Sylvia Naturals Health Care

Sylvia Naturals Health Care Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sylvia Naturals Health Care, Social service, Sylhet.

07/03/2026

সিলেটে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশনের ইফতার মাহফিল

07/03/2026

নিজেস্ব প্রতিবেদক : বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমি....

সিলেটে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশনের ইফতার মাহফিল 🌳🌲🪴🌱🌷🌿☘️🍀🌼🌻🌴🌵🌳🪴বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন, সি...
07/03/2026

সিলেটে বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশনের ইফতার মাহফিল
🌳🌲🪴🌱🌷🌿☘️🍀🌼🌻🌴🌵🌳🪴

বাংলাদেশ আয়ুর্বেদিক মেডিক্যাল এসোসিয়েশন, সিলেট বিভাগীয় শাখার উদ্যোগে সায়েন্টিফিক সেমিনার, সাধারণ সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ গতকাল শুক্রবার (৬ মার্চ ২০২৬) দুপুর ২টায় সিলেটের জালালাবাদ থানাধীন সোনাতলাস্থ সিলভিয়া ফাউন্ডেশন কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংগঠনের বিভাগীয় সভাপতি ডা. ফয়সল আহমদ বাবুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম লায়েকের পরিচালনায় এ অনুষ্ঠানে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে আয়ুর্বেদিক চিকিৎসা বিজ্ঞান, জনস্বাস্থ্য ও প্রাচীন চিকিৎসা পদ্ধতির আধুনিক প্রাসঙ্গিকতা নিয়ে একটি সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তব্য রাখেন সংগঠনের বিভাগীয় সভাপতি ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. ফয়সল আহমদ বাবুল ও কোষাধ্যক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবুল। বক্তারা আয়ুর্বেদিক চিকিৎসার ঐতিহ্য, গবেষণার সম্ভাবনা এবং স্বাস্থ্যসেবায় এর কার্যকর ভূমিকা নিয়ে গুরুত্বারোপ করেন।

পরবর্তীতে অনুষ্ঠিত সাধারণ সভায় সংগঠনের আগামী সেশনের কার্যকরী কমিটি গঠন, সংগঠনের ম্যাগাজিন প্রকাশনা সংক্রান্ত বিষয় এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

ইফতারের পূর্বে মাহে রামাদ্বানের তাৎপর্য ও ফজিলত নিয়ে আলোচনা করেন সংগঠনের সহসভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান। দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আব্দুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইউনানি চিকিৎসক হাকিম শাহীদুর রহমান শাহিদ, সংগঠনের সহ-সভাপতি মাওলানা মোঃ হাবিবুর রহমান, সহ-সম্পাদক মোঃ নাইমুল ইসলাম, হাদিছ মিয়া আকন্দ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ আহমদ, মাওলানা মাহাদী হাসান লিটন মিয়া, কোষাধ্যক্ষ কোষাধ্যক্ষ আয়ুর্বেদিক চিকিৎসক জাহাঙ্গীর আলম বাবুল, সিরাজুল ইসলাম আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক জালাল উদ্দিন, মাওলানা এবিএম আব্দুল গাফফার, মোঃ আব্দুল্লাহ, শিক্ষা, প্রশিক্ষণ ও মানব উন্নয়ন সম্পাদক ডা. হাজেরা কুদ্দুছ, ছাত্র ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নকুল কুমার দাস, আব্দুল্লাহ আল মামুন, জেসমিন বেগম, সাবিনা ইয়াছমিন, আমিনুল ইসলাম, আব্দুর রউফ, ওমর ফারুক, হাকীম গোলাম কীবরিয়া সহ সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।

Address

Sylhet
3100

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sylvia Naturals Health Care posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category