বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট

বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট মজলুম জননেতা মাওলানা ভাসানীর বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট হতে সকলকে জানাই আন্তিরক শুভেচ্ছা।

30/12/2025
আমার বড় নানী মরহুমা আলেমা খাতুন ভাসানীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ পাঁচবিবির জমিদার-কন্যা ছিলেন তিনি এবং মজলুম জননেতা মাওলান...
04/10/2025

আমার বড় নানী মরহুমা আলেমা খাতুন ভাসানীর ২৪তম মৃত্যুবার্ষিকী আজ পাঁচবিবির জমিদার-কন্যা ছিলেন তিনি এবং মজলুম জননেতা মাওলানা ভাসানী হুজুরের স্ত্রী, একটা সময় মাওলানা ভাসানী বৃটিশদের ফাঁকি দিয়ে ‘মুনশি’ সেজে আলেমা খাতুনের পিতার কাছে থাকতে থাকেন। কিন্তু রতনে যেমন রতন চিনে নেন, তাঁর পিতাও সেদিনের আবদুল হামিদ খাঁ-কে চিনেছিলেন এবং তাঁর সাথে বিয়ে দিয়েছিলেন নিজ কন্যার।
এই মানুষটির আতিথ্য গ্রহণ করেছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, উঠতি নেতা থেকে শুরু করে গ্রামবাংলার কৃষক-শ্রমিক শ্রেণী। এমন অনেক স্মৃতিকথা আছে যেখানে তিনি হয়তো মূখ্য বিষয় নন, কিন্তু তাঁর আন্তরিকতা-আতিথিয়তার কথা আপনিই আলোচনায় উঠে এসেছে। মওলানা ভাসানীর জীবনযাত্রা তো আর কোন স্বাভাবিক জীবনযাত্রা ছিল না। তিনি বিশ্বনেতা, থাকেন আবার কুঁড়েঘরে। তাঁর কাছে দেনদরবার করতে, পরামর্শ চাইতে দেশ-বিদেশ থেকে মানুষ আসে, অথচ তাঁর বিচরণ সর্বহারাদের মাঝে। তাঁর শিক্ষা পেয়ে, তাঁকে ওসিলা করে বহু নেতা-নেত্রী বিভিন্ন দলে ভিড়েছেন, ক্ষমতা পেয়েছেন, অতঃপর তাঁর অবদান ভুলে থেকেছেন। বছরের প্রতিটি দিন মজলুম জননেতা এই মানুষটি কাটিয়েছেন আন্দোলন করে, কিছুদিন পর পর মাসখানেক করে আবার জেলেও থাকতে হত। তবু ভাসানী তো ভাসানীই। কিন্তু ভাসানীকে ঘিরে যার জীবনের সবকিছু ছিল তিনি আলেমা খাতুন ভাসানী। জীবনসঙ্গীর এমন জীবনযাত্রায় যে জমিদার-কন্যা নিজেকে রাঙ্গিয়ে নিয়েছিলেন তিনি আলেমা খাতুন ভাসানী। আমৃত্যু এই মানুষটি মওলানা ভাসানীর কাছেই ছিলেন। মওলানা ভাসানীর মাজার শরীফের পাশেই তিনি সমাহিত। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটি ছাত্রী হলের নামকরণ করা হয়েছে এই মহীয়সী নারীর সম্মানে। ২০০১ সালের ৪ অক্টোবর তিনি মৃত্যুবরণ করেন।

তাঁর স্মরণে কবি মোঃ মাহবুব উল আলম তার 'স্বাধীনতার চাষী' কাব্যগ্রন্থে লিখেছেন-

পাঁচবিবিতে মহীপুরে পত্নী আলেমা,
বাপের থেকে পেয়েছিলেন বিপুল জমিজমা,
এগারো শত একর ছিল মোট পরিমাণ তার,
যাহার আয়ে চলতে পারে কয়েকশো সংসার ।
মাওলানা ক’ন, “রাগ করোনা, শোনো! বাবুর মা’
দুই দিনের এই দুনিয়াদারী, চিরদিনের না ।
তোমার জমি খোদার রাহে ওয়াক্‌ফ করে দাও,
আখেরাতে জান্নাতের এক টিকিট কিনে নাও ।”
আলেমা ক’ন “ঠিক আছে গো, বেহেস্ত এখন থাক,
আপনি যা চান তাহাই এখন পূরণ হয়ে যাক ।”
যেমন স্বামী, পত্নী তেমন! নইলে কেমন করে,
বিলিয়ে দিতে পারেন সবই জনগণের তরে ।
‘হুক্কুল এবাদ মিশন’ নামে লিখেই দিলেন সব,
বিরান মাঠে উঠলো জেগে প্রাণের কলরব ।
C: Maulana Bhasani.

আমার বড় নানী মহিয়সি এই নারীর ২৪তম মৃত্যুবার্ষিকীতে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি।

ছবিঃ আলেমা খাতুন ভাসানী হল,
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, টাংগাইল।

আবদুল্লাহ আল মাহমুদ মজুমদার (ভাসান)

নাহিদ তোমাদের জন্য অসংখ্য দোয়া রইলো 🤲❤️🇧🇩🚶‍♂️
28/07/2025

নাহিদ তোমাদের জন্য অসংখ্য দোয়া রইলো 🤲❤️🇧🇩🚶‍♂️

মাওলানা ভাসানীর পথ অনুসরণ করেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার আশা প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম

বিস্তারিত কমেন্টে…

28/07/2025

নাহিদ তোমাদের জন্য অসংখ্য দোয়া রইলো 🤲❤️🇧🇩🚶‍♂️

15/07/2025

Address

Bashani Bhabon, Santos
Tangail

Telephone

+8801858510206

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয় ঐক্যফ্রন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share