা উচ্চ বিদ্যালয়, গল্লী
উক্ত খেলা উদ্ভোদন করেন- জনাব শাহ মাজমুল হক চানময়না- সাবেক সভাপতি- ফতেপুর এম.এইচ স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটি
উক্ত অনুষ্ঠানের সকল ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমরা যেনো ভবিষ্যতে আরো বড় পরিসরে খেলার আয়োজন করতে পারি সেজন্য সকলের কাছেই দোয়া প্রার্থী।
সেই সাথে ধন্যবাদ জানাই ফতেপুর তরুণ সংঘ এর সকল সদস্য বৃন্দদের যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ফাইনাল খেলা খুব সুন্দর ভাবে সম্পূর্ণ হয়েছে।

আসসালামু আলাইকুম।  সম্মানিত এলাকাবাসী, ফতেপুর তরুণ সংঘ এর উদ্দ্যোগে, আগামী ২২ শে মার্চ ২০২৬ ইং রোজঃ রবিবার, দুপুর ২ ঘটিক...
21/03/2026

আসসালামু আলাইকুম।

সম্মানিত এলাকাবাসী,
ফতেপুর তরুণ সংঘ এর উদ্দ্যোগে, আগামী ২২ শে মার্চ ২০২৬ ইং রোজঃ রবিবার, দুপুর ২ ঘটিকায় এক বিশাল ক্রিকেট টুর্নামেন্ট এবং গ্রামের উন্নয়নমূলক বিষয়াদী নিয়ে মতবিনিময় সভার আয়োজন করা হইয়াছে। উক্ত খেলায় অংশগ্রহণ করবেন, টিম এ স্কূয়ার আয়াত এন্ড আরাজ বনাম অর্নব রাইডার্স। উক্ত খেলায় আপনি/আপনারা স্ব-বান্ধবে আমন্ত্রিত।

স্থানঃ ফতেপুর ময়নাল হক স্কুল এন্ড কলেজ মাঠ।
পুরুষ্কারঃ ফ্রিজ এন্ড টিভি

Address

Tangail

Website

Alerts

Be the first to know and let us send you an email when ফতেপুর তরুণ সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category