বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল, সিলেট

  • Home
  • Bangladesh
  • Sylhet
  • বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল, সিলেট

বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল, সিলেট বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দল সিলেট জেলা ও মহানগর শাখার যাবতীয় কর্মসূচির খবর এখানে সন্নিবেশিত থাকবে।

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎগণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জ...
07/09/2026

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন মিয়ানমারে National Reconciliation বিষয়ক জাপান সরকারের বিশেষ দূত ও নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইয়োহেই সাসাকাওয়া (Yōhei Sasakawa)।

আজ সোমবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিশেষ দূত বলেন, প্রায় ৫০ বছর ধরে তিনি বিশ্বের বিভিন্ন অঞ্চলে শান্তি প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে কাজ করছেন। মিয়ানমারে National Reconciliation বিষয়ে জাপান সরকারের বিশেষ দূত হিসেবে তাঁর ভূমিকার কথাও তিনি প্রধানমন্ত্রীকে জানান ।

রোহিঙ্গা সংকট বাংলাদেশের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেছে উল্লেখ করে জাপানের বিশেষ দূত বলেন, এ পরিস্থিতি সম্পর্কে তিনি অবগত। রোহিঙ্গাদের সহায়তায় জাপান সরকারের বিভিন্ন অনুদান ও মানবিক সহযোগিতার কথাও তুলে ধরেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান সাসাকাওয়াকে বাংলাদেশ সফরের জন্য ধন্যবাদ জানান এবং তাঁর দীর্ঘদিনের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। তিনি বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশের অন্যতম বড় সংকট। এ সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকার জন্য জাপান সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।

তারেক রহমান বলেন, বাংলাদেশ এমনিতেই একটি জনবহুল দেশ। দীর্ঘ সময় ধরে বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার কারণে দেশের অর্থনীতি, অবকাঠামো ও সামগ্রিক ব্যবস্থাপনার ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে।

রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে নিজের অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য জাপানের বিশেষ দূতের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, প্রত্যাবাসনের পর মিয়ানমারে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রেও প্রয়োজনীয় সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত।

বিশেষ দূত বলেন, রোহিঙ্গা সংকট নিয়ে তাঁর সঙ্গে মিয়ানমারের প্রেসিডেন্টের আলোচনা হয়েছে। মিয়ানমার সরকার এই সংকটের সমাধানে আন্তরিক বলে তিনি মনে করেন। তবে তিনি উল্লেখ করেন, রাখাইন প্রদেশের বর্তমান জটিল পরিস্থিতির কারণে রোহিঙ্গা প্রত্যাবাসন অগ্রগতিতে সময় লাগছে৷

প্রধানমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতে আগ্রহী। কারণ, নিজ দেশে ফিরে গেলে রোহিঙ্গাদের শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে জীবনযাত্রার মানোন্নয়নের সুযোগ সৃষ্টি হবে।

বিশেষ দূত প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করে বলেন, তাঁর অবস্থান থেকে রোহিঙ্গা সংকট সমাধানে তিনি সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাবেন।

বৈঠকে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে শুধু দ্বিপক্ষীয় প্রচেষ্টার ওপর নির্ভর না করে বহুপক্ষীয় উদ্যোগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী বিশেষ দূতকে বাংলাদেশে একটি ভ্যাকসিন উৎপাদনকেন্দ্র তৈরিতে সহযোগিতা করার আহ্বান জানান। বিশেষ দূত বিষয়টি নিয়ে আন্তরিকতার সঙ্গে কাজ করবেন বলে জানান।

এ ছাড়া বাংলাদেশ জাপানের বিনিয়োগ পেতে আগ্রহী এবং দেশে একটি বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার কাজ করছে বলে প্রধানমন্ত্রী বিশেষ দূতকে জানান। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও উন্নত করার ক্ষেত্রেও বাংলাদেশের আগ্রহের কথা তিনি তুলে ধরেন।

এ সময় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির, পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে প্রতিষ্ঠিত ১/১১-এর সরকারের সময় কোনো ওয়ারেন্ট, মামলা বা সুনির্দিষ্ট অভিয...
03/09/2026

২০০৭ সালের ৭ মার্চ ভোররাতে দেশি-বিদেশি ষড়যন্ত্রে প্রতিষ্ঠিত ১/১১-এর সরকারের সময় কোনো ওয়ারেন্ট, মামলা বা সুনির্দিষ্ট অভিযোগ ছাড়াই বিএনপিকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রে বাসা থেকে তুলে নেওয়া হয় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমানকে।

গণতন্ত্র, জনগণ ও জাতীয় স্বার্থের প্রশ্নে আপসহীন থাকার কারণে তাঁকে টানা ৫৫৪ দিন কারাবন্দি থাকতে হয়।

কারাগারে রিমান্ডের নামে চলে অমানবিক নির্যাতন। রাষ্ট্রীয় হেফাজতে তাঁকে হত্যার ষড়যন্ত্রের পাশাপাশি চালানো হয় ভয়াবহ মিডিয়া সন্ত্রাস। কিন্তু কোনো ষড়যন্ত্রই তাঁর অদম্য মনোবল ভাঙতে পারেনি।

জনগণের ভালোবাসা ও গণপ্রতিরোধের মুখে একে একে ব্যর্থ হয় সব ষড়যন্ত্র। সাজানো ১২টি মামলায় জামিন পাওয়ার পর ২০০৮ সালের ৩ সেপ্টেম্বর পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান বর্তমান প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান।

Tarique Rahman

যেভাবে বিএনপি গড়েন জিয়াউর রহমান১৯৭৫ সালের ১১ নভেম্বরে নিজেকে রাজনীতির বাইরে থাকা একজন সৈনিক হিসেবে পরিচয় দিয়েছিলেন তৎকাল...
02/09/2026

যেভাবে বিএনপি গড়েন জিয়াউর রহমান

১৯৭৫ সালের ১১ নভেম্বরে নিজেকে রাজনীতির বাইরে থাকা একজন সৈনিক হিসেবে পরিচয় দিয়েছিলেন তৎকালীন মেজর জেনারেল জিয়াউর রহমান। তিনি বলেছিলেন, রাজনীতির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই এবং তার সরকার অরাজনৈতিক কিন্তু পরের তিন বছরে বদলে যায় তার রাজনৈতিক ভূমিকা। সামরিক বাহিনীর শীর্ষ পদ থেকে তিনি ধীরে ধীরে রাজনীতির কেন্দ্রে চলে আসেন। নানা প্রক্রিয়া পেরিয়ে শেষ করে ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন তিনি। জিয়াউর রহমানের এ রাজনৈতিক যাত্রায় ১৯ দফা কর্মসূচি ঘোষণা, গণভোট, অসামরিক উপদেষ্টাদের যুক্ত করা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) ও জাতীয়তাবাদী ফ্রন্ট গঠনের মতো একাধিক ধাপ ছিল। নতুন এই দলে বাম, ডান ও মধ্যপন্থি বিভিন্ন রাজনৈতিক মতের মানুষকে যুক্ত করার পাশাপাশি রাজনীতিতে ৪৫ শতাংশ নতুন ও তরুণদের সামনে আনা হয়েছিল।

১৯৭৬ সালের মে মাসে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এক জনসভায় জিয়াউর রহমান নিজেকে ‘একজন শ্রমিক’ হিসেবে পরিচয় দেন। এর পরের বছর ৩০ এপ্রিল তিনি ‘আধুনিক বাংলাদেশ গড়ার প্রত্যয়’ নিয়ে ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচিতে উন্নয়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। এই কর্মসূচিই পরে তার রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম ভিত্তি হয়ে ওঠে।

এরপর ১৯৭৭ সালে জিয়াউর রহমানের প্রতি জনগণের আস্থা যাচাইয়ে গণভোট অনুষ্ঠিত হয়। নির্বাচন কমিশনের তথ্যমতে, ভোটার উপস্থিতি ছিল ৮৮ দশমিক ৫০ শতাংশ এবং ভোট দেওয়া ব্যক্তিদের ৯৮ দশমিক ৯ শতাংশ জিয়ার পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেন। গণভোটের পর জিয়াউর রহমান তার উপদেষ্টা অসামরিক ব্যক্তি যুক্ত করেন।

একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে যোগাযোগ শুরু করেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন ভাসানী-ন্যাপের সভাপতি মশিউর রহমান যাদু মিয়া। দল গঠন প্রক্রিয়া একাধিক ব্যক্তি ও মাধ্যমকে কাজে লাগিয়েছিলেন তিনি। সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার ব্রিগেডিয়ার জেনারেল নুরুল ইসলাম শিশুর দপ্তরে রাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যাতায়াত ছিল এবং মাঝে মাঝে তাদের সঙ্গে বৈঠকে বসতেন জিয়াউর রহমান। পাশাপাশি তার একান্ত সচিব কর্নেল অলি আহমদও মাঠপর্যায়ের অনেক রাজনৈতিক ব্যক্তির সঙ্গে যোগাযোগ রাখতেন।

প্রথমে জাগদল, পরে জাতীয়তাবাদী ফ্রন্ট জিয়াউর রহমান সরাসরি নিজের নামে রাজনৈতিক দল গঠনের আগে একটি অনুগত রাজনৈতিক শক্তি তৈরির উদ্যোগ নেন। ১৯৭৮ সালের ফেব্রুয়ারিতে গঠিত হয় ‘জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল’ (জাগদল)। তবে দলটি রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের সাড়া ফেলতে পারেনি। এরপর ১ মে জিয়াউর রহমানকে চেয়ারম্যান করে গঠন করা হয় ‘জাতীয়তাবাদী ফ্রন্ট’। বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী এতে যুক্ত হয়। এর কিছুদিন পর ১৯৭৮ সালের ২৮ এপ্রিল রাষ্ট্রপতি নির্বাচনে ৭৬ দশমিক ৩৩ শতাংশ ভোট পেয়ে তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হন।

গ্রামে গ্রামে জনসংযোগ রাজনীতিতে জনসম্পৃক্ততা বাড়াতে তিনি দীর্ঘ পথ হেঁটে গ্রামে যেতেন, স্থানীয় মানুষের সঙ্গে কথা বলতেন এবং তাদের অভাব-অভিযোগের কথা শুনতেন। এর মাধ্যমে সামরিক শাসক হিসেবে দূরের কোনো ব্যক্তি না হয়ে সাধারণ মানুষের কাছাকাছি একজন নেতা হিসেবে নিজেকে তুলে ধরার চেষ্টা করেন। ধীরে ধীরে তার রাজনৈতিক বক্তৃতা ও জনসংযোগও আরও সাবলীল হয়ে ওঠে জনগণের মাঝে।

১ সেপ্টেম্বর বিএনপির আত্মপ্রকাশ জাতীয়তাবাদী ফ্রন্টের অভিজ্ঞতার পর জিয়া একক রাজনৈতিক দল গঠনের সিদ্ধান্ত নেন। দলের গঠনের জন্য তিনি বিভিন্ন জনের আলোচনা করেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন তানভীর আহমেদ সিদ্দিকী। তিনি প্রথমে দলের নাম ‘জাস্টিস পার্টি’ রাখার প্রস্তাব দেন। কিন্তু নাম পছন্দ না হওয়া তা গ্রহণ করেনি তিনি। জিয়াউর রহমান মনে করতেন দলের সঙ্গে ‘জাতীয়তাবাদী’ শব্দটা থাকা জরুরি। পরে নিজেই ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’ নাম চূড়ান্ত করেন। এরপর ১৯৭৮ সালের ২৮ আগস্ট ‘জাগদল’ বিলুপ্তির ঘোষণা দেন। ১ সেপ্টেম্বর ঢাকার রমনা রেস্তোরাঁ প্রাঙ্গণে সংবাদ সম্মেলন করে জিয়াউর রহমান আনুষ্ঠানিকভাবে বিএনপির নাম, গঠনতন্ত্র ও কর্মসূচি ঘোষণা করেন। প্রথমে ১৮ জন সদস্যের আহ্বায়ক কমিটি এবং ১৯ সেপ্টেম্বর ৭৬ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করেন তিনি। জিয়াউর রহমানের রাজনীতিতে প্রধান তিনটি প্রস্তাব ছিল—বহুদলীয় গণতন্ত্র, স্বাধীনতার সুরক্ষা এবং সার্বিক শক্তিশালী করা।

বিএনপির গঠনতন্ত্র তৈরির প্রক্রিয়ার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন ৯ জন। তাদের মধ্যে জিয়াউর রহমান ছাড়া যুক্ত ছিলেন বিচারপতি আবদুস সাত্তার, মশিউর রহমান যাদু মিয়া, নাজমুল হুদা, মওদুদ আহমদ এবং ডা. বদরুদ্দোজা চৌধুরী অন্যতম। বদরুদ্দোজা চৌধুরী ছিলেন দলের প্রথম মহাসচিব। বর্তমানে তারই সুযোগ্য পুত্র প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র পরিচালনা করছেন।

২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পে...
18/08/2026

২০২৬ সালের ১২ মার্চ জাতীয় সংসদের ১৩তম অধিবেশন শুরুর আগে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পরামর্শে স্পিকারের আসনের ঠিক পেছনের দেয়ালে আরবি ক্যালিগ্রাফিতে "লা-ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" স্থাপন করা হয়।

"পাশাপাশি, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় জাতীয় সংসদের প্রবেশদ্বারগুলোতে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর আস্থা ও বিশ্বাস’— এই মূলনীতিটি খোদাই করে সংযোজন করা হয়েছে।"

“জন্মদিনে” গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা ...
15/08/2026

“জন্মদিনে” গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়াকে।

গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে আপনার অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ রাখবে।

আল্লাহ আপনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲

“জন্মদিনে” গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা ...
15/08/2026

“জন্মদিনে” গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, মরহুমা বেগম খালেদা জিয়াকে।

গণতন্ত্র, দেশ ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন। 🤲

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব ম...
13/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনোনয়ন গ্রহণ করেছেন।

বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট ২০২৬) দলের স্থায়ী কমিটির এক বৈঠকে দলের পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী যখন রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়নের জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম প্রস্তাব করেন, তখন বৈঠকে স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতভাবে সেই প্রস্তাব অনুমোদন করেন। পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে মনোনয়ন পত্র গ্রহণ করেন।

বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রী পরিষদ বিভাগের বৈঠক কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি পদে নির্বাচনকে সামনে রেখে ইতোমধ্যে দলের মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Bangladesh Nationalist Party-BNP Tarique Rahman

৫৭ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।       Bangladesh Nationalist Party-BNP
12/08/2026

৫৭ তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।

Bangladesh Nationalist Party-BNP

কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।আজ ০৯...
09/08/2026

কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

আজ ০৯ আগস্ট ২০২৬, রবিবার সকাল পৌনে ১১টার দিকে তিনি মাতারবাড়ি পাওয়ার প্লান্ট হেলিপ্যাডে অবতরণ করেন। পরে তিনি মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে অংশ নিয়েছেন।

কক্সবাজার সফরকালে প্রধানমন্ত্রী মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত...
08/08/2026

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও গুরুতর আহত ১০ ব্যক্তির পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দেন। এ সময় তিনি বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়নের চেষ্টা অব্যাহত থাকবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর, উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

Bangladesh Nationalist Party-BNP

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলাদেশ জাতীয়তাবাদী তরুন দল, সিলেট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share