15/10/2026
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভাড়ার চার্ট প্রদর্শন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রম:
📅 তারিখ: ১৫ অক্টোবর ২০২৬ খ্রি. 📍 স্থান: সিলেট মহানগরীর কদমতলী বাস টার্মিনাল ও গুরুত্বপূর্ণ সড়ক।
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে যাত্রীসাধারণের নিরাপদ ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিতকরণ, অতিরিক্ত ভাড়া আদায় রোধ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিআরটিএ সিলেট সার্কেলের উদ্যোগে বিভিন্ন যানবাহন ও বাস টার্মিনালে নির্ধারিত ভাড়ার চার্ট প্রদর্শন এবং যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এ সময় সরকার নির্ধারিত ভাড়া অনুসরণ, অতিরিক্ত ভাড়া আদায় থেকে বিরত থাকা, ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণে সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।