Science Of Dawah

Science Of Dawah Whoever directs someone to do good will gain the same reward as the one who does good.

08/05/2020

অপর ভাইয়ের দোষ খোঁজা থেকে বিরত থাকুন...

Today Update 🥺
08/05/2020

Today Update 🥺

06/05/2020
01/05/2020

বীরত্ব গাতা গৌরবময় বিজয়, ইসলামের শাসন আমল ও দিগ্বজয়ী মুসলিম বীর সেনানীগনের ইতিহাস থেকে নির্মিত সকল ভিডিও লিংকঃ

১। বারেক খানঃ

Main Source: https://www.youtube.com/channel/UCBFQDmrRK3gNhi0cFZv1uFw

01/05/2020

আমাদের জীবনের প্রতিটি কাজের প্রতিটি মুহূর্তের প্রত্যেকটি সমস্যার সমাধান আল কুরআনে আছে

তেলাওয়াত শুনতে নিচের লিংক এ ক্লিক করুন:https://youtu.be/1GEfCI1nFyg #বিষয়ভিত্তিক কোরআনJoin with our FB page: https://ww...
27/04/2020

তেলাওয়াত শুনতে নিচের লিংক এ ক্লিক করুন:
https://youtu.be/1GEfCI1nFyg

#বিষয়ভিত্তিক কোরআন
Join with our FB page: https://www.facebook.com/scienceofdawah
Subscribe our channel: https://www.youtube.com/channel/UCZsK...

Tafsir Ahsanul Bayaan:
[১৫৩] মানুষের দু'টি অবস্থা হয়, আরাম ও স্বস্তি এবং কষ্ট ও অস্বস্তি। আরাম ও স্বস্তির সময় আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন এবং কষ্ট ও অস্বস্তির সময় ধৈর্য ধারণ ও আল্লাহর নিকট সাহায্য কামনার তাকীদ করা হয়েছে। হাদীসে এসেছে, "মু'মিনের ব্যাপারটা আশ্চর্যজনক। তার জন্য আনন্দের কোন কিছু হলে, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। আর ক্ষতিকর কোন কিছু হলে, সে ধৈর্য ধারণ করে। এই উভয় অবস্থা তার জন্য কল্যাণকর।" (মুসলিম ২৯৯৯নং) ধৈর্য দু'প্রকারের। প্রথম হল, হারাম ও পাপ কাজ ত্যাগ করা ও তা থেকে দূরে থাকার উপর এবং লোভনীয় (অবৈধ) জিনিস বর্জন ও সাময়িক সুখ ত্যাগ করার উপর ধৈর্য ধারণ করা। দ্বিতীয় হল, আল্লাহর নির্দেশাবলী পালন করতে গিয়ে যে কষ্টের সম্মুখীন হতে হয়, তা ধৈর্য ও সংযমের সাথে সহ্য করা।
[১৫৪] শহীদদেরকে মৃত না বলা তাঁদের শ্রদ্ধা ও সম্মানের জন্য। পক্ষান্তরে তাঁদের সে জীবন বারযাখের জীবন যা আমাদের অনুভূতি ও উপলব্ধির অনেক ঊর্ধ্বে। এই বারযাখী জীবন মর্যাদার স্তর অনুযায়ী আম্বিয়া, মু'মিনগণ এমন কি কাফেররাও লাভ করবে। শহীদদের আত্মা এবং কোন কোন বর্ণনায় এসেছে, মু'মিনদের আত্মাও একটি পাখীর মধ্যে বা বুকে অবস্থান করে জান্নাতে যেখানে ইচ্ছা বিচরণ করবে। (ইবনে কাসীর, দ্রষ্টব্যঃ আলে-ইমরান ১৬৯ আয়াত)
[১৫৫]নিশ্চয়ই আমি তোমাদেরকে কিছু ভয় ও ক্ষুধা দ্বারা এবং কিছু ধনপ্রাণ এবং ফলের (ফসলের) নোকসান দ্বারা পরীক্ষা করব; আর তুমি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও।
[১৫৬]যারা তাদের উপর কোন বিপদ এলে বলে, ‘নিশ্চয় আমরা আল্লাহর এবং নিশ্চিতভাবে তারই দিকে ফিরে যাব।
[১৫৭]এই আয়াতগুলোতে রয়েছে ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ। হাদীসে বিপদের সময়
{إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} এর সাথে " ((اللَّهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا)) পড়ার ফযীলত ও তাকীদ এসেছে। (মুসলিম ৯১৮নং)

26/04/2020

অসাধারণ একটি দোয়ার ক্লিপ 😍😍

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ عَمَّ يَتَسَاءلُونَতারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? [ সুরা নাবা ৭৮:১ ]عَنِ ال...
25/04/2020

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِ

عَمَّ يَتَسَاءلُونَ

তারা পরস্পরে কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে? [ সুরা নাবা ৭৮:১ ]
عَنِ النَّبَإِ الْعَظِيمِ
মহা সংবাদ সম্পর্কে, [ সুরা নাবা ৭৮:২ ]
الَّذِي هُمْ فِيهِ مُخْتَلِفُونَ
যে সম্পর্কে তারা মতানৈক্য করে। [ সুরা নাবা ৭৮:৩ ]
كَلَّا سَيَعْلَمُونَ
না, সত্ত্বরই তারা জানতে পারবে, [ সুরা নাবা ৭৮:৪ ]
ثُمَّ كَلَّا سَيَعْلَمُونَ
অতঃপর না, সত্বর তারা জানতে পারবে। [ সুরা নাবা ৭৮:৫ ]
أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
আমি কি করিনি ভূমিকে বিছানা [ সুরা নাবা ৭৮:৬ ]
وَالْجِبَالَ أَوْتَادًا
এবং পর্বতমালাকে পেরেক? [ সুরা নাবা ৭৮:৭ ]
وَخَلَقْنَاكُمْ أَزْوَاجًا
আমি তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি, [ সুরা নাবা ৭৮:৮ ]
وَجَعَلْنَا نَوْمَكُمْ سُبَاتًا
তোমাদের নিদ্রাকে করেছি ক্লান্তি দূরকারী, [ সুরা নাবা ৭৮:৯ ]
وَجَعَلْنَا اللَّيْلَ لِبَاسًا
রাত্রিকে করেছি আবরণ। [ সুরা নাবা ৭৮:১০ ]
وَجَعَلْنَا النَّهَارَ مَعَاشًا
দিনকে করেছি জীবিকা অর্জনের সময়, [ সুরা নাবা ৭৮:১১ ]
وَبَنَيْنَا فَوْقَكُمْ سَبْعًا شِدَادًا
নির্মান করেছি তোমাদের মাথার উপর মজবুত সপ্ত-আকাশ। [ সুরা নাবা ৭৮:১২ ]
وَجَعَلْنَا سِرَاجًا وَهَّاجًا
এবং একটি উজ্জ্বল প্রদীপ সৃষ্টি করেছি। [ সুরা নাবা ৭৮:১৩ ]
وَأَنزَلْنَا مِنَ الْمُعْصِرَاتِ مَاء ثَجَّاجًا
আমি জলধর মেঘমালা থেকে প্রচুর বৃষ্টিপাত করি, [ সুরা নাবা ৭৮:১৪ ]
لِنُخْرِجَ بِهِ حَبًّا وَنَبَاتًا
যাতে তদ্দ্বারা উৎপন্ন করি শস্য, উদ্ভিদ। [ সুরা নাবা ৭৮:১৫ ]
وَجَنَّاتٍ أَلْفَافًا
ও পাতাঘন উদ্যান। [ সুরা নাবা ৭৮:১৬ ]
إِنَّ يَوْمَ الْفَصْلِ كَانَ مِيقَاتًا
নিশ্চয় বিচার দিবস নির্ধারিত রয়েছে। [ সুরা নাবা ৭৮:১৭ ]
يَوْمَ يُنفَخُ فِي الصُّورِ فَتَأْتُونَ أَفْوَاجًا
যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে, তখন তোমরা দলে দলে সমাগত হবে। [ সুরা নাবা ৭৮:১৮ ]
وَفُتِحَتِ السَّمَاء فَكَانَتْ أَبْوَابًا
আকাশ বিদীর্ণ হয়ে; তাতে বহু দরজা সৃষ্টি হবে। [ সুরা নাবা ৭৮:১৯ ]
وَسُيِّرَتِ الْجِبَالُ فَكَانَتْ سَرَابًا
এবং পর্বতমালা চালিত হয়ে মরীচিকা হয়ে যাবে। [ সুরা নাবা ৭৮:২০ ]
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا
নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে, [ সুরা নাবা ৭৮:২১ ]
لِلْطَّاغِينَ مَآبًا
সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে। [ সুরা নাবা ৭৮:২২ ]
لَابِثِينَ فِيهَا أَحْقَابًا
তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে। [ সুরা নাবা ৭৮:২৩ ]
لَّا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
তথায় তারা কোন শীতল এবং পানীয় আস্বাদন করবে না; [ সুরা নাবা ৭৮:২৪ ]
إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
কিন্তু ফুটন্ত পানি ও পূঁজ পাবে। [ সুরা নাবা ৭৮:২৫ ]
جَزَاء وِفَاقًا
পরিপূর্ণ প্রতিফল হিসেবে। [ সুরা নাবা ৭৮:২৬ ]
إِنَّهُمْ كَانُوا لَا يَرْجُونَ حِسَابًا
নিশ্চয় তারা হিসাব-নিকাশ আশা করত না। [ সুরা নাবা ৭৮:২৭ ]
وَكَذَّبُوا بِآيَاتِنَا كِذَّابًا
এবং আমার আয়াতসমূহে পুরোপুরি মিথ্যারোপ করত। [ সুরা নাবা ৭৮:২৮ ]
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا
আমি সবকিছুই লিপিবদ্ধ করে সংরক্ষিত করেছি। [ সুরা নাবা ৭৮:২৯ ]
فَذُوقُوا فَلَن نَّزِيدَكُمْ إِلَّا عَذَابًا
অতএব, তোমরা আস্বাদন কর, আমি কেবল তোমাদের শাস্তিই বৃদ্ধি করব। [ সুরা নাবা ৭৮:৩০ ]
إِنَّ لِلْمُتَّقِينَ مَفَازًا
পরহেযগারদের জন্যে রয়েছে সাফল্য। [ সুরা নাবা ৭৮:৩১ ]
حَدَائِقَ وَأَعْنَابًا
উদ্যান, আঙ্গুর, [ সুরা নাবা ৭৮:৩২ ]
وَكَوَاعِبَ أَتْرَابًا
সমবয়স্কা, পূর্ণযৌবনা তরুণী। [ সুরা নাবা ৭৮:৩৩ ]
وَكَأْسًا دِهَاقًا
এবং পূর্ণ পানপাত্র। [ সুরা নাবা ৭৮:৩৪ ]
لَّا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا كِذَّابًا
তারা তথায় অসার ও মিথ্যা বাক্য শুনবে না। [ সুরা নাবা ৭৮:৩৫ ]
جَزَاء مِّن رَّبِّكَ عَطَاء حِسَابًا
এটা আপনার পালনকর্তার তরফ থেকে যথোচিত দান, [ সুরা নাবা ৭৮:৩৬ ]
رَبِّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَيْنَهُمَا الرحْمَنِ لَا يَمْلِكُونَ مِنْهُ خِطَابًا
যিনি নভোমন্ডল, ভূমন্ডল ও এতদুভয়ের মধ্যবর্তী সবকিছুর পালনকর্তা, দয়াময়, কেউ তাঁর সাথে কথার অধিকারী হবে না। [ সুরা নাবা ৭৮:৩৭ ]
يَوْمَ يَقُومُ الرُّوحُ وَالْمَلَائِكَةُ صَفًّا لَّا يَتَكَلَّمُونَ إِلَّا مَنْ أَذِنَ لَهُ الرحْمَنُ وَقَالَ صَوَابًا
যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধভাবে দাঁড়াবে। দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন, সে ব্যতিত কেউ কথা বলতে পারবে না এবং সে সত্যকথা বলবে। [ সুরা নাবা ৭৮:৩৮ ]
ذَلِكَ الْيَوْمُ الْحَقُّ فَمَن شَاء اتَّخَذَ إِلَى رَبِّهِ مَآبًا
এই দিবস সত্য। অতঃপর যার ইচ্ছা, সে তার পালনকর্তার কাছে ঠিকানা তৈরী করুক। [ সুরা নাবা ৭৮:৩৯ ]
إِنَّا أَنذَرْنَاكُمْ عَذَابًا قَرِيبًا يَوْمَ يَنظُرُ الْمَرْءُ مَا قَدَّمَتْ يَدَاهُ وَيَقُولُ الْكَافِرُ يَا لَيْتَنِي كُنتُ تُرَابًا
আমি তোমাদেরকে আসন্ন শাস্তি সম্পর্কে সতর্ক করলাম, যেদিন মানুষ প্রত্যেক্ষ করবে যা সে সামনে প্রেরণ করেছে এবং কাফের বলবেঃ হায়, আফসোস-আমি যদি মাটি হয়ে যেতাম। [ সুরা নাবা ৭৮:৪০ ]

Address

Modina Market
Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Science Of Dawah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category