জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা

জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা, Political organisation, ভোলাগঞ্জ সাদা পাথর, Sylhet.

ঈদুল আযাহার মূল বাণী হলো আত্মত্যাগ ও সহমর্মিতা। এই ঈদ আমাদের শেখায় নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াত...
27/05/2026

ঈদুল আযাহার মূল বাণী হলো আত্মত্যাগ ও সহমর্মিতা। এই ঈদ আমাদের শেখায় নিজের স্বার্থ বিসর্জন দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে। আসুন, পবিত্র ঈদের আনন্দ সবাই মিলে ভাগ করে নিই। 🌙✨

- আব্দুল ওয়াদুদ শিপন
যুগ্ন সদস্য সচিব, এনসিপি, সিলেট জেলা।

২৬ এ মার্চ স্বাধীনতা দিবসে  মহান স্বাধীনতার সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা,,কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপি।
26/03/2026

২৬ এ মার্চ স্বাধীনতা দিবসে মহান স্বাধীনতার সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা,,
কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপি।

আলহামদুলিল্লাহ আজ ০৬ তারিখ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অ...
06/03/2026

আলহামদুলিল্লাহ
আজ ০৬ তারিখ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোম্পানীগঞ্জ উপজেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল অত্যন্ত সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই আয়োজনের সভাপতিত্ব করেন কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক জনাব উবায়েদ আহমদ।
সকলের আন্তরিক অংশগ্রহণ, সহযোগিতা ও দোয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা ঐক্যবদ্ধভাবে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যাব।

আজকের ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন—
সিলেট জেলা এনসিপির আহ্বায়ক জনাব জুনেদ আহমেদ, সদস্য সচিব জনাব কামরুল আরিফ, যুগ্ম সদস্য সচিব জনাব মুস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক জনাব শামসুল ইসলাম, সিলেট জেলা এনসিপির সিনিয়র সদস্য জনাব রাশেল উল আলম ও জনাব সাদি জামালি।
এছাড়াও উপস্থিত ছিলেন সিলেট মহানগর এনসিপির সদস্য সচিব জনাব কিবরিয়া সারোয়ার এবং যুগ্ম সদস্য সচিব জনাব রবিউল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির নেতা ও ভাইস চেয়ারম্যান জনাব লাল মিয়া, কোম্পানীগঞ্জ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সম্মানিত সেক্রেটারি জনাব আসাদুর রহমান আসাদ, এম সাইফুর রহমান ডিগ্রি কলেজের সভাপতি জনাব আল আমিন সারোয়ার, উপজেলা প্রেসক্লাবের সম্মানিত সদস্য জনাব সোহেল রানা।

এছাড়াও উপস্থিত ছিলেন—
ইছাকলস ইউনিয়নের চেয়ারম্যান জনাব সাজ্জাদুর রহমান সাজ্জাদ, উপজেলা জামায়াতের শিল্প-বাণিজ্য সম্পাদক জনাব নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর আমির জনাব ফয়জুর রহমান, পেশাজীবী সংগঠনের সভাপতি মাস্টার শফিকুল ইসলাম, সাবেক উপজেলা আমির জনাব আজমান আলী এবং খেলাফত মজলিস-এর সভাপতি জনাব শফিকুল ইসলাম।
সকলের উপস্থিতি ও সহযোগিতায় ইফতার মাহফিলটি

আরও সুন্দর ও প্রাণবন্ত হয়ে উঠেছে।
সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও দোয়া কামনা করছি। 🤲

আলহামদুলিল্লাহ গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র কোম্পানীগঞ্জ উপজেলার ৩১ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।বিপ্লবী অভ...
08/02/2026

আলহামদুলিল্লাহ গঠিত হলো জাতীয় নাগরিক পার্টি - এনসিপি'র কোম্পানীগঞ্জ উপজেলার ৩১ জন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি।বিপ্লবী অভিনন্দন ও শুভেচ্ছা সবাইকে

05/02/2026

গণভোটের পক্ষে হ্যা বলুন

সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা এনসিপি কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উ...
04/02/2026

সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলা এনসিপি কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব জুনায়েদ আহমদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব প্রকৌশলী কামরুল আরিফ, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মুস্তাফিজুর রহমান, যুগ্ম সদস্য সচিব আবদুল ওয়াদুদ শিপন এবং সাংগঠনিক সম্পাদক শামসুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা যুগ্ম সদস্য সচিব আবদুল ওয়াদুদ শিপনের পরিচালনায় কোম্পানিগঞ্জ উপজেলা এনসিপি কমিটি গঠনের লক্ষ্যে সাধারণ সভার অংশ হিসেবে এই মতবিনিময় সভা সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর রিসোর্টে অনুষ্ঠিত হয়।

সভায় খুব শীঘ্রই কোম্পানিগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হবে বলে জানানো হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

গণভোটে হ্যা বলুন  #গণভোট_২০২৬_হ্যা_বলুন
31/01/2026

গণভোটে হ্যা বলুন

#গণভোট_২০২৬_হ্যা_বলুন

06/11/2025

চরমভাবে ঘৃণা করি তোমাদের এই রাজনীতিকে!
এ ধরনের কাজ রীতিমতো স্বৈরাচারের উদাহরণ। শেখ হাসিনার আমলে এমন জুলুম–জবরদস্তি হতো, এখন তো ভাই স্বৈরাচার শেখ হাসিনা নেই!
তাহলে আজ এই স্বৈরাচারী কাজগুলো কে করছে? এরা কারা? এরা কি চায়?

আমরা কি এজন্যই লড়াই করেছি?
২৪' এর গণঅভ্যুত্থানে মানুষের রক্ত, সংগ্রাম, আন্দোলনের উদ্দেশ্য কি ছিল—এই নোংরা রাজনীতি দেখা?

ছি! ছি! ধিক্কার জানাই এমন নোংরা রাজনীতিকে।

আজকে এন সি পি মনোনীত সিলেট-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী রাশেল উল আলম ভাইয়ের পোস্টার/ফেস্টুন লাগানো হয়েছিল—
আর কিছুক্ষণ না যেতেই মূর্খদের হাতেই এগুলো ছিঁড়ে ফেলা হয়েছে!

এ কেমন রাজনীতি?
মতবিরোধ থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে—
কিন্তু ভাঙচুর, পোস্টার ছেঁড়া, সম্মানহানি এটা নোংরা রাজনৈতিক সংস্কৃতি!

যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।
রাজনীতি যদি এমনই হয়—তাহলে পরিবর্তন কোথায়?

#ধিক্কার

Address

ভোলাগঞ্জ সাদা পাথর
Sylhet
COMPANIGANJ,SYLHET,BANGLADESH

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় নাগরিক পার্টি এনসিপি কোম্পানীগঞ্জ উপজেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share