28/02/2026
৪ দেশে বাংলাদেশিদের জন্য দূতাবাসের বিশেষ সতর্কতা ও হটলাইন চালু
ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান তীব্র উত্তেজনার কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এই অস্থিতিশীল পরিস্থিতিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপত্তার স্বার্থে বিশেষ সতর্কতা জারি করেছে দেশগুলোতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসসমূহ।
🛡️ প্রবাসীদের জন্য জরুরি নির্দেশনাবলী:
সামরিক স্থাপনার আশপাশ থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করুন।
সবসময় নিরাপদ স্থানে বা নিজ বাসায় থাকার চেষ্টা করুন।
জরুরি প্রয়োজনে সাথে সর্বদা নগদ টাকা, পাসপোর্ট, আইডি কার্ড, প্রয়োজনীয় ওষুধ এবং শুকনো খাবার রাখুন।
পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অতি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হওয়া থেকে বিরত থাকুন।
📞 জরুরি যোগাযোগের হটলাইন নম্বরসমূহ:
🇶🇦 কাতার:
📞 +৯৭৪৩৩৬৬২০০০
📧 [email protected]
🇧🇭 বাহরাইন:
📞 +৯৭৩৩৩৩৭৫১৫৫
📧 [email protected]
🇦🇪 সংযুক্ত আরব আমিরাত:
📞 +৯৭১২৪৪৬৫১০০
📧 [email protected]
🇮🇶 ইরাক:
📞 +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
📧 [email protected]
সবাই সচেতন থাকুন, নিরাপদে থাকুন।
#সতর্কবার্তা