মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ, Social service, নতুন বাজার,আখালিয়া,সিলেট, Sylhet.

মিলনেই শক্তি, বন্ধনেই ভালোবাসা 🤝মুসলিমনগর যুবকল্যাণ পরিষদের আয়োজনে আজকের মিলন মেলায় একসাথে ছিলাম আমরা সবাই 💚  #ঐক্য  #মি...
10/10/2025

মিলনেই শক্তি, বন্ধনেই ভালোবাসা 🤝
মুসলিমনগর যুবকল্যাণ পরিষদের আয়োজনে আজকের মিলন মেলায় একসাথে ছিলাম আমরা সবাই 💚
#ঐক্য #মিলনমেলা #যুবশক্তি

আলহামদুলিল্লাহ, আজ ১৫/০৮/২০২৫ ইংরেজ  মুসলিমনগর যুবকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহত্তর মুসলিমনগর আবাসিক এলাকার গুরুত্বপূর্ণ পঞ...
15/08/2025

আলহামদুলিল্লাহ, আজ ১৫/০৮/২০২৫ ইংরেজ মুসলিমনগর যুবকল্যাণ পরিষদের উদ্যোগে বৃহত্তর মুসলিমনগর আবাসিক এলাকার গুরুত্বপূর্ণ পঞ্চায়েত সভা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

সভায় এলাকার প্রবীণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ প্রজন্ম ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আমরা সকলে মিলিতভাবে আমাদের প্রিয় মুসলিমনগরকে একটি আদর্শ ও মডেল আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।

🔹 সভায় উপস্থিত সকলে এলাকার নানাবিধ সমস্যা চিহ্নিত করেন এবং তা সমাধানের বাস্তবমুখী পরিকল্পনা প্রণয়ন করা হয়।
🔹 আগামী দিনের কার্যক্রম, উন্নয়ন পরিকল্পনা এবং সংগঠনের বিভিন্ন দিক নিয়ে বিস্তৃত আলোচনা হয়।
🔹 সভাটি শুধু সমস্যা সমাধানের আলোচনায় সীমাবদ্ধ ছিল না—এটি পুরো এলাকায় একটি সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় পরিণত হয়, যেখানে প্রজন্মের পর প্রজন্ম একই ছায়াতলে মিলিত হয়।

মুসলিমনগর যুবকল্যাণ পরিষদ বিশ্বাস করে—একের সাথে অন্যের সহযোগিতা ও অংশগ্রহণের মাধ্যমে আমাদের এলাকা উন্নয়ন, ঐক্য ও সৌন্দর্যের দৃষ্টান্ত স্থাপন করবে, ইনশাআল্লাহ।

#পঞ্চায়েতসভা

আলহামদুলিল্লাহ , মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ  এর অর্থ সম্পাদক Azhar Uddin Shehab   আজহার উদ্দিন শিহাবরসায়ন প্রকৌশলে উচ্চা...
06/08/2025

আলহামদুলিল্লাহ ,
মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ এর অর্থ সম্পাদক Azhar Uddin Shehab আজহার উদ্দিন শিহাব
রসায়ন প্রকৌশলে উচ্চাশিক্ষা(পি এইচ ডি) গ্রহণের জন্য ওকলাহোমা বিশ্ববিদ্যালয় আগামীকাল যাত্রা শুরু করবে।
সে একজন মেধাবী ও আমাদের মুসলিমনগরবাসীর সম্পদ।
আজ যুব কল্যাণ পরিষদের পক্ষ থেক্ব তাকে সংবর্ধনা প্রদান করা হয়। তার কিছু স্থির চিত্র।

আল্লাহ তার নতুম বৈবাহিক জীবন ও উচ্চা শিক্ষার পথ যেন সহজ করে দেন।
দুনিয়া ও আখিরাতে সফল করে দেন।
মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ তারুণণ্যের অগ্রগতিতে ঐক্যবদ্ধ।

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ ও মুসলিমনগর মসজিদ কমিটির যৌথ বিশেষ সভা। ২৮/০৪/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত বিশেষ সভায় মুসলিমনগর য...
05/05/2025

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ ও মুসলিমনগর মসজিদ কমিটির যৌথ বিশেষ সভা।

২৮/০৪/২০২৫ ইং তারিখে অনুষ্ঠিত বিশেষ সভায় মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ ও মুসলিমনগর মসজিদ কমিটি একত্রিত হয়ে সর্বসম্মতিক্রমে কয়েকটি যুগান্তকারী সিদ্ধান্ত গ্রহণ করেন।

ঐতিহাসিক সেই সিদ্ধান্তের মূল প্রতিপাদ্য ছিল— আমাদের প্রিয় মুসলিমনগর আবাসিক এলাকা যেন হয় সুশৃঙ্খল, পরিচ্ছন্ন এবং সকল প্রকার অনৈতিকতা ও বিশৃঙ্খলার প্রভাব থেকে সম্পূর্ণ মুক্ত।

সভায় ঘোষণা করা হয়:—

• সমাজের প্রতিটি মানুষকে ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে উঠে একসাথে এগিয়ে আসতে হবে।
• সকল অপকর্ম, অশান্তি ও অনৈতিক কার্যকলাপের বিরুদ্ধে গড়ে তুলতে হবে এক অটুট প্রতিরোধ।
• আমরা প্রতিজ্ঞাবদ্ধ — মুসলিমনগরকে গড়বো একটি শান্তি, সৌহার্দ্য ও ন্যায়ের উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে।

এই মহতী প্রয়াসের অংশ হিসেবে এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা ও সম্ভাবনার বিষয়ে বিশদ আলোচনা ও হয়। গৃহীত হয় সুপরিকল্পিত ও টেকসই কর্মপন্থা, যা বাস্তবায়নের মাধ্যমে এলাকাবাসীর জীবনমান উন্নয়নে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন এলাকাবাসী সহ মুসলিমনগর মসজিদ কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, যুব কল্যাণ পরিষদের সম্মানিত উপদেষ্টাগণ ও নির্বাহী সদস্যগণ। সবার সক্রিয় উপস্থিতি ও প্রাণবন্ত মতামত এই সভাকে করে তোলে অত্যন্ত ফলপ্রসূ ও অর্থবহ।

আমাদের অঙ্গীকার:—
মুসলিমনগর হবে এক অনুপম শান্তি ও সৌহার্দ্যের আবাসভূমি।
আমরা একসাথে চলবো, ন্যায় ও নৈতিকতার পতাকা হাতে গড়বো শান্তিময়, স্বচ্ছ, ও ঐক্যবদ্ধ এক মুসলিম নগর!
একতা আমাদের শক্তি, ন্যায় আমাদের অঙ্গীকার!

আসুন, হৃদয়ের বন্ধনে আবদ্ধ হয়ে, হাতে হাত রেখে, ভালোবাসা আর দায়িত্বের হাতছানিতে এক নতুন মুসলিমনগরের পথচলায় শামিল হই।

মুসলিমনগর — শান্তির নাম, ঐক্যের নাম!

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ।
নতুনবাজার, আখালিয়া- ৩১০০, জালালাবাদ, সিলেট।

১০/০৪/২০২৫ ইং | তারিখে মুসলিমনগর যুব কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান ...
04/05/2025

১০/০৪/২০২৫ ইং | তারিখে মুসলিমনগর যুব কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, চলমান প্রকল্প এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তর আলোচনা হয়।

গভীর উদ্বেগের সাথে আমরা ফিলিস্তিনের মুসলমানদের উপর চলমান অমানবিক ও নিন্দনীয় কার্যকলাপ প্রত্যক্ষ করছি। আমরা গভীরভাবে মর্...
03/05/2025

গভীর উদ্বেগের সাথে আমরা ফিলিস্তিনের মুসলমানদের উপর চলমান অমানবিক ও নিন্দনীয় কার্যকলাপ প্রত্যক্ষ করছি। আমরা গভীরভাবে মর্মাহত এই ভয়াবহ দৃশ্য দেখে। শতাব্দীর পর শতাব্দী ধরে লালিত একটি জনগোষ্ঠীর উপর যে ভয়াবহ নিপীড়ন চলছে, তা বিশ্ব বিবেকের কাছে এক গভীর প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। সহিংসতা, নির্বিচারে হত্যা এবং মৌলিক মানবাধিকারের চরম লঙ্ঘন—এই চিত্রগুলো কেবল হৃদয়বিদারকই নয়, বরং আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লংঘন। আমরা বিশ্বাস করি, প্রতিটি মানুষেরই শান্তি ও নিরাপত্তার সাথে বেঁচে থাকার অধিকার আছে এবং ফিলিস্তিনের মানুষের সেই অধিকার আজ ভূলুণ্ঠিত। এই পরিস্থিতিতে, আমরা কেবল নীরব দর্শক হয়ে থাকতে পারি না। আমরা স্পষ্ট ভাষায় এই বর্বরতার তীব্র নিন্দা জানাই এবং অবিলম্বে এই হত্যাযজ্ঞ বন্ধের দাবি জানাই। আমরা ফিলিস্তিনি ভাই-বোনদের পাশে আছি- থাকবো ইনশাআল্লাহ।

আসুন, আমরা সবাই মিলে আওয়াজ তুলি, অন্তত শোক প্রকাশ করি—কারণ ফিলিস্তিনের কান্না আজ আকাশ ছুঁয়ে যায়।

আমাদের উচিত নিজ নিজ অবস্থান থেকে এই বর্বরতার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নেওয়া। আমাদের সম্মিলিত কণ্ঠ বিশ্ব দরবারে পৌঁছে যাক। বিশ্ব সম্প্রদায়ের কাছে আমাদের আহ্বান, তারা যেন এই অমানবিক পরিস্থিতি বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে এবং একটি স্থায়ী ও ন্যায্য সমাধানের পথ প্রশস্ত করে।
আসুন, আমরা ফিলিস্তিনের মানুষের শান্তি ও মুক্তির জন্য দোয়া করি এবং তাদের পাশে থাকার দৃঢ় প্রতিজ্ঞা করি, নিপীড়িত নির্যাতিত ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন জানাই।

আমরা বিশ্বাস করি, একদিন এই অন্ধকার কেটে গিয়ে সেখানে শান্তি ও সমৃদ্ধির আলো উদ্ভাসিত হবে........ইনশাআল্লাহ।

এম.আই.এইচ লাহিন।
০৪ এপ্রিল ২০২৫ ইং




"

"


#গাজা_রক্তাক্ত

৩১ মার্চ ২০২৫ ইং তারিখে পবিত্র ঈদুল ফিতরের এক টুকরো আনন্দমুহূর্ত। পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে আমাদের প্রিয় মুসলিম...
03/05/2025

৩১ মার্চ ২০২৫ ইং তারিখে পবিত্র ঈদুল ফিতরের এক টুকরো আনন্দমুহূর্ত।

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে আমাদের প্রিয় মুসলিমনগর জামে মসজিদ প্রাঙ্গণে তোলা এই স্মরণীয় মুহূর্তটি আপনাদের সাথে শেয়ার করলাম।

আলহামদুলিল্লাহ! অনেক বছর পর, আমাদের এলাকার প্রিয়জন, শ্রদ্ধাভাজন মুরুব্বীগণ, মসজিদ কমিটির সদস্যবৃন্দ, যুব কল্যাণ পরিষদের সদস্যগণ, ও এলাকাবাসী সহ সবাই একসাথে এক ফ্রেমে, যা আমাদের বন্ধন, ভালোবাসা আর ঐক্যের প্রতিচ্ছবি।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে ঐক্য—সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের এ এক অনন্য অনুভূতি।
আল্লাহ তায়ালা আমাদের সকলের ইবাদত কবুল করুন, সব ধরণের ফিৎনা ও মসিবত থেকে রক্ষা করুন এবং পরস্পরের প্রতি ভালোবাসা আর ঐক্য আরও দৃঢ় করুন।
সবার জন্য দোয়া ও শুভকামনা।
ঈদ মোবারক।🌙

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ
নতুনবাজার, আখালিয়া- ৩১০০, জালালাবাদ, সিলেট।

ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ও এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৫ ইং। আমরা, মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ- পবিত...
03/05/2025

ঈদুল ফিতর উপলক্ষে মসজিদ ও এলাকার রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি ২০২৫ ইং।

আমরা, মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ- পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে, ৩০ মার্চ ২০২৫ ইং তারিখে আমাদের মসজিদ ও এলাকার আশেপাশের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন ও অবাঞ্ছিত আবর্জনা সরিয়ে পরিবেশকে সুন্দর করার লক্ষ্যে কার্যক্রম পরিচালনা করি।

✅ মুসলিমনগর জামে মসজিদ পরিষ্কার-পরিচ্ছন্নতা।
✅ ওযুখানা ও মসজিদ চত্বরের সৌন্দর্যবর্ধন।
✅ এলাকার বিভিন্ন রাস্তার আশপাশের ময়লা-আবর্জনা অপসারণ।
✅ এলাকা জুড়ে অভিনন্দন ব্যানার লাগানো ইত্যাদি।

আসুন, আমরা সবাই মিলে আমাদের এলাকা সুন্দর রাখার লক্ষ্যে কাজ করি।

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ
নতুনবাজার, আখালিয়া- ৩১০০, জালালাবাদ, সিলেট।

ইফতার মাহফিল ও বিশেষ সভা২৯ মার্চ ২০২৫ ইং। মুসলিমনগর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ২৮ রামাদান ২০২৫ ইং তারিখে এক বিশেষ সভা ও ...
02/05/2025

ইফতার মাহফিল ও বিশেষ সভা
২৯ মার্চ ২০২৫ ইং।

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদের উদ্যোগে ২৮ রামাদান ২০২৫ ইং তারিখে এক বিশেষ সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে এলাকার যুবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক হৃদয়গ্রাহী পরিবেশ সৃষ্টি হয়।

উক্ত সভায় ঈদুল ফিতরকে সামনে রেখে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বসম্মতিক্রমে কিছু সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

✅ ঈদ উপলক্ষে পুরো মুসলিমনগর এলাকা, মসজিদ ও মসজিদ প্রাঙ্গণ পরিষ্কার করা হবে।
✅ এলাকার সৌন্দর্যবর্ধন ও পরিচ্ছন্নতার মাধ্যমে ঈদের আনন্দকে আরও বৃদ্ধি করা হবে।
✅ সবার সহযোগিতায় একটি সুন্দর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে।

আমরা সকলকে আহ্বান জানাই, আসুন ঈদকে সামনে রেখে আমাদের চারপাশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশ তৈরি করি।

মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ,
নতুনবাজার, আখালিয়া, জালালাবাদ, সিলেট।

Address

নতুন বাজার,আখালিয়া,সিলেট
Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when মুসলিমনগর যুব কল্যাণ পরিষদ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category