গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলা

গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলা "জনতার অধিকার আমাদের অঙ্গিকার"

গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলা:

গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলা শাখায় সদস্য সংগ্রহ চলছে। গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলা শাখায় যুক্ত হতে আগ্রহীরা যোগাযোগ করুনঃ +8801759563763 +8801825990833

Democracy International-UK কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সংলাপে উপস্থিত গণঅধিকার পরিষদ!বিএনপি-জামায়াত-গণঅধিকার পরিষদ-এনসিপি-...
02/03/2026

Democracy International-UK কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক সংলাপে উপস্থিত গণঅধিকার পরিষদ!
বিএনপি-জামায়াত-গণঅধিকার পরিষদ-এনসিপি-সহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।।

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এক সংগ্রামী নারী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের নেত্রী রোকেয়া ...
27/02/2026

তৃণমূলের রাজনীতি থেকে উঠে আসা এক সংগ্রামী নারী হিসেবে নিজেকে পরিচয় দিয়েছেন কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের নেত্রী রোকেয়া জাবেদ মায়া।

তিনি বলেছেন, এই দেশে অনেকেই রাজনীতি করেন, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারেন খুব কম মানুষ। তাই তিনি ক্ষমতার রাজনীতি নয়, বরং মানুষের পাশে থেকে কাজ করতে চান।

মায়া জানান, তার বেড়ে ওঠা কালিয়াকৈর উপজেলার গ্রামীণ পরিবেশে। ছোটবেলা থেকেই গ্রামের মায়েদের কান্না, বোনদের বঞ্চনা, শিক্ষিত বেকার তরুণীদের হতাশা, শিশু শ্রম ও পেশী শক্তির প্রভাব দেখে তিনি বড় হয়েছেন। এসব বাস্তবতা তাকে রাজনীতি নিয়ে ভাবতে বাধ্য করেছে।

তিনি বলেন, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে তার রাজনৈতিক অঙ্গনে আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। এর আগে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। রমজানে ইফতার সামগ্রী বিতরণ, ঈদের সময় দরিদ্র ও পথশিশুদের মাঝে উপহার দেওয়া এবং বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর মতো কার্যক্রমে যুক্ত ছিলেন তিনি।

২০২১ সালে ভারতীয় আগ্রাসনবিরোধী আন্দোলনে গ্রেপ্তার হওয়া সহযোদ্ধাদের দেখতে গেলে তাকেও আটক করে কারাগারে পাঠানো হয় বলে জানান মায়া। তিনি দাবি করেন, কোনো অপরাধ ছাড়াই তাকে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে।

সংরক্ষিত নারী আসন প্রসঙ্গে তিনি বলেন, নারীর নেতৃত্বের প্রকৃত পরিচয় হলো সততা, শিক্ষা ও সংগঠনের শক্তি। রাজনীতিতে ত্যাগী, শিক্ষিত ও আদর্শবান নারীদের অংশগ্রহণ বাড়ানো প্রয়োজন। যারা অন্যায়ের কাছে মাথা নত করেন না এবং দুর্নীতির সঙ্গে আপস করেন না, তারাই নেতৃত্বের যোগ্য বলে মনে করেন তিনি।

তিনি আরও বলেন, তৃণমূলে সাহসী নারী নেতৃত্ব গড়ে তুলতে হলে ত্যাগীদের মূল্যায়ন করতে হবে। নারীর সম্মান, অধিকার ও সমান অংশগ্রহণ নিশ্চিত করতে নারীদের ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই।

সংরক্ষিত নারী আসনে কাজ করার সুযোগ পেলে তা করবেন বলেও জানান মায়া। তবে তিনি বলেন, বিষয়টি সম্পূর্ণভাবে দলীয় সিদ্ধান্তের ওপর নির্ভর করে। দলের হাইকমান্ডের সিদ্ধান্তই চূড়ান্ত এবং তৃণমূলের সহযোদ্ধাদের মতামতও গুরুত্বপূর্ণ। দল যদি তাকে মনোনয়ন দিয়ে সংসদে পাঠায়, তাহলে আদর্শ, নীতি, সততা ও পরিশ্রম দিয়ে জনগণের সেবা করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘যেসব দল নির্বাচনে পিআর পদ্ধতি চায় না, তারা সংস্কারও চা...
11/08/2025

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘যেসব দল নির্বাচনে পিআর পদ্ধতি চায় না, তারা সংস্কারও চায় না। জুলাই আন্দোলনের স্পিরিটের সঙ্গে যারা থাকবে না, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এ আন্দোলন কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে সফল হয়নি, এটা করেছে ছাত্র-জনতা।’✊

রাজশাহীতে প্রথমবারের মতো সমাবেশে যোগ দিয়ে সোমবার (১১ আগস্ট) বিকেলে ২০১৮ সালের কোটা সংস্কার থেকে ২৪-এর রাষ্ট্র সংস্কারের স্মৃতিচারো এবং গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় নতুন বাংলাদেশ বিনির্মাণে গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

07/08/2025

ফুটবল শুধু একটা খেলা না…এটা বন্ধুত্বের নাম,একতার নাম, আর ভালোবাসার এক চমৎকার রূপ।❤️আমরা বিশ্বাস করি, মাদক নয়, মাঠ হোক আমাদের ঠিকানা।একটি সুস্থ, সচেতন ও মাদকমুক্ত যুব সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই।আসো, সবাই মিলে মাঠে ফিরি। ঘাম ঝরাই, হাসি ভাগাভাগি করি, আর গড়ি এক শক্তিশালী, স্বপ্নময় আগামী। 🌱ভারড়া ইউনিয়ন আগদিঘুলিয়া গ্রামে ফুটবল ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ, নাগরপুর উপজেলা শাখার মো: আল-আমীন।

04/08/2025

বিশেষ ঘোষণা:
টাঙ্গাইল জেলার ৯ জন শহিদ জুলাই যোদ্ধার পরিবার ও ২৭২ জন গেজেটেড আহত জুলাই যোদ্ধার জন্য জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশন হতে প্রেরিত উপহারসামগ্রী আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ জেলা শিল্পকলা একাডেমি, টাঙ্গাইল হতে প্রদান করা হবে। উল্লিখিত পরিবারের সদস্য/প্রতিনিধিকে আগামী ৫ আগস্ট ২০২৫ তারিখ বর্ণিত উপহারসামগ্রী জেলা শিল্পকলা একাডেমি, টাঙ্গাইল হতে (জুলাই শহিদ পরিবারের সম্মিলন চলাকালীন) গ্রহণ করতে অনুরোধ করা হলো।
উল্লেখ্য, উপহার গ্রহণের সময় জুলাই স্বাস্থ্য কার্ড এবং এনআইডির কপি নিয়ে আসতে হবে।

31/07/2025

ইতিহাস: ১লা আগস্ট ২০২৪ঃ
ভন্ড মাস্টার মাইন্ডরা দেখে নিন জুলাই গণঅভ্যুত্থানে ভিপি নুর ও গণঅধিকার পরিষদের ভূমিকা:
~আন্দোলন চলবে আপনারা জনগণকে নিয়ে রাস্তায় থাকেন। ৯০% পতন অলরেডি হয়ে গেছে। আপনারা রাজপথে থাকেন। আর ১০% ধাক্কা দেওয়া দরকার, এই ধাক্কাটা চালিয়ে যেতে হবে। --ভিপি নুরুল হক নুর।
https://www.facebook.com/share/v/1BKB9NkeAr/?mibextid=wwXIfr

আজ বৃহস্পতিবার, ২৪/০৭/২০২৫ইং গণঅধিকার (জিওপি) এর মনোনীত প্রথম ধাপের ৩৬জন সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে টা...
24/07/2025

আজ বৃহস্পতিবার, ২৪/০৭/২০২৫ইং গণঅধিকার (জিওপি) এর মনোনীত প্রথম ধাপের ৩৬জন সম্ভাব্য এমপি প্রার্থী ঘোষণা করেছে। এর মধ্যে টাংগাইল জেলার ৩টি আসনের প্রার্থী হচ্ছেন:

১/ ইঞ্জিনিয়ার মো: কবীর হোসেন
সাংগঠনিক পদবী: উচ্চতর পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সহসভাপতি, গণঅধিকার পরিষদ এবং কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।
নির্বাচনি এলাকা: টাংগাইল ৬(নাগরপুর+দেলদুয়ার)।
সংসদীয় আসন নাম্বার: ১৩৫।

২/ শাকিল উজ্জামান
উচ্চতর পরিষদ সদস্য ও কেন্দ্রীয় দপ্তর সম্পাদক
গণঅধিকার পরিষদ
সংসদীয় আসনঃ ১৩১
টাংগাইল - ২
নির্বাচনী এলাকাঃ (গোপালপুর -ভূঞাপুর )

৩/ তোফাজ্জল হোসেন
ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, গণঅধিকার পরিষদ
সংসদীয় আসনঃ ১৩৬
টাংগাইল- ৭
নির্বাচনী এলাকাঃ মির্জাপুর

গণঅধিকার পরিষদ(জিওপি) এর কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ভাইয়ের চাচাতো ভাই শিক্ষার্থী তান...
21/07/2025

গণঅধিকার পরিষদ(জিওপি) এর কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন ভাইয়ের চাচাতো ভাই শিক্ষার্থী তানভীর হোসেন আজকের মাইলস্টোনে স্কুলে বিমান দূর্ঘটনায় মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিয়ুন। বর্তমানে জাতীয় বার্ন ইউনিটে তার মৃত দেহ আছে।

মহান আল্লাহ তাকে বেহেশত নসিব করুন। শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

21/07/2025

Address

Tangail Sadar
Tangail
1900

Telephone

+8801759563763

Website

Alerts

Be the first to know and let us send you an email when গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to গণঅধিকার পরিষদ, টাংগাইল জেলা:

Share