সাউতুল হক

সাউতুল হক আমারকণ্ঠ— সাউতুল হক এর মুখপত্র।
সাউতুল হক দাওয়াহ ফোরাম— জ্ঞান, চিন্তা, গবেষণা ও দাওয়াহমূলক প্লাটফর্ম।

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা-২০২৬ এ  লিটলম্যাগ কর্নারের জন্য স্টল বরাদ্দ দিতে হবে।
06/09/2026

বায়তুল মোকাররম ইসলামি বইমেলা-২০২৬ এ
লিটলম্যাগ কর্নারের জন্য স্টল বরাদ্দ দিতে হবে।

,ﷺ
28/08/2026

,ﷺ

27/08/2026

আজকে সংসদে হাসানাত আবদুল্লাহ বি-বাড়ীয়ায় কনসার্ট বন্ধের উপর প্রতিবাদ করেছে৷ কনসার্ট বন্ধ হওয়া নাকি আইনের শাসন না। আস্তে আস্তে মুখোশ খোলার জন্য ধন্যবাদ।

আসলে হাসানাতসহ নতুন এই দলটি জেনে হোক বা না জেনে, পুরোটাই লিবারেলিজমের ফিতনায় আক্রান্ত। নির্বাচনের আগে তার নির্বাচনী এলাকায় বলেছিল, এই এলাকায় ওয়াজও চলবে, যাত্রাপালাও চলবে। মানে আল্লাহকেও খুশি রাখতে চায়, শয়তানকেও নারাজ করতে চায় না।

এই দৃষ্টিভঙ্গি ঈমানের জন্য খতরনাক। প্রথমে তাদের বোঝানো দরকার যে, আল্লাহর অনুসরণ আর প্রবৃত্তির অনুসরণ এক নয়। ভিন্ন ধর্মাবলম্বীদের ধর্ম পালন আর এ দেশের চিরায়ত শালীন কালচার বিরোধী কনসার্টের নামে অশ্লীলতা এক নয়।

এই দলে আলেম যারা আছেন, আপনাদের উদ্যোগে তাওহিদ ও শরীয়ার মূল কনসেপ্ট, লিবারেলিজম, সেকুলারিজমের ক্ষতি ইত্যাদি বিষয়াদি নিয়ে পাঠচক্র করুন৷ ভুল ভাঙ্গান। না হয় সম্ভাবনাময় দলটির ভবিষ্যত ক্ষতিগ্রস্ত হবে৷

-মুফতি জিয়াউর রহমান হাফি.

প্রিয়তম নবি ﷺ.
26/08/2026

প্রিয়তম নবি ﷺ.

আলী উসামা আইয়ুব।
26/08/2026

আলী উসামা আইয়ুব।

আজ পল্টন বিএম কনফারেন্স হলরুমে তরুণ আলেমদের মিটআপে বক্তব্য পেশ করেন, সাউতুল হক দাওয়াহ ফোরাম এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মুহ...
25/08/2026

আজ পল্টন বিএম কনফারেন্স হলরুমে তরুণ আলেমদের মিটআপে বক্তব্য পেশ করেন, সাউতুল হক দাওয়াহ ফোরাম এর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মুহতারাম আইনুল হক কাসিমী হাফি.

শেকড় মাহফিলে সিজন-৩ এরঘোষণা আসছে শীঘ্রই, ইনশাআল্লাহ।
17/08/2026

শেকড় মাহফিলে সিজন-৩ এর
ঘোষণা আসছে শীঘ্রই, ইনশাআল্লাহ।

যারা প্রকৃতপক্ষে সহজেই কৃতজ্ঞ হন, অন্যের প্রশংসা করেন, ধন্যবাদ জানান, সামাজিক জীবন-যাপন করেন, তারা প্রথাগত গণ্ডির বাইরে ...
12/08/2026

যারা প্রকৃতপক্ষে সহজেই কৃতজ্ঞ হন, অন্যের প্রশংসা করেন, ধন্যবাদ জানান, সামাজিক জীবন-যাপন করেন, তারা প্রথাগত গণ্ডির বাইরে গিয়ে চিন্তা করতে সক্ষম হন; যা সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সোশ্যাল মিডিয়াতে আপনি দেখলেন যে, আপনার পরিচিত কেউ তার জীবনের কোন একটা এচিভমেন্ট, কোন ভালো খবর, ছবি, ভিডিও শেয়ার করেছে। আপনি যদি সেখানে প্রশংসাসূচক কিছু একটা লেখেন, ওনাকে সুন্দর বাক্যের মাধ্যমে অভিনন্দন জানান, উৎসাহিত করেন, তাহলে আপনি আসলে নিজেরই উপকার করেছেন, নিজের সৃজনশীলতাকে বিকশিত করতে সহায়তা করেছেন।

মানুষ মনে করে যে, কৃতজ্ঞতা হল এক ধরনের দুর্বলতা। কারো প্রশংসা করলে, ধন্যবাদ দিলে, আন্তরিকতা দেখালে মানুষ সস্তা হয়ে যায়! কিন্তু বিষয়টা আসলে পুরোপুরি উল্টো। মূলত কৃতজ্ঞতা ডোপামিন বাড়ায়, মোট কথা একজন মানুষকে জিনিয়াস হিসেবে বিকশিত হতে সহায়তা করে!

রাগ, হিংসা বিদ্বেষ সৃজনশীল চিন্তাকে দমন করে। আপনার চেনা-জানা কারো ভালো খবরে যদি প্রশংসা করতে না পারেন, দেখেও এড়িয়ে যান, না দেখার ভান করেন; তাহলে আপনার ভেতরের সৃষ্টিশীলতা ধীরে ধীরে ক্ষয় হয়ে যায়। আপনি চাইলেও আর আগের মতো মেধার পরিচয় দিতে পারবেন না, আপনার ভেতরে অশান্তি কাজ করবে, কোনও কিছুতেই মনোযোগ দিতে পারবেন না। আগে যে বিষয়ে আপনি খুবই দক্ষ ছিলেন এখন সেই বিষয়েই আপনি অদক্ষতার পরিচয় দিবেন। দিন শেষে আপনি নিজেকে হারিয়ে ফেলবেন!

আপনি যদি সেই মানুষটা হন, যিনি একজন অপরিচিত মানুষকেও ভালোবাসা, আন্তরিকতা বিলাতে দ্বিধাবোধ করেন না, আপনার ভেতরে ঈর্ষা, হিংসা, ইগোর পরিমাণ কম, আপনি সহজেই অন্যকে এপ্রিশিয়েট করতে পারেন, হাসি বিলাতে পারেন, তাহলে আপনি ভালো মানুষ, একজন মেধাবী, একজন প্রতিভাবান মানুষ!

আলহামদুলিল্লাহ! কারাগারে লেখা ছোট-বড় আটটি পাণ্ডুলিপি আজ আমার হাতে এসে পৌঁছেছে। যেসব ভাই অত্যন্ত কষ্ট ও মেহনত করে এগুলো ...
11/08/2026

আলহামদুলিল্লাহ! কারাগারে লেখা ছোট-বড় আটটি পাণ্ডুলিপি আজ আমার হাতে এসে পৌঁছেছে। যেসব ভাই অত্যন্ত কষ্ট ও মেহনত করে এগুলো আমার পর্যন্ত পৌঁছে দিয়েছেন, আল্লাহ তাআলা তাঁদের সবাইকে উত্তম প্রতিদান দান করুন।

পাণ্ডুলিপিগুলোর তালিকা নিচে ধারাবাহিকভাবে দেওয়া হলো:
১. তাফসিরে মাওয়ায়িজুল কুরআন
২. তাফসিরে সুরা ইউসুফ
৩. কারাগারের দিনলিপি
৪. কুরআন বোঝার গাইডলাইন
৫. হাদিস অনুসরণের প্রেসক্রিপশন
৬. যৌবন: দ্বীন ও দুনিয়ায় ক্যারিয়ার গড়ার মৌবন
৭. আকিদাহর মৌলিক পাঠ
৮. হুর : জান্নাতের অনিন্দ্যসুন্দর কুমারী

প্রতিটি বই-ই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকাশের আগে এগুলোকে নতুন করে টাইপ, সংযোজন, বিয়োজন ও পরিমার্জন করে চূড়ান্ত সম্পাদনা করতে হবে। যেহেতু প্রক্রিয়াটি বেশ সময়সাপেক্ষ এবং বর্তমানে হাতে অনেক কাজ জমে আছে, তাই কাজের সঠিক শিডিউল নির্ধারণ করা একটু কঠিন হয়ে পড়েছে।

আপাতত কোন বইটি আগে প্রকাশের কাজ শুরু করা যায়—এ বিষয়ে আপনাদের পরামর্শ কামনা করছি। ইতোমধ্যেই মুরুব্বিদের অনেকেই পরামর্শ দিয়েছেন যে, সময় থাকতেই ‘কারাগারের দিনলিপি’ বইটি যেন আগে নিয়ে আসি। নাম পরিবর্তন হবে।

এ বিষয়ে আপনারা কী বলেন?

—Ainul Haque Qasimi

Address

Sylhet

Website

Alerts

Be the first to know and let us send you an email when সাউতুল হক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category