20/09/2023
ডিজিটাল বাংলাদেশ বিনির্মান ও রুপকল্প বাস্তবায়নের অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন আইসিটি ডিভিশনের তত্ত্বাবধানে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃক বাস্তবায়নাধীন “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন” শীর্ষক প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে ট্রেনিং প্রদান করা হবে।
প্রকল্পের উদ্দ্যেশ্যঃ
১. মাধ্যমিক/ উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকদের বা স্নাতকোত্তরদেরকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতে দক্ষ মানব সম্পদ হিসাবে গড়ে তোলা;
২. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে উদ্যোক্তা সৃষ্টি;
৩. আইটি/ আইটিএস খাতে তরুণদের জন্য আত্নকর্মসংস্থানের সুযোগ বৃদ্ধিকরণ।
শিক্ষাগত যোগ্যতাঃ
ন্যূনতম এস.এস.সি /এইচ.এস.সি বা সমমানের যেকোন কোর্স সম্পন্নকারী আবেদন করতে পারবেন। বেকার শিক্ষার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
নিয়মাবলীঃ
•নুন্যতম ৯০% ক্লাসে উপস্থিত থাকতে হবে।
•শিক্ষার্থীদেরকে যথাযথভাবে ক্লাসে অংশগ্রহণ করতে করে।
বিঃদ্রঃ যারা এর আগে শেখ কামালের কোর্স করেছেন এবং করছেন তাদের এই আবেদন ফরম পূরণ করা লাগবেনা।
ফ্রি রেজিস্ট্রেশন করতে ভিজিট করুন : http://bit.ly/skittreg
Md Midul Hassan Sheikh Kamal It Training & Incubation Center Project