Kamal Hasan Jewel-কামাল হাসান জুয়েল

Kamal Hasan Jewel-কামাল হাসান জুয়েল সহ সাংগঠনিক সম্পাদক,
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

১লা সেপ্টেম্বর ২০২৬ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।          Tarique R...
30/08/2026

১লা সেপ্টেম্বর ২০২৬ ইং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র)
৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী সফল ও সার্থক হোক।

Tarique Rahman Bangladesh Nationalist Party-BNP বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল

" ডিসি সাহেবের চাঁদা তুলে রাজকীয় খাবার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজ এর মার্সিডিজ গাড়ী " প্রেসিডেন্ট জিয়া একবার সরকারী সফরে...
27/08/2026

" ডিসি সাহেবের চাঁদা তুলে রাজকীয় খাবার এবং প্রধানমন্ত্রী শাহ আজিজ এর মার্সিডিজ গাড়ী "

প্রেসিডেন্ট জিয়া একবার সরকারী সফরে পাবনায় গেছেন। প্রেসিডেন্ট জিয়ার সফরসঙ্গী দশ / বারো জন। কিন্তু খাবারের ব্যবস্থা করা হয়েছে একশত জনের। খাবারও হরেক রকমের, হরেক পদের।

বিভিন্ন প্রকারের মাছ- রুই, পাঙ্গাশ, গলদা চিংড়ি, কৈ, মাগুর, সরপুঁটি, শুঁটকি ভর্তা, ছোটমাছের চচ্চড়ি ইত্যাদি। মাংসের মধ্যে ছিলো মুরগী, গরু, খাসি এমনকি ঘৃণ্ড এবং কবুতরের মাংস পর্যন্ত।

খাবারে টেবিলে আরও সাজানো ছিলো পোলাও, ফিরনি, জর্দা, দৈ, মিষ্টি ইত্যাদি। মোটকথা সে এক মহা আয়োজন।

এতসব খাবারের মহা সমারোহ দেখে প্রেসিডেন্ট জিয়ার সফরসঙ্গীরা মহাখুশি হলেও প্রেসিডেন্ট জিয়া অত্যন্ত বিরক্ত হলেন, প্রচন্ড রেগে গেলেন।

তিনি ডিসি সাহেবকে জিজ্ঞেস করলেন, এত এত খাবারের পয়সা কে জুগিয়েছে ? কোথায় পেলেন এত টাকা ? চাঁদা তুলে রাজকীয় খাবারের জোগাড় করা খুবই অন্যায়। ভবিষ্যতে কখনও এমনটি করবেন না, আমরা এখানে বিয়ের দাওয়াত খেতে আসিনি।

কুষ্টিয়ার দৌলতপুরে প্রেসিডেন্ট জিয়ার সরকারী সফর ছিলো। প্রেসিডেন্ট জিয়া যাচ্ছেন সড়ক পথে। ফেরিতে নদী পার হয়ে ওপারের ঘাটে দেখা গেলো বিশাল এক মার্সিডিজ গাড়ী।

প্রেসিডেন্ট জিয়ার সফর আরামদায়ক করতেই প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান গাড়ীটি অনেক কষ্ট করে প্রেসিডেন্টকে বহনের জন্য ঢাকা থেকে নিয়ে আসার ব্যবস্থা করেছেন।

সব শুনে প্রেসিডেন্ট জিয়া খুশী হওয়ার পরিবর্তে রেগে গিয়ে বলেন, আমার জন্য এই বিলাসবহুল মার্সিডিজ গাড়ীর প্রয়োজন নেই। আমি সাধারণ গাড়ীতেই যেতে পারব।

এরপর প্রেসিডেন্ট জিয়া মার্সিডিজ গাড়ীটি ঢাকায় ফেরত পাঠাবার নির্দেশ দেন এবং কুষ্টিয়ার ডিসিকে বললেন তাঁর জন্য একটি সাধারণ গাড়ীর ব্যবস্থা করতে।






নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তা...
26/08/2026

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ এক শোকবার্তায় তিনি বলেন, এ ঘটনায় বাংলাদেশের জনগণ গভীরভাবে শোকাহত ও মর্মাহত। আমরা পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছি। এখন পর্যন্ত শত শত মানুষ নিখোঁজ রয়েছেন, যাদের অনেকেরই মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের মধ্যে পর্যটকরাও রয়েছেন।

বাংলাদেশ সরকার ও জনগণ এই কঠিন সময়ে নেপালের সরকার ও বন্ধুত্বপূর্ণ জনগণের প্রতি সংহতি প্রকাশ করছে।

নিহতদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই। নিখোঁজদের দ্রুত সন্ধান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে যেকোনো ধরনের সহযোগিতার জন্য বাংলাদেশ নেপালের পাশে দাঁড়াতে প্রস্তুত।

Tarique Rahman Bangladesh Nationalist Party-BNP

এটাই বোধহয় মধুর প্রতিশোধ!২০২৪ সালের জুন মাসের এক রাতে  দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন। অবস্থা খার...
26/08/2026

এটাই বোধহয় মধুর প্রতিশোধ!

২০২৪ সালের জুন মাসের এক রাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া হঠাৎ হৃদরোগে আক্রান্ত হলেন। অবস্থা খারাপ। তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডাঃ জাহিদ জরুরি ভিত্তিতে ইউনাইটেড হাসপাতালের কাছে একটা অ্যাম্বুলেন্স চাইলেন। সঙ্গে হৃদরোগে আক্রান্ত রোগীর জন্য জরুরি যে ইঞ্জেকশন লাগে, সেটাও চাওয়া হয়েছিল।
কিন্তু আশ্চর্যের বিষয় কী জানেন সেদিন ইউনাইটেড হাসপাতাল অ্যাম্বুলেন্স দেয় নাই, ইঞ্জেকশনও দেয় নাই।

ভাবেন একবার—যে মানুষটা তিন তিনবার দেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই মানুষটা তখন মৃত্যুর সঙ্গে লড়ছেন। আর তাঁর জন্য একটা অ্যাম্বুলেন্স আর একটা জরুরি ইঞ্জেকশনও ইউনাইটেড হাসপাতালে পাওয়া গেল না!

আজ সেই মায়ের সন্তান বাংলাদেশের প্রধানমন্ত্রী; ক্ষমতা এখন তাঁর হাতে।
চাইলে অনেক কিছুই করা যেত। চাইলে হিসাব মেলানো যেত। চাইলেই ইউনাইটেড হাসপাতালের প্রতিটি ইট খোলে নিয়ে ৫৬ হাজার বর্গমাইলে ছড়িয়ে ছিটিয়ে দেয়া যেত। চাইলে পুরনো কাহিনি টেনে এনে একেবারে কড়ায়-গণ্ডায় জবাব দেওয়া যেত। কিন্তু আমাদের রাখাল রাজার সন্তান সেটা করেননি। বরং তিনি বার বার বিভিন্ন আলোচনায় একটা বাক্যই বলছেন - প্রতিশোধ নিলে কি কিছু ফেরত পাওয়া যাবে?

ব্যস, এই একটা কথাই অনেক কিছু বলে দেয়। মায়ের সেই ভয়াল রাতটা কি ফিরে আসবে? সেই ভয়, সেই দুশ্চিন্তা, সেই অসহায় মুহূর্তগুলো কি মুছে যাবে?

যাবে না। তাহলে প্রতিশোধ নিয়ে লাভটা কী?

তার চেয়ে এমন একটা ব্যবস্থা করে দাও, যাতে কালকে আর কোনো ছেলের মা, মায়ের ছেলে, বাচ্চা, বউ, বোন, ভাই বা বাবা চিকিৎসার জন্য রাস্তায় দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স খুঁজে না বেড়ায়।

২৪শে আগস্ট ২০২৬ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম উদ্ভোদন করলেন সেন্ট্রাল অ্যাম্বুলেন্স সার্ভিস "পোস্ট ক্রাস রেসপন্স এম্বুলেন্স," এছাড়া হাইওয়ে পুলিশ যাতে দ্রুততম সময়ে সাড়া দিতে সক্ষম হয় সেজন্য পুলিশকে দেয়া হয়েছে ৮০টি বিশেষ মোটরসাইকেল এম্বুলেন্স।

সারি সারি ৬০টি অ্যাম্বুলেন্স। ৮০টি বিশেষ মোটরসাইকেল এম্বুলেন্স।

এগুলো শুধু নামকাওয়াস্তে অ্যাম্বুলেন্স না কইলাম, জরুরি চিকিৎসা সাপোর্টসহ সরকারি অ্যাম্বুলেন্স। মহাসড়কের প্রতি ১০ কিলোমিটার পরপর থাকবে ১টি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স।

মানে, একজন মানুষ রাস্তায় পড়ে থাকবে আর "অ্যাম্বুলেন্স কই?" এই প্রশ্ন করে দৌড়াদৌড়ি করতে হবে না।

কেউ কেউ হয়তো বলবে, "এইটা আবার প্রতিশোধ নাকি?”

হ্যাঁ ভাই, এইটাই তো প্রতিশোধ। কারও সর্বনাশ করে দেওয়া প্রতিশোধ না।

যে জায়গায় একদিন একটা অ্যাম্বুলেন্স আর একটা ইঞ্জেকশন পাওয়া যায়নি, আজ সেই দেশের মহাসড়কে "পোষ্ট ক্রাস রেসপন্স এম্বুলেন্স" ৬০টা অ্যাম্বুলেন্স দাঁড় করিয়ে দেওয়া, ৮০টি বিশেষ মোটরসাইকেল এম্বুলেন্স হাইওয়ে পুলিশকে দেয়া, এইটাই মধুর প্রতিশোধ।

পুরান ঢাকার ভাষায় কইলে কইতে অয়-
আবে ঐ দেখছসনি, হিসাবটা কইলাম মন্দ অয় নাই। সব জবাব সবসময় মুখে দেওয়া লাগে না। কখনো কখনো কাজ দিয়েই জবাব দিতে হয়।

আর সেই জবাবটা যদি মানুষের জীবন বাঁচায়, তাহলে তার চেয়ে সুন্দর প্রতিশোধ আর কী হতে পারে? এ এক মধুর প্রতিশোধ।

ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল, দুর্বার গতিতে এগিয়ে যাক বাংলাদেশ।

(Cltd)

Bangladesh Nationalist Party-BNP

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণীমহান...
25/08/2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান নিম্নোক্ত বাণী দিয়েছেন:-

বাণী
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শুভাগমন মানবসভ্যতার ইতিহাসে এক অনন্য ও মহিমান্বিত ঘটনা। তাঁর আবির্ভাব মানুষের জন্য সত্য ও আলোর এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল। তিনি মানুষকে তাওহিদের দিকে আহ্বান করার পাশাপাশি সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব, মানবিকতা ও শান্তির শিক্ষা দিয়েছেন। তাঁর পবিত্র জীবন ও কর্ম সমগ্র মানবজাতির জন্য চিরন্তন পথনির্দেশ ও অনুসরণীয় আদর্শ হয়ে আছে।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আমি বাংলাদেশের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানসহ বিশ্বের সমগ্র মুসলিম উম্মাহকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আদায় করছি, যিনি মানবজাতির হেদায়াত ও কল্যাণের জন্য সর্বশেষ নবী ও রাসূল, রহমাতুল্লিল আলামিন হজরত মুহাম্মদ (সা.)-কে পৃথিবীতে প্রেরণ করেছেন। তাঁর প্রতি অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক।

পবিত্র কুরআনে মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন, "নিশ্চয়ই তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ” (সূরা আল-আহযাব, আয়াত: ২১)। মহানবী (সা.)-এর জীবন ছিল পবিত্র কুরআনের শিক্ষার বাস্তব ও জীবন্ত প্রতিফলন। সত্যবাদিতা, আমানতদারি, ন্যায়বিচার, ক্ষমাশীলতা, সহনশীলতা, দয়া ও পরোপকারের অনন্য দৃষ্টান্ত তিনি স্থাপন করেছেন। তাঁর জীবনাচরণে আমরা যেমন আল্লাহর প্রতি গভীর আনুগত্যের শিক্ষা পাই, তেমনি মানুষের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ ও মহানুভবতার অপূর্ব প্রকাশ দেখতে পাই।

মহানবী (সা.) জাতি, বর্ণ, গোত্র, ভাষা ও সামাজিক অবস্থানের বিভেদ অতিক্রম করে মানুষের মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় জোর দিয়েছেন। তিনি এতিম, দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি দায়িত্বশীল ও সহমর্মী হওয়ার শিক্ষা দিয়েছেন। পরিবার, প্রতিবেশী, নারী, শিশু এবং সমাজের দুর্বল ও প্রান্তিক মানুষের অধিকার রক্ষার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। তাঁর শিক্ষা মানুষে মানুষে বিভেদ নয়, বরং ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও পারস্পরিক দায়িত্ববোধের বন্ধনকে সুদৃঢ় করে।

বর্তমান বিশ্ব নানা সংকট ও চ্যালেঞ্জের মধ্য দিয়ে অতিক্রম করছে। যুদ্ধ, সংঘাত, হিংসা, বৈষম্য, অসহিষ্ণুতা ও নৈতিক অবক্ষয় মানুষের শান্তি, নিরাপত্তা ও স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। এমন এক সময়ে মহানবী (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার শিক্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায়, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

আমাদের তরুণ প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাদের মাদক, সন্ত্রাস, উগ্রতা ও অপরাধের পথ থেকে দূরে রেখে জ্ঞান, সৃজনশীলতা, নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের চেতনায় গড়ে তুলতে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ হতে পারে এক অনন্য প্রেরণার উৎস। তাঁর আদর্শ তরুণদের সত্য ও ন্যায়ের পথে অবিচল থাকতে, অন্যের প্রতি শ্রদ্ধাশীল হতে এবং সমাজ ও দেশের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনে উদ্বুদ্ধ করতে পারে।

মহানবী (সা.)-এর শিক্ষা শুধু মুসলমানদের ধর্মীয় ও আধ্যাত্মিক জীবনের জন্য নয়, মানবিক ও নৈতিক মূল্যবোধের বিকাশের ক্ষেত্রেও গভীর তাৎপর্য বহন করে। তাঁর আদর্শকে আমাদের ব্যক্তিজীবন, পারিবারিক জীবন ও সামাজিক আচরণে ধারণ করতে হবে। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা, সহনশীলতা ও ন্যায়বোধকে শক্তিশালী করার মধ্য দিয়েই আমরা একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে পারি।

মহান আল্লাহ তায়ালা আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.)-এর সুমহান জীবনাদর্শ ও সুন্নাহ অনুসরণ করার তাওফিক দান করুন। তাঁর শিক্ষা ও আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজজীবনে সত্য, ন্যায়, সাম্য, ভ্রাতৃত্ব ও মানবিকতার চেতনাকে আরও সুদৃঢ় করুক। বাংলাদেশসহ সমগ্র বিশ্বে শান্তি, ন্যায়, সাম্য, সমৃদ্ধি ও মানবিকতা প্রতিষ্ঠিত হোক-এই পবিত্র দিনে এটাই আমার আন্তরিক প্রার্থনা।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি রইল আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে।দলীয় শৃঙ্...
24/08/2026

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে কারা প্রার্থী হবেন, তা স্থানীয় নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে নির্ধারণ করা হবে।

দলীয় শৃঙ্খলা বজায় রাখতে প্রতিটি নির্বাচনে দল থেকে একজন মাত্র একক প্রার্থী দেওয়া হবে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কেউ বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

-অ্যাডভোকেট রুহুল কবির রিজভী
ভারপ্রাপ্ত মহাসচিব, বিএনপি।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্ত...
23/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো বঙ্গভবনে নিজ কার্যালয়ে দাপ্তরিক কার্যক্রম শুরু করেছেন রাষ্ট্রপতি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ ২৩ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১১টার দিকে বঙ্গভবনে পৌঁছালে প্রধান ফটক ২-এ বাংলাদেশ পুলিশের একটি সুসজ্জিত অশ্বারোহী দল তাঁকে অভ্যর্থনা জানায়। পরে ক্রেডেনশিয়াল মাঠে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের (পিজিআর) একটি সুসজ্জিত চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে।

গার্ড অব অনার শেষে বঙ্গভবনের অক্টাগোনালে রাষ্ট্রপতি ও তাঁর পরিবারের সদস্যদের ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল এ এস এম বাহাউদ্দিন, জনবিভাগের সচিব এ জে এম সালাহউদ্দিন নাগরী, প্রেস সচিব মো. সরওয়ার আলম এবং পিজিআর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল গোলাম আরিকুল আলম।

বঙ্গভবনে অফিস শুরুর প্রথম দিনে নিজ কার্যালয়ে দাপ্তরিক নথিপত্রে স্বাক্ষর করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।

নব নিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 💞
21/08/2026

নব নিযুক্ত মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীদেরকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। 💞

20/08/2026

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ফুলেল শুভেচ্ছা বিনিময়।

(বিস্তারিত কমেন্ট)
20/08/2026

(বিস্তারিত কমেন্ট)

Address

Sylhet

Alerts

Be the first to know and let us send you an email when Kamal Hasan Jewel-কামাল হাসান জুয়েল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Kamal Hasan Jewel-কামাল হাসান জুয়েল:

Shortcuts

Share

Category