27/03/2026
💥"টাংগাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত💥
টাংগাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারী-শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা একই পরিবারের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে টাংগাইলের কালিহাতী উপজেলার ধলাটেংগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়টি নিশ্চিত করেছেন টাংগাইল রেলস্টেশন ফাঁড়ি এসআই মিজানুর রহমান।
তিনি জানান, ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস উপজেলার ধলাটেংগর এলাকায় এলে তেল শেষ হয়ে যায়। এ সময় বেশ কয়েকজন যাত্রী বাস থেকে নেমে যান। এবং তারা ঢাকা-টাংগাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেল লাইনে বসে গল্প করছিলেন।
এরই মধ্যে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন সেখানে এসে পড়লে, তারা সরে যাওয়ার আগেই ট্রেনে কাটা পড়েন। এতে এক শিশু, দুইজন নারী ও দুইজন পুরুষ ঘটনাস্থলেই নিহত হয়েছেন বলে জানান এসআই মিজান।
©সংগৃহীত