জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি

জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি National democratic revolution

08/08/2025
23/02/2025
জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপেল চাকমার মায়ের মৃত্যুতে শোক প্রকাশজাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ...
31/01/2025

জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপেল চাকমার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ

জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক রুপেল চাকমার মাতা সুপ্রভা চাকমা গত ২৫ জানুয়ারি ২০২৫ ইংরেজি ভোর ৫ টার সময় চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর। তিঁনি দীর্ঘদিন যাবত হার্টের সমস্যায় ভুগতেছিলেন। মৃত্যুকালে ২ ছেলে ২ মেয়ে রেখে যান। তাঁর মৃত্যুতে জাতীয় ছাত্রদল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ওয়াসিম মোহাম্মদ শামস্ ও সাধারণ সম্পাদক তুখোর আরেং এবং সিলেট জেলার আহবায়ক শুভ আজাদ (শান্ত) যৌথ বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেন। বিবৃতিতে নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবার ও পরিজনের প্রতি গভীর সমবেদনা ঞ্জাপন করেন।

বার্তা প্রেরক
তুখোর আরেং
সাধারণ সম্পাদক
জাতীয় ছাত্রদল, শাবিপ্রবি শাখা
মোবাঃ ০১৩০১-৯৯৫৬২০

এক দফা এক দাবি স্বৈরাচার হাসিনার পদত্যাগ
03/08/2024

এক দফা এক দাবি
স্বৈরাচার হাসিনার পদত্যাগ

আজ মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস৷ শ্রমিক শ্রেণীর রক্তঝরা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের মহিমায় মহিমান্বিত সংগ্রা...
01/05/2024

আজ মহান মে দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস৷
শ্রমিক শ্রেণীর রক্তঝরা সংগ্রামের ইতিহাস ও ঐতিহ্যের মহিমায় মহিমান্বিত সংগ্রামের প্রতীক হচ্ছে আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস তথা ‘মহান মে দিবস’। শ্রেণি বিভক্ত সমাজে রক্তঝরা সংগ্রামের মধ্য দিয়েই শ্রমিক শ্রেণিকে তাদের অধিকার আদায় করে নিতে হয়। শ্রমিক শ্রেণির ছোট বড় বিচ্ছিন্ন স্বতঃস্ফূর্ত আন্দোলন যূথবদ্ধ ও সংগঠিত রূপের আন্দোলনের সূচনা ঘটে ১৮৮৬ সালের ১ মে আমেরিকার শিকাগো শহরের হে মার্কেটে সমাবেশের মাধ্যমে। সেই সমাবেশে বুর্জোয়া শ্রেণির সরকারের পুলিশ ও গুন্ডা বাহিনীর নির্মম দমন পীড়নের প্রতিবাদে ১ মে শ্রমিক ধর্মঘট পালিত হয়। ধর্মঘট চলাকালে পুলিশ ও বুর্জোয়াশ্রেণির দালালদের অতর্কিত হামলায় নিহত হন ৬ জন শ্রমিক এবং শত শত শ্রমিক আহত হন। এর প্রতিবাদে ৪ মে হে মার্কেটের সামনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভা চলাকালীন সময়ে পুলিশের পৈশাচিক গুলিবর্ষণে নিহত হন ৭ জন শ্রমিক এবং হতাহত হন অনেকে। ৮ ঘন্টা শ্রম দিবসের এই ঐতিহাসিক সংগ্রামে নেতৃত্ব দেবার কারণে পুলিশ গ্রেফতার করে অগাষ্ট স্পাইজ, সীমফেল্ডেন, মাইকেল, জর্জ এঞ্জেল, এডলফ ফিশার, লুই নিংগ এবং অস্কার নিবে- এই ৭ জন শ্রমিক নেতাকে। বুর্জোয়াশ্রেণি ও তাদের স্বার্থরক্ষাকারী সরকার ফাঁসির আদেশ দেয় শ্রমিকশ্রেণির নির্ভীক, দৃঢ়প্রতিজ্ঞ বীর নেতা অগাষ্ট স্পাইজ, পারসন, ফিশার, জর্জ এঞ্জেলকে। সেই সব বীর শ্রমিক নেতারা সেদিন সৃষ্টি করেন আত্মত্যাগ ও বিপ্লবী দৃঢ়তার এক উজ্জল দৃষ্টান্ত। প্রতিষ্ঠিত হয় ৮ ঘন্টা শ্রম, ৮ ঘন্টা বিনোদন ও ৮ ঘন্টা বিশ্রামের সময়সীমা। আন্তর্জাতিকভাবে স্বীকৃতি লাভ করে মহান মে দিবস।

জাতীয় ছাত্রদল মনে করে, মে দিবস শুধু একটি দিবস নয়, এই দিবসটি শ্রমিক শ্রেণির অধিকার আদায়ের প্রেরণা। বাংলাদেশে শ্রমিকদের নায্য অধিকার আদায়ের সকল আন্দোলনে জাতীয় ছাত্রদল সবসময় সমর্থন করে।
বাংলাদেশ একটি নয়া উপনিবেশিক দেশ হওয়ায় শুরু থেকে অদ্যাবধি প্রতিটি সরকারই অনেক জাতীয় স্বার্থ বিরোধী প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করেছে যা সাম্রাজ্যবাদীদের স্বার্থ রক্ষা করে চলেছে। ক্ষমতায় আসা বা টিকে থাকার জন্য আমাদের দেশের সরকারগুলো সাম্রাজ্যবাদের র্স্বাথকে প্রাধান্য দিয়ে চলে। রামপুর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ, রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পসহ বিভিন্ন চুক্তি সাম্রাজ্যবাদী স্বার্থেই করা হচ্ছে। তাই আজ সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক শক্তিকে জাতীয় ও জনস্বার্থ বিরোধী সকল পদক্ষেপের বিরুদ্ধে এবং বাংলাদেশকে নিয়ে সাম্রাজ্যবাদীদের সকল অপতৎপরতা রুখে দাঁড়াতে হবে। অগ্রসর করতে হবে সকল সাম্রাজ্যবাদ ও দালালদের সৃষ্ট রাষ্ট্রীয় ও সাম্প্রদায়িক সন্ত্রাসের বিরুদ্ধে এক্যবদ্ধ আন্দোলন। প্রতিষ্ঠা করতে হবে সাম্রাজ্যবাদ সামন্তবাদ আমলা দালালপুঁজি বিরোধী গণতান্ত্রিক রাষ্ট্র ও সমাজ ব্যবস্থা। বিশ্বব্যাপী শ্রমিক শ্রেণি ও জনগণের ওপর শোষণ-লুন্ঠন, নিপীড়ন-নির্যাতন, দু:খ-দারিদ্র, সন্ত্রাস, আগ্রাসী যুদ্ধ তথা বিশ্বযুদ্ধের মূল হোতা সাম্রাজ্যবাদ। সাম্রাজ্যবাদী তথা পুঁজিবাদী-সাম্রাজ্যবাদী বিশ্বব্যবস্থাকে বৈপ্লবিক পন্থায় উচ্ছেদ সাধন করে সমাজতন্ত্র ও সাম্যবাদ প্রতিষ্ঠা করাই বিশ্বের শ্রমিক শ্রেণি ও জনগণের মুক্তির একমাত্র বিকল্প।

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি  শাখার পক্ষ থেকে শাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ ...
21/02/2024

ভাষা শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে একুশের প্রথম প্রহরে জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি শাখার পক্ষ থেকে শাবিপ্রবির কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন।

শহীদ আসাদ আজও সংগ্রামের প্রেরণা২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক শহীদ আসাদের ৫৬-তম মৃত্যুবার্...
20/01/2024

শহীদ আসাদ আজও সংগ্রামের প্রেরণা

২০ জানুয়ারি শহীদ আসাদ দিবস। ১৯৬৯-এর গণ-অভ্যুত্থানের অগ্রনায়ক শহীদ আসাদের ৫৬-তম মৃত্যুবার্ষিকী পালন করে জাতীয় ছাত্রদল ও শাবিপ্রবি শাখা। পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে এ দেশের ছাত্রসমাজের ১১দফা কর্মসূচীর মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে জীবন দেন ছাত্রনেতা আমানুল্লাহ মোহাম্মদ আসাদুজ্জামান। জাতীয় ছাত্রদল সিলেট জেলা কমিটি ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার যৌথ উদ্যেগে আলোচনাসভায় জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ শান্ত’র সভাপতিত্বে ও শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক তুখোর আরেং এর পরিচালনায় সন্ধ্যা ৫টায় সুরমা মার্কেটস্থ এনডিএফ কার্যালয়ে অনুষ্টিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ন সম্পাদক মো. ছাদেক মিয়া। সভার শুরুতে শহীদ আসাদের জীবনীর উপর প্রবন্ধ পাঠ করেন, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সদস্য জহুরুল।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সহ-সভাপতি মো. মিলন, জুয়েল চাকমা, সাংগঠনিক সম্পাদক সালমান শাহ, সহ-সাধারণ সম্পাদক শুভ্রদেব হাজং, জেলা কমিটির সদস্য, সৃজন চন্দ্র, আকাশ আহমদ (বিজয়), সোনিয়া আক্তার, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলীসহ প্রমুখ:বক্তারা বলেন, শহীদ আসাদ একটি প্রেরণা, একটি সংগ্রাম আর আদর্শের নাম। আসাদের পথ, জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার শপথ। উনসত্তরের গণ-অভ্যুত্থান ছিল শ্রমজীবী মানুষের শোষণ বঞ্চনার চির অবসানের আকাক্ষায় প্রত্যয়ী জনগনের দীর্ঘ লড়াই সংগ্রামের পরিণতির জাগানিয়া অভ্যুত্থান। সাম্রাজ্যবাদী শক্তিকে প্রতিহত করতে গিয়ে শহীদ হয়েছেন আসাদ। অথচ আজ আন্তঃসাম্রাজ্যবাদী দ্বন্ধে সাম্রাজ্যবাদী বিশ্বযুদ্ধ পরিকল্পনায় বাংলাদেশকে যুদ্ধক্ষেত্রে পরিণত করার ষড়যন্ত্র ও অপতৎপরতা চলছে। সাম্রাজ্যবাদী দালালদের স্বৈরাচারী রাষ্ট্রযন্ত্র তার উলঙ্গ বহ্নিপ্রকাশ ঘটছে যার বিপরীতে আমাদের দায়িত্ব হচ্ছে শহীদ আসাদের সংগ্রামী প্রেরণার মধ্য দিয়ে জাতীয় মুক্তি, স্বাধীনতা ও গনতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামের পাশাপাশি ছাত্র আন্দোলনকে সমাজ পরিবর্তনের আন্দোলনের সাথে সম্পৃক্ত করা। চলমান বিশ্ব স্নায়ুযুদ্ধের সময় সরকার এবং বিরোধী দলগুলোর পাল্টাপাল্টি অবস্থানের মধ্য দিয়ে শেষ হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। চীন-রাশিয়া-ভারতসহ বেশ কিছু দেশ সরকারকে শুভেচ্ছা পাঠায়। যার বিপরীতে অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য। সাম্রাজ্যবাদী শক্তিগুলো তাদের সবচেয়ে উপযোগী দালাল শক্তিকে ক্ষমতায় আনতে চায়। যার ফলশ্রæতিতে আমরা দেখতে পাই নির্বাচনকে কেন্দ্র করে জনগণের মতামতকে উপেক্ষা ও বিদেশীদের হস্তক্ষেপ। রুশ-ইউক্রেন, ফিলিস্তিনে-ইসরায়েলী আগ্রাসনের প্রভাব বিশ্বব্যাপী পড়ছে। প্যালেস্টাইনে আগ্রাসন-দখলদারিত্ব ধারাবাহিক হত্যাকান্ডের জন্য দায়ী মার্কিনের নেতৃত্বে পাশ্চাত্য এবং তাদের স্বার্থরক্ষাকারী ইসরাইলের বিরুদ্ধে এদেশ সহ সারাবিশ্বের সাম্রাজ্যবাদ বিরোধী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
বক্তারা আরোও বলেন, দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার মাধ্যমে জনগোষ্ঠীর কোন উন্নয়ন বা মজ্ঞল কামনা সম্ভব নয়। ব্রিটিশদের এই কেরানি তৈরির শিক্ষাব্যবস্থার অবসান ঘটিয়ে আধুনিক বিজ্ঞান ভিত্তিক গণমুখী শিক্ষাব্যবস্থার লড়াই সংগ্রামকে শক্তিশালী করা এবং তাতে অংশগ্রহণ করা সকলের প্রয়োজন। আজকের ছাত্র সমাজের দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে জনগণের উপর ক্রিয়াশীল সকল সাম্রাজ্যবাদী, সামন্তবাদী ও আমলা-দালাল পুজিঁর শাসন-শোষণ উচ্ছেদের মধ্য দিয়ে গণতান্ত্রিক সমাজ-সরকার-সংবিধান প্রতিষ্ঠার আন্দোলন-সংগ্রামের সাথে আসাদের আদর্শকে ধারণ করে সকল সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে সকল সচেতন ছাত্র-ছাত্রীদের এগিয়ে আসার আহবান জানান।
বার্তা প্রেরক
শুভ আজাদ শান্ত
মোবাঃ ০১৩১৭-৮৬৬৯০৫

জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি শাখা কর্তৃক ১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা  জ্ঞাপন ...
14/12/2023

জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি শাখা কর্তৃক ১৪ ডিসেম্বরের প্রথম প্রহরে শহীদ বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন ও স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা করা হয়। এতে উপস্থিত ছিলেন সংগ্রামী সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শাবিপ্রবি শাখার বিপ্লবী কর্মীবৃন্দ।

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF) সিলেট জেলা কমিটির সমাবেশ অনুষ্ঠিত :গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে...
13/12/2023

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (NDF) সিলেট জেলা কমিটির সমাবেশ অনুষ্ঠিত :

গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং ক্ষমতায় থাকা ও যাওয়ার দ্বন্দ্বে ক্ষমতাসীন দল ও বিরোধী দল যে নৈরাজ্যময় পরিস্থিতি সৃষ্টি করেছে তার প্রতিবাদে ১২ ডিসেম্বর'২৩ মঙ্গলবার বিকেল ৪টায় ঐতিহাসিক কোর্ট পয়েন্টে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন আজ আন্তর্জাতিক প্রভাবে জাতীয় ক্ষেত্রেও বিরাজ করছে অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক তথা সামগ্রিক সংকট। সাম্রাজ্যবাদের দালাল সরকার প্রধানও লুটপাটের চিত্র আড়াল করতে ক্ষমতার খেয়োখেয়িতে আগামীতে দূর্ভিক্ষের কথা বলে নিজের দায়কে পাশ কাটাতে চাইছে। সাম্রাজ্যবাদ- সামন্তবাদ, আমলা -দালাল পুঁজির নির্মম শোষণ এবং তাদের স্বার্থরক্ষাকারী স্বৈরাচারী রাষ্ট্র ও সরকারের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদী শাসনে শ্রমিক-কৃষক জনগণের জীবন আজ আরোও দুর্বিষহ ও বিপর্যস্থ হয়ে বেঁচে থাকা দায় হয়ে পড়েছে। তার উপর নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দল যে হরতাল অবরোধের খেলায় মেতেছে যার সাথে পাল্লা দিয়ে ক্ষমতাসীন দল তাদের গদি রক্ষার তাগিদে কোনো কিছু করতে পিছপা হচ্ছেনা। সাম্রাজ্যবাদীরা এ সুযোগে বাংলাদেশকে তাদের আগ্রাসী যুদ্ধে সম্পৃক্ত করার মধ্য দিয়ে তাদের সবচেয়ে উপযোগী দালাল শক্তিকে ক্ষমতায় আনতে চায়। সরকার ও শোষকগোষ্ঠি জনজীবনের সমস্যাকে পাশ কাটিয়ে ক্ষমতায় থাকা ও যাওয়ার জন্য খেয়োখেয়ি-কামড়াকামড়িতে ব্যস্ত। যার ফলে বাংলাদেশে দ্বন্দ্ব সংঘাতময় পরিস্থিতি তীব্রতর হয়ে জনজীবন ও জাতীয় জীবনকে আরো বিপর্যয়ের দিকে ঠেলে দিতে পারে। বাম নামধারী সংশোধনবাদী-সুবিধাবাদীরা সাম্রাজ্যবাদীদের আড়াল করে তার বিরুদ্ধে না দাঁড়িয়ে দল নিরপেক্ষ নির্বাচনের দাবি তুলে দালালদের লেজুড়বৃত্তি করে চলছে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজলের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রমজান আলী পটুর পরিচালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির সংগ্রামী সভাপতি সুরুজ আলী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, শাহপরান থানা কমিটির সভাপতি খোকন আহমদ, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক সজীব আহমদ, জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা স'মিল শ্রমিল ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ সহিদুল ইসলাম সহ প্রমুখঃ

বার্তাপ্রেরক
(স্বাক্ষরিত)
আবুল কালাম আজাদ সরকার
প্রচার সম্পাদক
এনডিএফ, সিলেট জেলা শাখা
মোবা: ০১৭৭৮-৭২৬৩৭৬

নবনির্বাচিত কমিটির সবাইকে রক্তিম অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা।
04/10/2023

নবনির্বাচিত কমিটির সবাইকে রক্তিম অভিনন্দন ও বিপ্লবী শুভেচ্ছা।

“বেকার তৈরির শিক্ষাকাঠামো পরিবর্তন করে সর্বজনীন ও গণমুখী বিজ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা দাবির আন্দোলন” এই প্র....

Address

Shahjalal University Of Science And Technology, Sylhet - SUST
Sylhet
3114

Website

Alerts

Be the first to know and let us send you an email when জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to জাতীয় ছাত্রদল,শাবিপ্রবি:

Share