15/07/2026
এই লোকটার নাম কি, বাড়ী কোথায়?
টাকার জন্য মানুষের জীবন এতটাই মূল্যহীন?
একজন পর্যটক পানিতে ডুবে যাচ্ছিলো। মুমূর্ষু অবস্থায় একজন স্থানীয় ব্যক্তি তাকে উদ্ধার করে পর্যটকদের জন্য রাখা রেস্ট বেডে শুয়ানোর কারনে ২০০ টাকা দাবি করে বসে! এক পর্যায়ে উদ্ধারকারীদের সাথে ২০০ টাকার জন্য মারমুখী আচরন করা শুরু করে! কতটা বিবেকহীন আর অ*মানুষ হলে মানুষ এমন অবস্থায়ও টাকার জন্য পাগল থাকে! সিলেটের মান সম্মান ডুবানোর জন্য এসব লোকই যথেষ্ট!
আশা করবো, স্থানীয় ব্যক্তিরা এই লোকটিকে চিহ্নিত করবেন এবং সাদাপাথর পর্যটন স্পটে যেন এই লোকটি কোন ধরনের ব্যবসা-বাণিজ্য করতে না পারে, সেই ব্যবস্থা নিবেন।
বিস্তারিত কমেন্টে....